চট্টগ্রাম নগরের খুলশী থানার আমবাগান রেলওয়ে কলোনিসংলগ্ন হিজড়া কলোনির একটি বাসা থেকে মোহাম্মদ মহসীন ওরফে মৌসুমী হিজড়া (৫২) নামের এক হিজড়া নেত্রীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। স্থানীয় হিজড়া সম্প্রদায়ের একাংশের কাছে তিনি ‘গুরুমা’ হিসেবে পরিচিত ছিলেন। শনিবার সকালে পুলিশ তাঁর মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজের মর্গে পাঠিয়েছে। মৌসুমীর গলায় জখমের চিহ্ন রয়েছে এবং প্রাথমিকভাবে এটিকে হত্যাকাণ্ড বলে ধারণা করছে পুলিশ।
পুলিশ ও স্থানীয় বাসিন্দাদের সূত্রে জানা গেছে, মৌসুমী ওই বাসায় একাই থাকতেন। শুক্রবার গভীর রাত পর্যন্ত তিনি প্রতিবেশীদের সঙ্গে গল্প করে নিজের ঘরে ঘুমাতে যান। ভোররাতের দিকে পাশের কক্ষের বাসিন্দারা মৌসুমীর ঘর থেকে বাগ্বিতণ্ডার শব্দ শুনতে পেলেও পরিচিত কারও সঙ্গে কথা বলছেন মনে করে বিষয়টি এড়িয়ে যান। সকাল ১০টা পর্যন্ত মৌসুমী ঘুম থেকে না ওঠায় প্রতিবেশীরা তাঁকে ডাকতে যান এবং বাসার দরজা খোলা দেখতে পান। শয়নকক্ষে বিছানার ওপর তাঁর মুখ দিয়ে রক্ত বের হওয়া অবস্থায় মরদেহ পড়ে ছিল।
ঘটনার পর থেকে মৌসুমীর ব্যবহৃত দুটি মুঠোফোন এবং তাঁর কাছে থাকা নগদ টাকা পাওয়া যাচ্ছে না বলে পুলিশ জানিয়েছে। জানা গেছে, বাসার পেছনে মৌসুমীর একটি গরুর খামার রয়েছে। শুক্রবার সেই খামারের একটি গরু বিক্রি হয়েছিল এবং বিক্রির টাকা তাঁর কাছেই ছিল। সকালে ওই টাকা দিয়ে তাঁর আরও গরু কিনতে যাওয়ার কথা ছিল। খুলশী থানার উপপরিদর্শক (এসআই) গোলাম মোহাম্মদ নাসিম জানিয়েছেন, গলায় জখমের চিহ্ন থাকায় ঘটনাটি হত্যাকাণ্ড বলেই মনে হচ্ছে, তবে ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়া গেলে মৃত্যুর প্রকৃত কারণ নিশ্চিত হওয়া যাবে।
এদিকে মৌসুমীর মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে নগরের বিভিন্ন এলাকা থেকে হিজড়া সম্প্রদায়ের লোকজন ঘটনাস্থলে জড়ো হন। তাঁরা হত্যাকাণ্ডে জড়িত ব্যক্তিদের দ্রুত শনাক্ত করে বিচারের আওতায় আনার দাবিতে বিক্ষোভ প্রদর্শন করেন। খুলশী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুর রহিম জানিয়েছেন, বিষয়টি গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে।
নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে পুলিশের বিশেষ অভিযানে মাদক ও সন্ত্রাসবিরোধী বিভিন্ন মামলায় ১২ জনকে গ্রেপ্তার করা হয়েছে।…
ফ্যামিলি কার্ড কর্মসূচির আওতায় মাঠপর্যায়ে তথ্য সংগ্রহের জন্য ৬৬ হাজার ৯১৫ জন তথ্য সংগ্রহকারী ও…
বৃহস্পতিবার জাতিসংঘের ৮১তম সাধারণ অধিবেশনে প্রথমবারের মতো ভাষণ দিতে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। নিউইয়র্কে অবস্থানকালে…
বাংলা একাডেমি পুরস্কারপ্রাপ্ত ছড়াকার ও শিশুসাহিত্যিক আখতার হুসেন ৮০ বছর বয়সে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন।
বঙ্গভবনের সিংহ পুকুরে মাছের পোনা অবমুক্ত করেছেন প্রেসিডেন্ট। ‘রুপালি মৎস্যে স্বনির্ভর দেশ, সবার আগে বাংলাদেশ’…
যুক্তরাষ্ট্রের ফেডারেল রিজার্ভের সম্ভাব্য কঠোর মুদ্রানীতির প্রভাবে বিশ্ববাজারে স্বর্ণের দাম কমেছে। বৃহস্পতিবার প্রতি আউন্স স্বর্ণের…
This website uses cookies.