Header Premium (728×90)

Categories: জাতীয়

ঢাবির জসীমউদদীন হলে ডাকসুর উদ্যোগে আইটি ও ক্যারিয়ার সেন্টার চালু

প্রকাশ : ০৫ সেপ্টেম্বর ২০২৬, ০০: ৪৫ (05 September 2026, 00:45)

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) উদ্যোগে কবি জসীমউদদীন হলে স্থাপন করা হয়েছে একটি আধুনিক কম্পিউটার ল্যাব। ‘আইটি অ্যান্ড ক্যারিয়ার সেন্টার’ নামের এই ল্যাবটি শিক্ষার্থীদের একাডেমিক পড়াশোনা, ই-লাইব্রেরি ব্যবহার এবং তথ্যপ্রযুক্তি ও পেশাগত দক্ষতা বৃদ্ধির লক্ষ্যে চালু করা হয়েছে। গত শুক্রবার বিকেলে এক অনুষ্ঠানের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে এর উদ্বোধন করা হয়।

ল্যাবটির উদ্বোধনী অনুষ্ঠানে যৌথভাবে উপস্থিত থেকে এর উদ্বোধন করেন কবি জসীমউদদীন হলের প্রাধ্যক্ষ অধ্যাপক ড. এস এম আরিফ মাহমুদ এবং ডাকসুর সাধারণ সম্পাদক (জিএস) এস এম ফরহাদ। এ সময় ডাকসুর ক্যারিয়ার ডেভেলপমেন্ট সম্পাদক মো. মাজহারুল ইসলাম এবং হলের ছাত্র সংসদের সহযোগিতায় এ ল্যাবটি বাস্তবায়িত হয়।

উদ্বোধনকালে ডাকসুর জিএস এস এম ফরহাদ বলেন, প্রতিটি হলের শিক্ষার্থীদের একটি বড় অংশেরই একাডেমিক কাজের জন্য নিজস্ব ল্যাপটপ থাকে না। ফলে প্রয়োজনীয় প্রযুক্তিগত সুবিধা না থাকায় তারা বিভিন্ন শিক্ষাবিষয়ক কার্যক্রম পরিচালনা করতে পারেন না। এই ল্যাবটির মাধ্যমে শিক্ষার্থীরা কেবল তাদের একাডেমিক চাহিদাই পূরণ করবে না, বরং আইটি ও ক্যারিয়ার গঠনে নানা ধরনের দক্ষতাও অর্জন করতে পারবে।

ল্যাবটির সার্বিক ব্যবহার ও লক্ষ্য নিয়ে ডাকসুর ক্যারিয়ার ডেভেলপমেন্ট সম্পাদক মো. মাজহারুল ইসলাম জানান, শিক্ষার্থীদের একাডেমিক কাজের পাশাপাশি বিভিন্ন স্কিল ডেভেলপমেন্ট কোর্সের প্রশিক্ষণ এবং ই-লাইব্রেরি হিসেবে ল্যাবটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। একাডেমিক পড়াশোনার পাশাপাশি প্রযুক্তিগত ও পেশাদার দক্ষতা অর্জনে শিক্ষার্থীদের সাহায্য করতেই এই উদ্যোগ নেওয়া হয়েছে।

অনুষ্ঠানে হলের প্রাধ্যক্ষ অধ্যাপক ড. এস এম আরিফ মাহমুদ ল্যাবটি নিয়মিত ব্যবহারের ওপর গুরুত্বারোপ করে বলেন, হল প্রশাসন এই ল্যাবের সার্বিক তত্ত্বাবধান করবে এবং শিক্ষার্থীদের জন্য এটিকে আরও কার্যকর ও ব্যবহারোপযোগী করে তুলতে প্রয়োজনীয় সব ধরনের পদক্ষেপ গ্রহণ করবে।

অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন ডাকসুর স্বাস্থ্য ও পরিবেশ সম্পাদক আব্দুল্লাহ আল মিনহাজ, বিজ্ঞান ও প্রযুক্তি সম্পাদক ইকবাল হায়দার, সাহিত্য ও সংস্কৃতি সম্পাদক মোসাদ্দেক আলী, সমাজসেবা সম্পাদক এবি জুবায়ের, কবি জসীমউদদীন হল সংসদের ভিপি উসমান গনী, এজিএস হিজবুল্লাহ আল হিজুলসহ ডাকসু ও হল সংসদের বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ।

ছবি/কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Daily Amar Desh

Recent Posts

ক্রোয়েশিয়ার প্রধানমন্ত্রীর সঙ্গে তারেক রহমানের দ্বিপক্ষীয় বৈঠক

নিউইয়র্কে জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের সাইডলাইনে ক্রোয়েশিয়ার প্রধানমন্ত্রী আন্দ্রেই প্লেনকোভিচের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক করেছেন…

19 minutes ago

নিউইয়র্কে মানবিক সহায়তা সংস্থার প্রতিনিধিদের সঙ্গে প্রধানমন্ত্রীর প্রাতরাশ বৈঠক

জাতিসংঘের ৮১তম অধিবেশনে যোগ দিতে নিউইয়র্ক সফররত প্রধানমন্ত্রী তারেক রহমান গেটস ফাউন্ডেশন, ভিসা ফাউন্ডেশনসহ বিভিন্ন…

43 minutes ago

ডেঙ্গু ও হাম প্রতিরোধে ব্যর্থতার সুযোগ নেই: রুহুল আমিন হাওলাদার

ডেঙ্গু ও হামে মৃত্যুর ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করে জাতীয় পার্টির মহাসচিব এ বি এম…

45 minutes ago

রোহিঙ্গা সংকট নিরসনে পাঁচ দফা প্রস্তাব প্রধানমন্ত্রীর

নিউইয়র্কে আয়োজিত জাতিসংঘের এক বৈঠকে রোহিঙ্গা সংকট নিরসনে পাঁচটি জরুরি পদক্ষেপের প্রস্তাব দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক…

48 minutes ago

নাটোর সদর উপজেলায় বক্তব্য দেওয়ার সময় মারা গেলেন মাদ্রাসা শিক্ষক

নাটোর সদর উপজেলার জংলি ফাজিল মাদ্রাসার প্রভাষক ও ছাত্রশিবিরের সাবেক ইউনিয়ন সভাপতি নূর হোসেন একটি…

55 minutes ago

রোহিঙ্গা প্রত্যাবাসনে পাঁচ দফা প্রস্তাব প্রধানমন্ত্রীর

রোহিঙ্গাদের দ্রুত ও টেকসই প্রত্যাবাসন নিশ্চিত করতে আন্তর্জাতিক সম্প্রদায়ের কাছে পাঁচ দফা প্রস্তাব পেশ করেছেন…

58 minutes ago

This website uses cookies.