আগামী বছরের বিশ্ব ইজতেমা দুই পর্বে অনুষ্ঠিত হবে। প্রথম পর্ব ৮ থেকে ১০ জানুয়ারি এবং দ্বিতীয় পর্ব ১৫ থেকে ১৭ জানুয়ারি অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ। বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) দুপুরে সচিবালয়ে বিশ্ব ইজতেমার আয়োজনসংক্রান্ত এক বৈঠক শেষে সাংবাদিকদের ব্রিফিংয়ে তিনি এই তথ্য জানান।
স্বরাষ্ট্রমন্ত্রী জানান, পূর্বনির্ধারিত সূচি অনুযায়ী গাজীপুরের টঙ্গীর ইজতেমা ময়দানেই দুই ধাপে এই আয়োজন সম্পন্ন হবে। প্রথম পর্ব ৮, ৯ ও ১০ জানুয়ারি এবং দ্বিতীয় পর্ব ১৫, ১৬ ও ১৭ জানুয়ারি অনুষ্ঠিত হবে।
ইজতেমা সফল করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ সব ধরনের প্রস্তুতি গ্রহণ করবে বলে উল্লেখ করেন স্বরাষ্ট্রমন্ত্রী। তিনি জানান, দেশ ও বিদেশ থেকে আগত মুসল্লিদের নিরাপত্তা, আইনশৃঙ্খলা পরিস্থিতি বজায় রাখা, যাতায়াত ব্যবস্থা এবং অন্যান্য প্রয়োজনীয় ব্যবস্থাপনা নিশ্চিত করতে সরকার কাজ করবে।
উল্লেখ্য, প্রতি বছর গাজীপুরের টঙ্গীতে তুরাগ নদের তীরে বিশ্ব ইজতেমা অনুষ্ঠিত হয়। সাধারণত তাবলিগ জামাতের দুই পক্ষের ব্যবস্থাপনায় দুই পর্বে এই বিশাল ধর্মীয় জমায়েত আয়োজিত হয়ে থাকে, যেখানে দেশ-বিদেশের বিপুলসংখ্যক মুসল্লি অংশ নেন।
জামালপুরের মাদারগঞ্জ উপজেলার বালিজুড়ী বাজারে অনিয়মের অভিযোগে দুই ফার্মেসিকে ১৫ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ…
রাজধানীর মোহাম্মদপুরের ইকবাল রোডের একটি বাসা থেকে নেত্রকোনা-১ আসনের সাবেক সংসদ সদস্য মোশতাক আহমেদ রুহীকে…
যুক্তরাষ্ট্র সফরকালে নিউ ইয়র্কের জন এফ কেনেডি আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করছেন না ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন…
সার্বিক মূল্যস্ফীতি নিম্নমুখী প্রবণতায় থাকলেও তা চলতি অর্থবছরের লক্ষ্যমাত্রার বেশি হওয়ায় নীতি সুদহার অপরিবর্তিত রেখেছে…
আন্তর্জাতিক বাণিজ্য সহজ করতে বিদেশি ট্রেডিং পার্টনার ব্যাংকের নামে প্রারম্ভিক জমা ছাড়াই টাকা ভস্ট্র অ্যাকাউন্ট…
পাকিস্তান ও চীনের মধ্যে স্বাক্ষরিত নতুন সীমান্ত চুক্তিকে আইনি ভিত্তিহীন বলে প্রত্যাখ্যান করেছে ভারত। বিতর্কিত…
This website uses cookies.