Header Premium (728×90)

Categories: জাতীয়

রংপুরের পীরগঞ্জে ৫,৪৫০ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ১

প্রকাশ : ০২ সেপ্টেম্বর ২০২৬, ১৪: ২৩। রংপুরের পীরগঞ্জে মাদকবিরোধী বিশেষ অভিযানে বিপুল পরিমাণ ইয়াবাসহ সমরাজুল ইসলাম সোহেল (৪৭) নামের এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। মঙ্গলবার রাতে উপজেলার ছোট মির্জাপুর গ্রামে মিঠাপুকুর সার্কেলের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের একটি দল এই অভিযান পরিচালনা করে।

অভিযানের বিবরণ দিয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপপরিদর্শক মো. মতিয়ার রহমান জানান, গ্রেপ্তারকৃত ব্যক্তির পকেট তল্লাশি করে প্রথমে ৫০ পিস ইয়াবা উদ্ধার করা হয়। পরবর্তীতে তার বাড়িতে তল্লাশি চালিয়ে একটি কাঠের বাক্সের ভেতর থেকে আরও ৫ হাজার ৪০০ পিস ইয়াবা সদৃশ ট্যাবলেট জব্দ করা হয়।

এই ঘটনায় সমরাজুল ইসলাম সোহেলকে গ্রেপ্তার করা হয়েছে এবং তার বিরুদ্ধে পীরগঞ্জ থানায় নিয়মিত মামলা দায়ের করা হয়েছে। পীরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুল হক জানিয়েছেন, আসামিকে আদালতে পাঠানোর প্রক্রিয়া চলছে। এছাড়া মামলার পরবর্তী তদন্ত কার্যক্রম মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর থেকে সম্পন্ন করা হবে।

ছবি/কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Daily Amar Desh

Recent Posts

মেসির বিদায়ী ম্যাচের টিকিট বিক্রির নতুন সময়সূচি ঘোষণা

লিওনেল মেসির বিদায়ী ম্যাচের টিকিট বিক্রির সময়সূচি দুই দিন পিছিয়ে দেওয়া হয়েছে। নতুন সময় অনুযায়ী…

8 minutes ago

নোয়াখালীতে নিম্নমানের সেতু নির্মাণ, দুই প্রকৌশলীর কৈফিয়ত তলব

নোয়াখালীর বেগমগঞ্জে নির্মাণাধীন একটি সেতুর ফুটপাতের স্ল্যাব ও রেলিংয়ের রডের কাজে অনিয়মের অভিযোগ উঠেছে। এ…

25 minutes ago

নীলফামারীর কিশোরগঞ্জে আগাম আলু চাষে ভাগ্য বদলের স্বপ্ন

নীলফামারীর কিশোরগঞ্জ উপজেলার কৃষকরা শীতকালীন আগাম আলু চাষে ব্যস্ত সময় পার করছেন। গত বছর সেভেন…

32 minutes ago

বরিশালে বিভাগীয় কমিশনার কার্যালয়ের সামনে ককটেল বিস্ফোরণ

বরিশালে বিভাগীয় কমিশনার ও রেঞ্জ ডিআইজি কার্যালয়ের সামনের মহাসড়কে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। বুধবার দুপুরে…

35 minutes ago

সাবেক সাত এমপি ও তাদের স্বজনদের বিরুদ্ধে দুদকের মামলা

অবৈধ সম্পদ অর্জন ও সন্দেহজনক আর্থিক লেনদেনের অভিযোগে আওয়ামী লীগের সাত সাবেক সংসদ সদস্য এবং…

38 minutes ago

আপা আর ফিরে আসবে না, খুনিদের ছাড় নেই: তথ্য প্রতিমন্ত্রী

ময়মনসিংহের হালুয়াঘাটে আয়োজিত এক প্রতিবাদ সমাবেশে তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী বলেছেন, আওয়ামী…

58 minutes ago

This website uses cookies.