Header Premium (728×90)

Categories: জাতীয়

হাঁসের খোপে বিশাল অজগর, ভয়ে সংজ্ঞা হারালেন গৃহিণী

সাতক্ষীরার শ্যামনগর উপজেলার সুন্দরবন–সংলগ্ন বুড়িগোয়ালিনী এলাকার গাজীপাড়ায় বুধবার সকালে এক ভয়াবহ পরিস্থিতির সৃষ্টি হয়। প্রতিদিনের মতো সকালে হাঁসের খোপ খুলতে গিয়ে মোক্তার গাজীর স্ত্রী দেখেন, খোপের ভেতর একটি হাঁস মৃত পড়ে আছে এবং তার পাশেই কুণ্ডলী পাকিয়ে আছে বিশাল এক অজগর। এ দৃশ্য দেখে তিনি ভয়ে চিৎকার দিয়ে সংজ্ঞা হারান।

গৃহিণীর স্বামী মোক্তার গাজী জানান, নয়টি হাঁসের মধ্যে তিনটি বের হয়ে এলেও বাকিগুলো খোপ থেকে বের হচ্ছিল না। তখনই তার স্ত্রী ভেতরে উঁকি দিয়ে সাপটি দেখতে পান। প্রতিবেশীদের ভাষ্যমতে, অজগরটি খোপের ওপরের ফাঁকা জায়গা দিয়ে ভেতরে ঢুকেছিল এবং ইতিমধ্যে দুটি হাঁস খেয়ে ফেলেছিল। আরেকটি হাঁসকে সাপটি পেঁচিয়ে ধরেছিল।

খবর পেয়ে সকাল নয়টার দিকে বন বিভাগের সদস্য ও স্থানীয় কমিউনিটি প্যাট্রোল গ্রুপের (সিপিজি) সদস্যরা ঘটনাস্থলে পৌঁছান। উদ্ধারে অংশ নেওয়া সিপিজি সদস্য জুলেখা বেগম জানান, সাপটি যেন অন্য কোথাও চলে যেতে না পারে সেজন্য তারা সতর্ক অবস্থানে ছিলেন। পরে স্থানীয়দের সহযোগিতায় প্রায় ১১ ফুট লম্বা ও ৩০ কেজি ওজনের অজগরটিকে উদ্ধার করে বুড়িগোয়ালিনী ফরেস্ট স্টেশনে নেওয়া হয়। প্রয়োজনীয় পর্যবেক্ষণের পর সেটিকে সুন্দরবনের কলাগাছিয়া টহল ফাঁড়ি এলাকার গভীর জঙ্গলে অবমুক্ত করা হয়েছে।

সুন্দরবন সাতক্ষীরা রেঞ্জের সহকারী বন সংরক্ষক মশিউর রহমান জানান, বন্য প্রাণী হত্যা না করার বিষয়ে সচেতনতা বাড়ায় বর্তমানে মানুষ সাপ দেখলে মারার পরিবর্তে বন বিভাগকে খবর দেয়। এই সচেতনতার কারণেই অজগরটি প্রাণে বেঁচে গেছে। অজগর উদ্ধারের খবর ছড়িয়ে পড়লে এলাকার মানুষ মোক্তার গাজীর বাড়িতে ভিড় করেন এবং অনেকে ঘটনার ভিডিও ধারণ করেন, যা পরে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে।

ছবি/কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Prothom Alo

Recent Posts

হাইকোর্টের স্থায়ী বিচারপতি হিসেবে শপথ নিলেন দেবাশীষ রায় চৌধুরী

সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগের স্থায়ী বিচারপতি হিসেবে শপথ গ্রহণ করেছেন বিচারপতি দেবাশীষ রায় চৌধুরী। বৃহস্পতিবার…

5 minutes ago

বরিশাল বিশ্ববিদ্যালয়ে ব্রাহ্মণবাড়িয়া ছাত্র কল্যাণ পরিষদের নবীনবরণ ও বিদায়

বরিশাল বিশ্ববিদ্যালয়ে ব্রাহ্মণবাড়িয়া জেলা ছাত্র কল্যাণ পরিষদের উদ্যোগে নবীনবরণ ও প্রবীণ বিদায় অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।…

8 minutes ago

কুমিল্লায় কিশোর গ্যাং দমনে একরাতে ৬২৪ জন আটক

কুমিল্লা জেলার ১৮টি থানায় একযোগে অভিযান চালিয়ে কিশোর গ্যাংয়ে জড়িত থাকার অভিযোগে ৬২৪ জনকে আটক…

16 minutes ago

বিভাগ, জেলা ও উপজেলা পর্যায়ের সব কমিটি পুনর্গঠনের নির্দেশ প্রধানমন্ত্রীর কার্যালয়ের

সরকারের বিভিন্ন মন্ত্রণালয়, বিভাগ, অধিদপ্তর ও সংস্থার আওতায় বিভাগ, জেলা ও উপজেলা পর্যায়ে গঠিত বিদ্যমান…

34 minutes ago

দেশের বাজারে ফের বাড়ল স্বর্ণের দাম

দেশের বাজারে স্বর্ণের দাম ভরিতে ১ হাজার ৬৯১ টাকা বৃদ্ধি করেছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)।…

43 minutes ago

বিশ্ববাজারে স্বর্ণ ও রুপার দামে বড় পতন

মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে বিশ্বের বড় কেন্দ্রীয় ব্যাংকগুলো সুদহার দীর্ঘ সময় উচ্চ পর্যায়ে রাখবে—এমন আশঙ্কায় বুধবার আন্তর্জাতিক…

1 hour ago

This website uses cookies.