প্রকাশ : ০৩ সেপ্টেম্বর ২০২৬, ২৩: ৫৬
কক্সবাজারের ঈদগাঁও উপজেলার জালালাবাদ ইউনিয়নে মাদকবিরোধী বিশেষ অভিযান পরিচালনা করা হয়েছে। বৃহস্পতিবার বিকেলে ইউপি চেয়ারম্যান মো. আলমগীর তাজ জনির নেতৃত্বে প্রশাসন ও স্থানীয় জনগণের অংশগ্রহণে ইউনিয়নের খামারপাড়া, মিয়াজীপাড়া, লরাবাগ এবং রাবারড্রামসহ বিভিন্ন এলাকায় এই কার্যক্রম পরিচালিত হয়।
অভিযান চলাকালে মাদক সেবন ও আড্ডার কাজে ব্যবহৃত বেশ কিছু ঝুপড়ি ঘর চিহ্নিত করে সেগুলো ধ্বংস করে দেওয়া হয়েছে। অভিযানে থানার এএসআই আবু তাহেরের নেতৃত্বাধীন পুলিশ দলের পাশাপাশি ইউনিয়ন পরিষদের সদস্য কামাল হোসেন, মুজিবুর রহমান, আবু ছালেহ, গ্রাম পুলিশ এবং স্থানীয় বাসিন্দারা উপস্থিত ছিলেন।
অভিযানের পাশাপাশি অংশগ্রহণকারীরা স্থানীয়দের মাঝে মাদকের ক্ষতিকর প্রভাব সম্পর্কে সচেতনতা বৃদ্ধিতে কাজ করেন। তারা মাদক সেবন ও বিক্রির বিরুদ্ধে সামাজিকভাবে ঐক্যবদ্ধ প্রতিরোধ গড়ে তোলার আহ্বান জানান।
জালালাবাদ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. আলমগীর তাজ জনি বলেন, মাদক শুধু একজন ব্যক্তির জীবনই ধ্বংস করে না, বরং এর নেতিবাচক প্রভাব পুরো পরিবার ও সমাজের ওপর পড়ে। তিনি আরও জানান, মাদকের কারণে পারিবারিক অশান্তি, সামাজিক অবক্ষয় ও অপরাধ প্রবণতা বাড়ছে। এলাকার শান্তি-শৃঙ্খলা রক্ষায় মাদকের বিরুদ্ধে সবাইকে সোচ্চার হওয়ার আহ্বান জানিয়ে তিনি বলেন, মাদকমুক্ত সমাজ গঠনে প্রশাসনের পাশাপাশি স্থানীয় জনগণকেও দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।
ওমান উপকূলে এমভি কেপ দাও নামের একটি বাল্ক ক্যারিয়ার জাহাজে মিসাইল হামলার শিকার হয়েছে। হামলায়…
ইসলামী বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের ২০১৭-১৮ শিক্ষাবর্ষের তিন বন্ধু বাংলাদেশ জুডিসিয়াল সার্ভিস পরীক্ষায় উত্তীর্ণ হয়ে সিভিল…
জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনে ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান স্পষ্ট করেছেন যে, ইরান যুক্তরাষ্ট্রের চাপের…
নিউইয়র্কে অবস্থানরত প্রধানমন্ত্রীর সঙ্গে গেটস ফাউন্ডেশনের সিইও মার্ক সুজম্যান সৌজন্য সাক্ষাৎ করেছেন। বৈঠকে জনস্বাস্থ্য ও…
জামালপুরের মাদারগঞ্জ উপজেলার বালিজুড়ী বাজারে অনিয়মের অভিযোগে দুই ফার্মেসিকে ১৫ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ…
রাজধানীর মোহাম্মদপুরের ইকবাল রোডের একটি বাসা থেকে নেত্রকোনা-১ আসনের সাবেক সংসদ সদস্য মোশতাক আহমেদ রুহীকে…
This website uses cookies.