Header Premium (728×90)

Categories: সারাদেশ

দশমিনায় কবিরাজের বাড়ির পুকুরপাড়ে মিলল ব্যক্তির মরদেহ

পটুয়াখালীর দশমিনা উপজেলায় এক কবিরাজের বাড়ির পুকুরপাড় থেকে আরিফুর রহমান (৪২) নামের এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) সকালে উপজেলার ২ নম্বর আলীপুর ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের খলিশাখালী এলাকা থেকে তার লাশ উদ্ধার করা হয়। নিহত আরিফুর রহমান ওই এলাকার নুর আলম মাতব্বরের ছেলে।

পারিবারিক ও স্থানীয় সূত্রে জানা গেছে, আরিফুর রহমান প্রায় ১৫ দিন ধরে অসুস্থ ছিলেন এবং নানা অস্বাভাবিক আচরণ করছিলেন। চিকিৎসার জন্য গত বুধবার সন্ধ্যায় তাকে স্থানীয় এক কবিরাজের কাছে নিয়ে যাওয়া হয়। রাতে তার শারীরিক অবস্থা কিছুটা স্বাভাবিক মনে হলে আরিফুরের স্ত্রী তাকে শাশুড়ির (আরিফুরের মা) কাছে রেখে নিজের বাড়িতে ফিরে যান।

পরদিন বৃহস্পতিবার সকালে ঘুম থেকে উঠে আরিফুর রহমানকে দেখতে না পেয়ে খোঁজাখুঁজি শুরু করেন তার মা। একপর্যায়ে কবিরাজের ঘরের সামনের পুকুরপাড়ে তাকে অচেতন অবস্থায় পড়ে থাকতে দেখে তিনি চিৎকার করেন। তার চিৎকার শুনে স্থানীয় বাসিন্দারা ছুটে এসে আরিফুরকে মৃত অবস্থায় দেখতে পান।

খবর পেয়ে দশমিনা থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে লাশ উদ্ধার করে এবং ময়নাতদন্তের জন্য পটুয়াখালী পাঠায়।

দশমিনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতিকুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পটুয়াখালী পাঠিয়েছে। এ ঘটনায় পরবর্তী আইনি পদক্ষেপ নেওয়ার প্রক্রিয়া চলছে।

ছবি/কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Daily Adin

Recent Posts

মক্কা-জেদ্দাসহ সৌদির বিভিন্ন এলাকায় সিভিল ডিফেন্সের সতর্কতা জারি

সৌদি আরবের পবিত্র নগরী মক্কাসহ দেশটির বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ এলাকায় সম্ভাব্য বিপদ বা ঝুঁকির বিষয়ে…

17 minutes ago

আ.লীগ ফিরলে জামায়াত নেতাদের আবারও ফাঁসি দেবে: রাশেদ খাঁন

প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী রাশেদ খাঁন বলেছেন, আওয়ামী লীগকে রাজনীতিতে ফেরাতে জামায়াত অপচেষ্টা চালাচ্ছে। তিনি জামায়াত…

19 minutes ago

মানুষের প্রতি ভালোবাসা ও সহমর্মিতা ইসলামের চিরন্তন শিক্ষা

ইসলাম ধর্মে মানুষের পারস্পরিক সম্পর্ক, দয়া, ক্ষমা এবং একে অপরের প্রতি দায়িত্বশীল হওয়ার গুরুত্ব অপরিসীম।…

24 minutes ago

এমপি গাজী নজরুল আবারও রিমান্ডে, এবার ৪ দিনের

দ্বিতীয় স্ত্রী মরিয়মের আত্মহত্যার পেছনে প্ররোচনা দেওয়ার অভিযোগে করা মামলায় সংসদ সদস্য গাজী নজরুল ইসলামকে…

29 minutes ago

স্বাধীনতা রক্ষায় কাজ করে নিপীড়িত হয়েছেন রুহুল আমিন গাজী: রিজভী

প্রয়াত সাংবাদিক রুহুল আমিন গাজীর দ্বিতীয় মৃত্যুবার্ষিকীর আলোচনা সভায় বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী…

46 minutes ago

তুরস্কের শানলিউরফায় ৫.৪ মাত্রার ভূমিকম্প আঘাত

তুরস্কের দক্ষিণ-পূর্বাঞ্চলীয় শানলিউরফা প্রদেশে ৫.৪ মাত্রার ভূমিকম্প আঘাত হেনেছে। তবে প্রাথমিক তথ্যানুযায়ী এতে কোনো প্রাণহানি…

1 hour ago

This website uses cookies.