মিসরের জনপ্রিয় অপরাধবিষয়ক টেলিভিশন অনুষ্ঠানের তারকা উপস্থাপিকা সারা খলিফাসহ ১১ জনকে মাদক চোরাচালান ও আন্তর্জাতিক অপরাধচক্র পরিচালনার দায়ে মৃত্যুদণ্ড দিয়েছেন দেশটির একটি আদালত। ৩৯ বছর বয়সী এই উপস্থাপিকার বিরুদ্ধে অবৈধ অস্ত্র রাখার অভিযোগও প্রমাণিত হয়েছে।
মিসরের রাষ্ট্রীয় সংবাদমাধ্যম 'আল-আহরাম'-এর বরাত দিয়ে জানা গেছে, সারা খলিফা ও তার সহযোগীরা একটি বিশাল সন্ত্রাসী ও অপরাধী চক্র গড়ে তুলেছিলেন। তারা বিদেশ থেকে বিপুল পরিমাণ রাসায়নিক কাঁচামাল আমদানি করে দেশে কৃত্রিম মাদক তৈরি এবং তা বিক্রির উদ্দেশ্যে সরবরাহ করতেন। অভিযান চালিয়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এই চক্রের কাছ থেকে প্রায় ৭৫০ কেজি মাদকব্য, মাদক তৈরির কাঁচামাল এবং প্রচুর পরিমাণে অবৈধ আগ্নেয়াস্ত্র ও গোলাবারুদ উদ্ধার করে।
মামলাটির বিচার চলাকালে আদালতে ২০ জন সাক্ষীর জবানবন্দি গ্রহণ করা হয়। পাশাপাশি আসামিদের মধ্যকার কথোপকথনের অডিও রেকর্ড ও ভিডিও ক্লিপ প্রমাণ হিসেবে উপস্থাপন করা হয়। দীর্ঘ বিচারিক প্রক্রিয়া শেষে আদালত সারা খলিফাসহ ১১ জনের মৃত্যুদণ্ডের রায় দেন। একই মামলায় আরও ৯ জনকে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়েছে এবং অভিযোগ প্রমাণিত না হওয়ায় ৭ জনকে খালাস দেওয়া হয়েছে।
দেশটির আইন অনুযায়ী, মৃত্যুদণ্ড কার্যকরের আগে শীর্ষ ধর্মীয় নেতা গ্র্যান্ড মুফতির মতামত নেওয়ার বাধ্যবাধকতা রয়েছে। সেই আনুষ্ঠানিকতা শেষেই আদালত চূড়ান্ত রায় ঘোষণা করেন। তবে সারা খলিফা শুরু থেকেই তার বিরুদ্ধে আনা সব অভিযোগ অস্বীকার করে আসছেন। তার দাবি, মাদক নিয়ন্ত্রণ ব্যুরোর কার্যালয়ে নিয়ে ছবি তোলার আগে তিনি কখনোই মাদক দেখেননি। এই রায়ের বিরুদ্ধে উচ্চ আদালতে আপিল করা হবে বলে জানিয়েছেন সারা খলিফার আইনজীবী।
এদিকে আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা অ্যামনেস্টি ইন্টারন্যাশনালের তথ্যমতে, মিসরে অপরাধ দমনের ক্ষেত্রে মৃত্যুদণ্ড দেওয়ার প্রবণতা উদ্বেগজনকভাবে বৃদ্ধি পাচ্ছে।
জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি ড. খলিলুর রহমান বলেছেন, জাতিসংঘ নিখুঁত নয়, তবে এটি অপরিহার্য এবং…
পুলিশ সদর দপ্তরের প্রতিবেদনে আইনশৃঙ্খলার দৃশ্যমান উন্নতির দাবি করা হলেও বাস্তবে চুরি, ছিনতাই, চাঁদাবাজি ও…
ইউনিসেফের তথ্যমতে, পাকিস্তানে গত এক বছরে আনুমানিক ১৫ লাখ শিশু অনলাইনে যৌন নিপীড়নের শিকার হয়েছে।…
জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনে গাজা নিয়ে বিশ্ববাসীর নিষ্ক্রিয়তাকে ‘লজ্জাজনক’ বলে আখ্যা দিয়েছেন ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল…
গাইবান্ধা সরকারি কলেজে ২০২৫-২৬ শিক্ষাবর্ষের নবীন শিক্ষার্থীদের বরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান আয়োজিত হয়েছে।
ময়মনসিংহে বিএনপির প্রতিবাদ সমাবেশে আওয়ামী লীগের যেকোনো ধরনের চক্রান্ত ও নৈরাজ্য স্থানীয়ভাবে প্রতিহত করার এবং…
This website uses cookies.