Header Premium (728×90)

Categories: জাতীয়

র‍্যাবের নতুন ১১ তলা সদর দপ্তর নির্মাণে ১৭২ কোটি টাকার অনুমোদন

র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র‍্যাব) নতুন ১১ তলা সদর দপ্তর নির্মাণের উদ্যোগ নিয়েছে সরকার। এই প্রকল্প বাস্তবায়নে মোট ১৭১ কোটি ৯০ লাখ ৭ হাজার ৭৬৪ টাকা ব্যয় ধরা হয়েছে। বুধবার (২ সেপ্টেম্বর) সচিবালয়ে অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত সরকারি ক্রয়সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির বৈঠকে এই প্রস্তাবটি অনুমোদন করা হয়।

প্রকল্পটি গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয়ের পক্ষ থেকে উত্থাপন করা হয়েছে এবং বাস্তবায়নের দায়িত্বে রয়েছে গণপূর্ত অধিদপ্তর। দরপত্রের আনুষ্ঠানিকতা শেষে মূল্যায়ন কমিটির সুপারিশ অনুযায়ী, এম জামাল অ্যান্ড কোম্পানি লিমিটেডকে সর্বনিম্ন গ্রহণযোগ্য দরদাতা হিসেবে কাজটি দেওয়ার প্রস্তাব করা হয়েছে।

২০১৯ সালের ১৫ অক্টোবর জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভায় এই প্রকল্পের প্রথম সংশোধিত প্রস্তাব অনুমোদন পেয়েছিল। প্রকল্পটির মেয়াদকাল ২০১৯ সালের ১ জুলাই থেকে ২০২৮ সালের ৩১ ডিসেম্বর পর্যন্ত নির্ধারণ করা হয়েছে।

পরিকল্পনা অনুযায়ী, ১৫ তলা ভিত্তির ওপর ১১ তলা বিশিষ্ট র‍্যাব সদর দপ্তর ভবনটি নির্মিত হবে। ভবনটিতে মহাপরিচালকের কার্যালয়, নিচতলায় গাড়ি পার্কিং, তিনটি ভূগর্ভস্থ তলা এবং অন্যান্য প্রয়োজনীয় সুবিধা থাকবে। প্রকল্পের অংশ হিসেবে তিনতলা ম্যাগাজিন ও কোট ভবন, তিনতলা উপকেন্দ্র ভবন, গুদাম, পাম্প, জলাধার ও গভীর নলকূপসহ পানি সরবরাহ ব্যবস্থার সংস্থান রাখা হয়েছে।

এছাড়া প্রকল্পে অভ্যন্তরীণ সড়ক, গাড়ি ধোয়ার ব্যবস্থা, বৃষ্টির পানি সংরক্ষণ, সালামি মঞ্চ, লিফট, শীতাতপ নিয়ন্ত্রণ ব্যবস্থা, বৈদ্যুতিক ও যান্ত্রিক ব্যবস্থা, বহির্বৈদ্যুতিক সংযোগ এবং স্থানীয় নেটওয়ার্কসহ আধুনিক ও সমন্বিত অবকাঠামোগত সব সুবিধা অন্তর্ভুক্ত করা হয়েছে। সরকারি অর্থায়নে বাস্তবায়নাধীন এই প্রকল্পের মাধ্যমে র‍্যাবের জন্য একটি আধুনিক সদর দপ্তর গড়ে তোলার পরিকল্পনা রয়েছে।

ছবি/কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Daily Adin

Recent Posts

হাইকোর্টের স্থায়ী বিচারপতি হিসেবে শপথ নিলেন দেবাশীষ রায় চৌধুরী

সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগের স্থায়ী বিচারপতি হিসেবে শপথ গ্রহণ করেছেন বিচারপতি দেবাশীষ রায় চৌধুরী। বৃহস্পতিবার…

6 minutes ago

বরিশাল বিশ্ববিদ্যালয়ে ব্রাহ্মণবাড়িয়া ছাত্র কল্যাণ পরিষদের নবীনবরণ ও বিদায়

বরিশাল বিশ্ববিদ্যালয়ে ব্রাহ্মণবাড়িয়া জেলা ছাত্র কল্যাণ পরিষদের উদ্যোগে নবীনবরণ ও প্রবীণ বিদায় অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।…

9 minutes ago

কুমিল্লায় কিশোর গ্যাং দমনে একরাতে ৬২৪ জন আটক

কুমিল্লা জেলার ১৮টি থানায় একযোগে অভিযান চালিয়ে কিশোর গ্যাংয়ে জড়িত থাকার অভিযোগে ৬২৪ জনকে আটক…

17 minutes ago

বিভাগ, জেলা ও উপজেলা পর্যায়ের সব কমিটি পুনর্গঠনের নির্দেশ প্রধানমন্ত্রীর কার্যালয়ের

সরকারের বিভিন্ন মন্ত্রণালয়, বিভাগ, অধিদপ্তর ও সংস্থার আওতায় বিভাগ, জেলা ও উপজেলা পর্যায়ে গঠিত বিদ্যমান…

35 minutes ago

দেশের বাজারে ফের বাড়ল স্বর্ণের দাম

দেশের বাজারে স্বর্ণের দাম ভরিতে ১ হাজার ৬৯১ টাকা বৃদ্ধি করেছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)।…

45 minutes ago

বিশ্ববাজারে স্বর্ণ ও রুপার দামে বড় পতন

মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে বিশ্বের বড় কেন্দ্রীয় ব্যাংকগুলো সুদহার দীর্ঘ সময় উচ্চ পর্যায়ে রাখবে—এমন আশঙ্কায় বুধবার আন্তর্জাতিক…

1 hour ago

This website uses cookies.