Header Premium (728×90)

Categories: জাতীয়

বগুড়ায় ইন্টার্ন চিকিৎসকদের কর্মবিরতি, নিরাপত্তা নিশ্চিতের দাবি

বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালে ইন্টার্ন চিকিৎসকদের ওপর হামলার ঘটনায় কর্মবিরতি শুরু করেছেন চিকিৎসকরা। বুধবার সকাল ১১টায় হাসপাতাল প্রাঙ্গণে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তারা এই কর্মসূচি ঘোষণা করেন এবং নিজেদের দাবিগুলো তুলে ধরেন।

ইন্টার্ন চিকিৎসকরা জানান, গত রাতের অনাকাঙ্ক্ষিত ঘটনার সময় হাসপাতালে নিরাপত্তার দায়িত্বে মাত্র একজন আনসার সদস্য নিয়োজিত ছিলেন। এক পর্যায়ে রোগীর স্বজনেরা ‘ভুল চিকিৎসায় রোগীর মৃত্যু’র অভিযোগ তুলে কর্তব্যরত চিকিৎসকের সঙ্গে তর্কে জড়িয়ে পড়েন। পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলে রোগীর স্বজন ও ইন্টার্ন চিকিৎসকদের মধ্যে সংঘর্ষের সৃষ্টি হয়। পর্যাপ্ত নিরাপত্তা কর্মী না থাকায় দায়িত্বরত আনসার সদস্য পরিস্থিতি সামাল দিতে ব্যর্থ হন।

সংবাদ সম্মেলনে ইন্টার্ন চিকিৎসকরা স্পষ্টভাবে জানিয়েছেন, হাসপাতালে চিকিৎসকদের ওপর হামলার ঘটনায় সরাসরি জড়িতদের দ্রুত আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত না করা পর্যন্ত তাদের এই কর্মবিরতি অব্যাহত থাকবে।

কর্মক্ষেত্রে নিরাপত্তাহীনতার বিষয়ে তীব্র ক্ষোভ প্রকাশ করে চিকিৎসকরা আরও বলেন, হাসপাতালে পূর্ণাঙ্গ নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিত না হওয়া পর্যন্ত তারা কোনো ধরনের ডিউটিতে ফিরবেন না।

প্রকাশ : ০২ সেপ্টেম্বর ২০২৬, ১৬: ৪৪আপডেট : ০২ সেপ্টেম্বর ২০২৬, ১৭: ০১

ছবি/কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Daily Amar Desh

Recent Posts

বিশ্বব্যাংকের কাছ থেকে ১০ বিলিয়ন ডলার সহায়তা পেতে আলোচনা চলছে

বিশ্বব্যাংকের কাছ থেকে অতিরিক্ত ১০ বিলিয়ন ডলার ঋণসহায়তা পাওয়ার বিষয়ে আলোচনা চলছে বলে জানিয়েছেন অর্থমন্ত্রী…

2 minutes ago

ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইএমএলে ১২টি ভাষা শেখার সুযোগ

ঢাকা বিশ্ববিদ্যালয়ের আধুনিক ভাষা ইনস্টিটিউটে (আইএমএল) এক বছরের এলিমেন্টারি সার্টিফিকেট কোর্সে ভর্তির আবেদন গ্রহণ করা…

6 minutes ago

৩৬ বছর বয়সে না ফেরার দেশে জিম্বাবুয়ের আম্পায়ার সারাহ

বিশ্বকাপে ইতিহাস গড়া জিম্বাবুয়ের সাবেক পেসার ও আম্পায়ার সারাহ ডামবানেভানা ৩৬ বছর বয়সে হারারেতে মৃত্যুবরণ…

27 minutes ago

বিএনপিকেও শেখ হাসিনার ভূতে ধরেছে: মামুনুল হক

লক্ষ্মীপুরে খেলাফত মজলিশের আয়োজিত এক নাগরিক সমাবেশে আল্লামা মাওলানা মামুনুল হক বলেন, শেখ হাসিনাকে যে…

36 minutes ago

মধ্যপ্রাচ্যের অস্থিরতায় বাংলাদেশের শ্রমবাজার ও রেমিট্যান্স নিয়ে শঙ্কা

ইয়েমেনের হুতি বিদ্রোহীদের ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলার জেরে মধ্যপ্রাচ্যের দেশগুলোতে বাংলাদেশের শ্রমবাজার ও রেমিট্যান্স প্রবাহ…

1 hour ago

নোয়াখালীতে খুঁটিতে বেঁধে যুবককে পিটিয়ে হত্যার ভিডিও ভাইরাল

নোয়াখালীতে টাকা চুরির অভিযোগে এক যুবককে মারধরের পর খুঁটির সঙ্গে বেঁধে রাখার ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে…

1 hour ago

This website uses cookies.