রেকর্ডের পর রেকর্ড গড়ে নিজের জাত চিনিয়ে চলেছেন তাওহিদ হৃদয়। দক্ষিণ আফ্রিকা ‘এ’ দলের বিপক্ষে পচেফস্ট্রুমে ট্রিপল সেঞ্চুরি হাঁকিয়ে আগেই ইতিহাসের পাতায় নাম লিখিয়েছিলেন তিনি। বিদেশের মাটিতে প্রথম বাংলাদেশি ব্যাটসম্যান হিসেবে এই অনন্য কীর্তি গড়েছিলেন এই তরুণ ক্রিকেটার।
সেই ধারাবাহিকতায় এবার আরও একটি বড় রেকর্ডে নিজেকে সবার উপরে তুলে নিলেন হৃদয়। এতদিন প্রথম শ্রেণির ক্রিকেটে বাংলাদেশের কোনো ব্যাটসম্যানের ব্যক্তিগত সর্বোচ্চ রানের রেকর্ড ছিল তামিম ইকবালের দখলে। ২০১৯ সালে বিসিএলে পূর্বাঞ্চলের হয়ে মধ্যাঞ্চলের বিপক্ষে মিরপুরে ৩৩৪ রানের দুর্দান্ত ইনিংস খেলেছিলেন তামিম।
দক্ষিণ আফ্রিকায় চলমান ম্যাচে তামিমের সেই দীর্ঘদিনের রেকর্ডটিও ভেঙে দিয়েছেন বাংলাদেশ ‘এ’ দলের হয়ে খেলা হৃদয়। তিনি ৩৫০ রানে অপরাজিত থাকার পরই বাংলাদেশ দলের পক্ষ থেকে ইনিংস ঘোষণা করা হয়। এর মাধ্যমে প্রথম শ্রেণির ক্রিকেটে নতুন ইতিহাস গড়লেন তিনি।
প্রয়াত সাংবাদিক রুহুল আমিন গাজীর দ্বিতীয় মৃত্যুবার্ষিকীর আলোচনা সভায় বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী…
তুরস্কের দক্ষিণ-পূর্বাঞ্চলীয় শানলিউরফা প্রদেশে ৫.৪ মাত্রার ভূমিকম্প আঘাত হেনেছে। তবে প্রাথমিক তথ্যানুযায়ী এতে কোনো প্রাণহানি…
সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের মুক্তির দাবিতে আগামী ২৭ সেপ্টেম্বর ইসলামাবাদে মিছিল করবে পিটিআই। এই কর্মসূচিকে…
বাংলাদেশ সরকারি কর্ম কমিশন (পিএসসি) ৫১তম বিসিএস (বিশেষ) পরীক্ষার বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। এই বিশেষ বিসিএসের…
শিক্ষার্থীদের বার্ষিক পরীক্ষার কথা মাথায় রেখে নভেম্বর-ডিসেম্বরের পরিবর্তে আগামী বছরের জানুয়ারি থেকে ইউনিয়ন পরিষদ (ইউপি)…
আফগানিস্তানের কান্দাহার, পাকতিয়া ও খোস্ত প্রদেশে পাকিস্তানি বাহিনীর বিমান হামলায় চারজন নিহত হয়েছেন। এ ঘটনায়…
This website uses cookies.