Header Premium (728×90)

Categories: জাতীয়

জলবায়ু উদ্বাস্তু ১৯ নারীর উদ্যোক্তা হওয়ার নতুন পথচলা, পেলেন প্রশিক্ষণ ও পুঁজি

প্রকাশ : ০৩ সেপ্টেম্বর ২০২৬, ১৮: ৩৬

জলবায়ু পরিবর্তনের প্রভাবে উপকূলীয় জনপদ থেকে বাস্তুচ্যুত হয়ে শহরে আশ্রয় নেওয়া নারীদের স্বাবলম্বী করার লক্ষ্যে বিশেষ কর্মসংস্থানের উদ্যোগ নেওয়া হয়েছে। বেসরকারি উন্নয়ন সংস্থা জাগ্রত যুব সংঘ (জেজেএস)-এর উদ্যোগে চতুর্থ দফায় ১৯ জন নারী ও তরুণীকে তিন মাসব্যাপী অন-জব প্রশিক্ষণ প্রদান করা হয়। প্রশিক্ষণ শেষে নতুন উদ্যোক্তা হিসেবে আত্মপ্রকাশ করতে তাদের প্রত্যেকের হাতে সনদপত্রের পাশাপাশি ব্যবসার পুঁজি হিসেবে ২৭ হাজার টাকা করে আর্থিক অনুদানের চেক তুলে দেওয়া হয়েছে।

বৃহস্পতিবার খুলনা জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে আনুষ্ঠানিকভাবে প্রশিক্ষণপ্রাপ্তদের মাঝে এই চেক ও সনদপত্র বিতরণ করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে খুলনা জেলা প্রশাসক হুরে জান্নাত এই সহায়তা সামগ্রী হস্তান্তর করেন।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খুলনার অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) বিতান কুমার মন্ডল, খুলনা সিটি করপোরেশনের স্থপতি রেজবিনা খানম এবং জেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের প্রোগ্রাম অফিসার সাজিয়া আফরিন সিদ্দীকী। জেজেএস-এর ‘লস অ্যান্ড ড্যামেজ স্পেশাল ইনিশিয়েটিভ’ প্রকল্পের আওতায় ‘অ-অর্থনৈতিক ক্ষতি মোকাবিলায় অন-জব ট্রেনিংয়ে অংশগ্রহণকারীদের মধ্যে প্রকল্পের অগ্রগতি শেয়ারিং, সার্টিফিকেট ও চেক বিতরণ’ শীর্ষক এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন জেজেএস-এর সিনিয়র ডিরেক্টর (প্রোগ্রাম) এম. এম. চিসতি এবং স্বাগত বক্তব্য রাখেন সংস্থার নির্বাহী পরিচালক এটিএম জাকির হোসেন। অনুষ্ঠানে মূল প্রবন্ধ উপস্থাপন করেন প্রকল্প সমন্বয়কারী সোহেল রানা।

উদ্যোক্তা তৈরির এই আয়োজনে অন্যান্যের মধ্যে আরও বক্তব্য রাখেন সাংবাদিক এহতেশামুল হক শাওন ও এইচ. এম. আলাউদ্দিন, প্রশিক্ষক কাকলী আক্তার এবং প্রশিক্ষণ গ্রহণকারীদের পক্ষে আজমিরা আক্তার ইভা, মরিয়ম, সুরাইয়া আক্তার নূপুর ও শামীমা আক্তার শাম্মী।

প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক হুরে জান্নাত যুব সমাজকে নিজেদের যোগ্য করে গড়ে তোলার আহ্বান জানান। তিনি বলেন, বর্তমান বৈশ্বিক প্রতিযোগিতায় টিকে থাকতে হলে সময়ের চাহিদা অনুযায়ী বিভিন্ন ভাষা শিখে বিশ্বের বিভিন্ন দেশে গিয়ে রেমিট্যান্স অর্জনে ভূমিকা রাখতে হবে। ডেঙ্গু প্রতিরোধে সচেতনতা বৃদ্ধিতে সবাইকে এগিয়ে আসার আহ্বান জানানোর পাশাপাশি তিনি জলবায়ু উদ্বাস্তু ও দুর্যোগকবলিত হয়ে শহরে আসা জনগোষ্ঠীর পুনর্বাসনের ওপর জোর দেন। একই সঙ্গে সুন্দরবনের যেসব জলদস্যু আত্মসমর্পণ করে স্বাভাবিক জীবনে ফিরে এসেছে, তাদের কর্মসংস্থান ও পুনর্বাসনে সরকারি-বেসরকারি সংস্থাগুলোকে এগিয়ে আসার আহ্বান জানান জেলা প্রশাসক।

ছবি/কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Daily Amar Desh

Recent Posts

নিউইয়র্কে গেটস ফাউন্ডেশনের সিইও মার্ক সুজম্যানের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক

নিউইয়র্কে অবস্থানরত প্রধানমন্ত্রীর সঙ্গে গেটস ফাউন্ডেশনের সিইও মার্ক সুজম্যান সৌজন্য সাক্ষাৎ করেছেন। বৈঠকে জনস্বাস্থ্য ও…

10 minutes ago

মাদারগঞ্জে অনিয়মের দায়ে দুই ফার্মেসিকে ১৫ হাজার টাকা জরিমানা

জামালপুরের মাদারগঞ্জ উপজেলার বালিজুড়ী বাজারে অনিয়মের অভিযোগে দুই ফার্মেসিকে ১৫ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ…

5 hours ago

নেত্রকোনা-১ আসনের সাবেক এমপি মোশতাক আহমেদ রুহী গ্রেপ্তার

রাজধানীর মোহাম্মদপুরের ইকবাল রোডের একটি বাসা থেকে নেত্রকোনা-১ আসনের সাবেক সংসদ সদস্য মোশতাক আহমেদ রুহীকে…

5 hours ago

নিউ ইয়র্কে নামছে না নেতানিয়াহুর উড়োজাহাজ

যুক্তরাষ্ট্র সফরকালে নিউ ইয়র্কের জন এফ কেনেডি আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করছেন না ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন…

5 hours ago

মূল্যস্ফীতির চাপে নীতি সুদহার অপরিবর্তিত রাখল কেন্দ্রীয় ব্যাংক

সার্বিক মূল্যস্ফীতি নিম্নমুখী প্রবণতায় থাকলেও তা চলতি অর্থবছরের লক্ষ্যমাত্রার বেশি হওয়ায় নীতি সুদহার অপরিবর্তিত রেখেছে…

5 hours ago

টাকায় আন্তর্জাতিক লেনদেন সহজ করতে নতুন নির্দেশনা বাংলাদেশ ব্যাংকের

আন্তর্জাতিক বাণিজ্য সহজ করতে বিদেশি ট্রেডিং পার্টনার ব্যাংকের নামে প্রারম্ভিক জমা ছাড়াই টাকা ভস্ট্র অ্যাকাউন্ট…

5 hours ago

This website uses cookies.