Header Premium (728×90)

Categories: জাতীয়

উখিয়ায় অস্ত্র ও গুলিসহ আরসা সদস্যকে গ্রেপ্তার করেছে র‍্যাব

প্রকাশ : ০৫ সেপ্টেম্বর ২০২৬, ১৭: ০১

কক্সবাজারের উখিয়ায় রোহিঙ্গা আশ্রয়শিবির থেকে বিদেশি পিস্তল ও গুলিসহ মিয়ানমারের সশস্ত্র গোষ্ঠী ‘আরসা’র এক সক্রিয় সদস্যকে গ্রেপ্তার করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব)। গত শুক্রবার দিবাগত মধ্যরাতে উখিয়ার ১১ নম্বর রোহিঙ্গা ক্যাম্প এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার হওয়া জহিরের নাম মোহাম্মদ জহির (১৯)। তিনি উখিয়ার ময়নারঘোনা ১২ নম্বর রোহিঙ্গা ক্যাম্পের ২ নম্বর ব্লকের বাসিন্দা রশিদ আহম্মদের ছেলে। শনিবার দুপুরে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য নিশ্চিত করেছেন র‍্যাব-১৫ এর সহকারী পরিচালক (আইন ও গণমাধ্যম) আ. ম. ফারুক।

র‍্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে র‍্যাব-১৫ এর হোয়াইক্যং ক্যাম্পের একটি আভিযানিক দল শুক্রবার রাত আনুমানিক ১২টা ২০ মিনিটের দিকে উখিয়ার ১১ নম্বর রোহিঙ্গা ক্যাম্পের ‘মরাগাছতলা মাল্টিপারপাস কমিউনিটি অ্যান্ড সার্ভিস সেন্টার’-এর সামনের সড়কে একটি বিশেষ চেকপোস্ট বসায়। সেখানে তল্লাশিকালে সন্দেহভাজন হিসেবে মোহাম্মদ জহিরকে আটক করা হয়। পরে তার দেহ তল্লাশি করে একটি বিদেশি পিস্তল, একটি ম্যাগাজিন ও ৪ রাউন্ড তাজা গুলি উদ্ধার করা হয়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তার জহির স্বীকার করেছেন যে, তিনি আরসার একজন সক্রিয় সদস্য। দীর্ঘদিন ধরে তিনি রোহিঙ্গা ক্যাম্পের ভেতরে অবৈধ অস্ত্র বহন এবং বিভিন্ন ধরনের অপরাধমূলক কর্মকাণ্ড পরিচালনা করে আসছিলেন।

র‍্যাবের সহকারী পরিচালক আ. ম. ফারুক জানান, অবৈধ অস্ত্র বহন করার অভিযোগে ১৮৭৮ সালের অস্ত্র আইনে মামলা দায়েরের পর গ্রেপ্তার জহিরকে উখিয়া থানায় হস্তান্তর করা হয়েছে।

ছবি/কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Daily Amar Desh

Recent Posts

প্রশ্নপত্র ফাঁস রুখতে সচিবালয়ে রাত কাটাচ্ছেন প্রতিমন্ত্রী আমিনুল হক

সহকারী উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা পদের নিয়োগ পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস ঠেকাতে সচিবালয়ে রাত কাটাচ্ছেন যুব…

9 minutes ago

সালমানের প্র্যাঙ্কে শুটিং সেটে কেঁদে ফেলেছিলেন কারিশমা কাপুর

জনপ্রিয় বলিউড জুটি সালমান খান ও কারিশমা কাপুরের মজার এক স্মৃতি। শুটিং সেটে সালমানের করা…

28 minutes ago

সাজেকের পর্যটনকেন্দ্র খুলে দেওয়ার নির্দেশ, বাধা নেই ভ্রমণে

দীর্ঘ বিরতির পর রাঙামাটির সাজেক পর্যটনকেন্দ্র পর্যটকদের জন্য পুনরায় খুলে দেওয়ার নির্দেশ দিয়েছে জেলা প্রশাসন।…

51 minutes ago

সারাদেশে পূজা উদযাপনে সর্বাত্মক সহযোগিতা করবে এনসিপি: নাহিদ ইসলাম

সারাদেশে পূজা উদযাপনে সর্বাত্মক রাজনৈতিক সহযোগিতা করার কথা জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক ও…

2 hours ago

কুমিল্লা সীমান্তে বিএসএফের হাতে আটক দুই পুলিশ সদস্য

কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলার আশাবাড়ি সীমান্ত এলাকা থেকে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) পুলিশের দুই সদস্যকে ধরে…

2 hours ago

ইয়েমেনের আল-মাশিক প্রাসাদে হুথিদের ক্ষেপণাস্ত্র হামলা: নিহত ২

দক্ষিণ ইয়েমেনের এডেন শহরে অবস্থিত আল-মাশিক প্রেসিডেন্সিয়াল প্যালেসে ইরানপন্থি হুথি বিদ্রোহীদের ক্ষেপণাস্ত্র হামলায় দুই জন…

3 hours ago

This website uses cookies.