মানিকগঞ্জের হরিরামপুর উপজেলার ফ্যাসিবাদী আওয়ামী লীগ সমর্থিত ছয়জন ইউনিয়ন পরিষদ (ইউপি) চেয়ারম্যান হাইকোর্টের আদেশের মাধ্যমে স্বপদে ফিরেছেন। সংশ্লিষ্ট ইউনিয়নগুলোর প্যানেল চেয়ারম্যানদের প্রতি উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) পাঠানো এক চিঠিতে তাদের দায়িত্বভার বুঝিয়ে দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।
চিঠিতে উল্লেখ করা হয়েছে, হাইকোর্টের ৭০০৩/২০২৫ নম্বর রিট পিটিশনের ১৪ মে ২০২৫ তারিখের নির্দেশনা এবং স্থানীয় সরকার বিভাগের নির্দেশনার আলোকে জেলা সরকারি আইন কর্মকর্তার (জিপি) আইনি মতামতের ভিত্তিতে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সেই অনুযায়ী, সংশ্লিষ্ট প্যানেল চেয়ারম্যানদের তাদের নিজ নিজ ইউনিয়নের চেয়ারম্যানদের দায়িত্ব অর্পণের নির্দেশনা দেওয়া হয়েছে।
দায়িত্ব ফিরে পাওয়া ছয় চেয়ারম্যান হলেন রামকৃষ্ণপুরের কামাল হোসেন, চালার কাজী আব্দুল মজিদ, বাল্লার বাচ্চু মিয়া, হারুকান্দির শেখ মোশারফ হোসেন, ধুলশুড়ার জায়েদ খান এবং বলড়ার মোসলেম উদ্দিন খান কুন্নু।
উপজেলা প্রশাসনের তথ্য অনুযায়ী, ইতিমধ্যে বাল্লা, বলড়া, ধুলশুড়া ও হারুকান্দি ইউপি চেয়ারম্যানরা তাদের দায়িত্ব বুঝে নিয়েছেন। রামকৃষ্ণপুর ইউপি চেয়ারম্যান কামাল হোসেন জানান, তিনি গতকাল সন্ধ্যায় চিঠি পেয়েছেন এবং আগামী রবিবার দায়িত্ব গ্রহণ করবেন। হারুকান্দির শেখ মোশাররফ হোসেন ও ধুলশুড়ার জায়েদ খান ইতিমধ্যে দায়িত্ব বুঝে পাওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন।
হরিরামপুর উপজেলার ভারপ্রাপ্ত নির্বাহী কর্মকর্তা ফাহিজা বীসরাত হোসেন জানিয়েছেন, হাইকোর্টের আদেশের প্রেক্ষিতে জেলা প্রশাসকের নির্দেশে এই প্রক্রিয়া সম্পন্ন করা হচ্ছে। এদিকে, আদালতকে দোহাই দিয়ে চেয়ারম্যানদের স্বপদে ফেরার বিষয়টি স্থানীয় পর্যায়ে ব্যাপক আলোচনা ও সমালোচনার জন্ম দিয়েছে।
প্রকাশ : ০৩ সেপ্টেম্বর ২০২৬, ১৯: ০৭আপডেট : ০৩ সেপ্টেম্বর ২০২৬, ১৯: ০৮
নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে পুলিশের বিশেষ অভিযানে মাদক ও সন্ত্রাসবিরোধী বিভিন্ন মামলায় ১২ জনকে গ্রেপ্তার করা হয়েছে।…
ফ্যামিলি কার্ড কর্মসূচির আওতায় মাঠপর্যায়ে তথ্য সংগ্রহের জন্য ৬৬ হাজার ৯১৫ জন তথ্য সংগ্রহকারী ও…
বৃহস্পতিবার জাতিসংঘের ৮১তম সাধারণ অধিবেশনে প্রথমবারের মতো ভাষণ দিতে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। নিউইয়র্কে অবস্থানকালে…
বাংলা একাডেমি পুরস্কারপ্রাপ্ত ছড়াকার ও শিশুসাহিত্যিক আখতার হুসেন ৮০ বছর বয়সে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন।
বঙ্গভবনের সিংহ পুকুরে মাছের পোনা অবমুক্ত করেছেন প্রেসিডেন্ট। ‘রুপালি মৎস্যে স্বনির্ভর দেশ, সবার আগে বাংলাদেশ’…
যুক্তরাষ্ট্রের ফেডারেল রিজার্ভের সম্ভাব্য কঠোর মুদ্রানীতির প্রভাবে বিশ্ববাজারে স্বর্ণের দাম কমেছে। বৃহস্পতিবার প্রতি আউন্স স্বর্ণের…
This website uses cookies.