দেশের বর্তমান অর্থনৈতিক ও জ্বালানি সংকটের প্রেক্ষাপটে সরকারের কর্মকাণ্ড মূল্যায়নের জন্য পর্যাপ্ত সময় না দিয়ে বিরোধী দলের লংমার্চের কর্মসূচিকে অনুচিত বলে অভিহিত করেছেন জাতীয় সংসদের চিফ হুইপ ও বিএনপির ভাইস চেয়ারম্যান নুরুল ইসলাম মনি। শনিবার সকালে রাজধানীর এমপি হোস্টেলে নিজ দপ্তরে বরিশাল ডিভিশনাল জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের (বিডিজেএ) নেতৃবৃন্দের সঙ্গে আলাপকালে তিনি এ মন্তব্য করেন। তিনি বলেন, আন্দোলন করা বিরোধী দলের গণতান্ত্রিক অধিকার হলেও বর্তমান পরিস্থিতিতে এই কর্মসূচি আরও কিছুদিন পরে হলে তা বেশি যৌক্তিক হতো।
সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাবে বিএনপির এই জ্যেষ্ঠ নেতা বলেন, বর্তমান সরকার যখন দেশ পরিচালনার দায়িত্ব নিয়েছে, তখন অর্থনীতি ছিল অত্যন্ত ভঙ্গুর এবং গণতন্ত্রের প্রতিটি স্তম্ভ ধ্বংসপ্রাপ্ত। বিগত সরকারের আমলে বিপুল সম্পদ নিঃশেষ করা হয়েছে এবং দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্বকে ঝুঁকির মুখে ফেলা হয়েছিল বলে তিনি অভিযোগ করেন। বিশেষ করে বিগত অন্তর্বর্তীকালীন সরকারের মাত্র সাত মাসের মাথায় অর্থনীতিবিদ ড. দেবপ্রিয় ভট্টাচার্যের দেওয়া রিপোর্টে দেশ থেকে ৩০ লাখ কোটি টাকা লুটের তথ্য উঠে এসেছিল বলে তিনি উল্লেখ করেন। এছাড়া সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সমালোচনা করে তিনি বলেন, তিনি সাধারণ জীবনযাপনের নাটক করলেও বাস্তবে দেশের চরম ক্ষতি করে গেছেন। জ্বালানি খাতের সংকটের জন্য বিগত সরকারের ৯৮ শতাংশ গ্যাস চুক্তির দায়ভার বর্তমান সরকারকে বহন করতে হচ্ছে বলে তিনি জানান।
জ্বালানি ও বিদ্যুৎ সংকট সমাধানে সরকারের নেওয়া নতুন পদক্ষেপের কথা জানিয়ে চিফ হুইপ বলেন, নবায়নযোগ্য শক্তিতে মানুষকে আগ্রহী করতে বাসাবাড়ির ছাদে সোলার সিস্টেম স্থাপনের ক্ষেত্রে ট্যাক্স বেনিফিট ও ১০ থেকে ৫০ টাকা রেটিং সুবিধা দেওয়া হচ্ছে। পাকিস্তানে সোলার সিস্টেমের সাফল্যের উদাহরণ টেনে তিনি বলেন, বাংলাদেশেও এই উদ্যোগ বাস্তবায়িত হলে দ্রুত জ্বালানি সমস্যা সমাধান সম্ভব।
বিরোধী দলের কর্মসূচি প্রসঙ্গে নুরুল ইসলাম মনি বলেন, সরকারি দল থেকে রাজপথে কোনো সংঘাতময় কর্মসূচি দেওয়া হবে না। আমরা মানুষের বিবেকের কাছে বিচার দেব। জনগণ সব বোঝে, তাই ছয় মাস সময় পাওয়ার আগেই রাজপথে নেমে যাওয়ার বিষয়টি মানুষই মূল্যায়ন করবে। তিনি আরও জানান, দেশের বর্তমান সংকট ও জ্বালানি সমস্যা নিয়ে সংসদের আগামী অধিবেশনেই বিস্তারিত আলোচনা হবে এবং সকল দল থেকে আসা নোটিশ গুরুত্বের সঙ্গে বিবেচনা করা হবে।
এসময় বরিশাল ডিভিশনাল জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের সভাপতি মাহবুব সৈকত, সিনিয়র যুগ্ম সম্পাদক মাহবুব জুয়েল, সাংগঠনিক সম্পাদক বোরহান উদ্দিন, অর্থ ও দফতর সম্পাদক ফাহিম মোনায়েম এবং কার্যনির্বাহী সদস্য কাজী জেবেল ও নাজিয়া আফরিন উপস্থিত ছিলেন।
নিউইয়র্কে অবস্থানরত প্রধানমন্ত্রীর সঙ্গে গেটস ফাউন্ডেশনের সিইও মার্ক সুজম্যান সৌজন্য সাক্ষাৎ করেছেন। বৈঠকে জনস্বাস্থ্য ও…
জামালপুরের মাদারগঞ্জ উপজেলার বালিজুড়ী বাজারে অনিয়মের অভিযোগে দুই ফার্মেসিকে ১৫ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ…
রাজধানীর মোহাম্মদপুরের ইকবাল রোডের একটি বাসা থেকে নেত্রকোনা-১ আসনের সাবেক সংসদ সদস্য মোশতাক আহমেদ রুহীকে…
যুক্তরাষ্ট্র সফরকালে নিউ ইয়র্কের জন এফ কেনেডি আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করছেন না ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন…
সার্বিক মূল্যস্ফীতি নিম্নমুখী প্রবণতায় থাকলেও তা চলতি অর্থবছরের লক্ষ্যমাত্রার বেশি হওয়ায় নীতি সুদহার অপরিবর্তিত রেখেছে…
আন্তর্জাতিক বাণিজ্য সহজ করতে বিদেশি ট্রেডিং পার্টনার ব্যাংকের নামে প্রারম্ভিক জমা ছাড়াই টাকা ভস্ট্র অ্যাকাউন্ট…
This website uses cookies.