Header Premium (728×90)

Categories: জাতীয়

এমপির গাড়িতে হামলা: প্রধান আসামি তমাল ২ দিনের রিমান্ডে

প্রকাশ : ০২ সেপ্টেম্বর ২০২৬, ১৪: ০৭

সিরাজগঞ্জ-৩ (রায়গঞ্জ-তাড়াশ) আসনের সংসদ সদস্য ও রায়গঞ্জ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ভিপি আইনুল হকের গাড়িবহরে হামলার ঘটনায় গ্রেপ্তার হওয়া প্রধান আসামি তমাল সরকারকে দুই দিনের রিমান্ডে নিয়েছে পুলিশ। বুধবার (০২ সেপ্টেম্বর ২০২৬) বেলা সাড়ে ১১টার দিকে তমালকে রায়গঞ্জ আমলি আদালতে হাজির করে জিজ্ঞাসাবাদের জন্য পাঁচ দিনের রিমান্ডের আবেদন জানায় পুলিশ। উভয় পক্ষের শুনানি শেষে আদালতের বিচারক ওমর ফারুক দুই দিনের রিমান্ড মঞ্জুর করেন।

আদালতের সহকারী সরকারি কৌঁসুলি (এপিপি) রফিকুল ইসলাম (রফিক আকন্দ) রিমান্ডের বিষয়টি নিশ্চিত করে জানান, সংসদ সদস্য আইনুল হককে হত্যার উদ্দেশ্যেই এই হামলা চালানো হয়েছিল। প্রধান আসামি তমাল সরকারকে নিবিড়ভাবে জিজ্ঞাসাবাদ করা হলে এই হামলার পেছনের প্রকৃত কারণ ও রহস্য উদ্ঘাটন করা সম্ভব হবে বলে তিনি আশা প্রকাশ করেন।

মামলার বিবরণী থেকে জানা যায়, গত ১৫ আগস্ট সন্ধ্যায় রায়গঞ্জ উপজেলার ধানগড়া বাজারে একটি সভা শেষে ফেরার পথে সংসদ সদস্যের গাড়িবহরে হামলার ঘটনা ঘটে। ওই হামলায় এমপি আইনুল হক অলৌকিকভাবে অক্ষত থাকলেও তার ব্যবহৃত গাড়ির পেছনের অংশ বেশ ক্ষতিগ্রস্ত হয়। এ ঘটনায় রায়গঞ্জ উপজেলার চান্দাইকোনা ইউনিয়ন বিএনপির সাবেক সহসভাপতি শামীমুল হাসান বাদী হয়ে একটি মামলা দায়ের করেন। মামলাটিতে তমাল সরকারকে প্রধান আসামি করে ১৫ জনের নাম উল্লেখ করার পাশাপাশি অজ্ঞাতনামা আরও ৩০ থেকে ৪০ জনকে আসামি করা হয়।

পরবর্তীতে গত ২৪ আগস্ট রাতে রায়গঞ্জ উপজেলার ধানগড়া বাজার এলাকায় অভিযান চালিয়ে প্রধান আসামি তমাল সরকারকে গ্রেপ্তার করে পুলিশ। এর আগে, গত ১৭ আগস্ট এই মামলার অপর দুই আসামি রায়গঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ও পৌর স্বেচ্ছাসেবক দলের সদস্যসচিব মো. গোলাম মুক্তাদীর এবং আলমগীর হোসেনকে গ্রেপ্তার করা হয়েছিল। জিজ্ঞাসাবাদের জন্য তাদের এক দিনের রিমান্ডে নিয়েছিল পুলিশ। গত মঙ্গলবার তারা আদালত থেকে জামিনে মুক্তি পেয়েছেন।

ছবি/কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Daily Amar Desh

Recent Posts

বরিশাল বিশ্ববিদ্যালয়ে ব্রাহ্মণবাড়িয়া ছাত্র কল্যাণ পরিষদের নবীনবরণ ও বিদায়

বরিশাল বিশ্ববিদ্যালয়ে ব্রাহ্মণবাড়িয়া জেলা ছাত্র কল্যাণ পরিষদের উদ্যোগে নবীনবরণ ও প্রবীণ বিদায় অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।…

48 seconds ago

কুমিল্লায় কিশোর গ্যাং দমনে একরাতে ৬২৪ জন আটক

কুমিল্লা জেলার ১৮টি থানায় একযোগে অভিযান চালিয়ে কিশোর গ্যাংয়ে জড়িত থাকার অভিযোগে ৬২৪ জনকে আটক…

9 minutes ago

বিভাগ, জেলা ও উপজেলা পর্যায়ের সব কমিটি পুনর্গঠনের নির্দেশ প্রধানমন্ত্রীর কার্যালয়ের

সরকারের বিভিন্ন মন্ত্রণালয়, বিভাগ, অধিদপ্তর ও সংস্থার আওতায় বিভাগ, জেলা ও উপজেলা পর্যায়ে গঠিত বিদ্যমান…

27 minutes ago

দেশের বাজারে ফের বাড়ল স্বর্ণের দাম

দেশের বাজারে স্বর্ণের দাম ভরিতে ১ হাজার ৬৯১ টাকা বৃদ্ধি করেছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)।…

37 minutes ago

বিশ্ববাজারে স্বর্ণ ও রুপার দামে বড় পতন

মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে বিশ্বের বড় কেন্দ্রীয় ব্যাংকগুলো সুদহার দীর্ঘ সময় উচ্চ পর্যায়ে রাখবে—এমন আশঙ্কায় বুধবার আন্তর্জাতিক…

1 hour ago

এআই-এর যুগেও নিজের অবস্থানে অনড় ‘লিপস্টিক কিং’ লি জিয়াকি

চীনের লাইভস্ট্রিম শপিং খাতে কৃত্রিম বুদ্ধিমত্তার দ্রুত প্রসারের মুখেও নিজের অবস্থানে অনড় রয়েছেন সুপারস্টার লি…

1 hour ago

This website uses cookies.