Header Premium (728×90)

Categories: জাতীয়

ভাঙ্গায় অ্যাম্বুলেন্সের ধাক্কায় অজ্ঞাত পরিচয় এক নারী নিহত

ফরিদপুর-বরিশাল মহাসড়কের ভাঙ্গা উপজেলার সদরদী ফায়ার সার্ভিস অফিসের সামনে মঙ্গলবার রাতে দ্রুতগতির একটি অ্যাম্বুলেন্সের ধাক্কায় অজ্ঞাত এক নারী নিহত হয়েছেন। নিহত ওই নারীর বয়স আনুমানিক ৪০ বছরের বেশি বলে ধারণা করা হচ্ছে।

ঘটনার সত্যতা নিশ্চিত করে ভাঙ্গা ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার মো. আবু জাফর জানান, মঙ্গলবার রাত সাড়ে ৮টার দিকে এই দুর্ঘটনাটি ঘটে। ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে, রাতের আঁধারে মহাসড়কে ওই নারীকে ধাক্কা দিয়ে অ্যাম্বুলেন্সটি দ্রুত ঘটনাস্থল থেকে পালিয়ে যায়।

ঘটনার খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা ভাঙ্গা হাইওয়ে থানা পুলিশকে বিষয়টি অবহিত করেন। এরপর পুলিশ ও ফায়ার সার্ভিস কর্মীরা ঘটনাস্থলে গিয়ে ওই নারীর মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে যায়। পুলিশ জানিয়েছে, এখন পর্যন্ত নিহত ওই নারীর পরিচয় শনাক্ত করা সম্ভব হয়নি। তার পরিচয় নিশ্চিত করতে পুলিশ তদন্ত চালাচ্ছে।

প্রকাশ : ০২ সেপ্টেম্বর ২০২৬, ১৩: ২১আপডেট : ০২ সেপ্টেম্বর ২০২৬, ১৩: ২২

ছবি/কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Daily Amar Desh

Recent Posts

ইবির আইন অনুষদের ১৯ শিক্ষার্থী সিভিল জজ পদে মনোনীত

অষ্টাদশ বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিস (বিজেএস) পরীক্ষার চূড়ান্ত ফলাফলে ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) আইন অনুষদ থেকে ১৯…

3 minutes ago

নিষেধাজ্ঞার মুখে ইরান কখনো মাথা নত করবে না: পেজেশকিয়ান

জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনে ইরানের প্রেসিডেন্ট মাসউদ পেজেশকিয়ান স্পষ্ট করেছেন যে, কোনো ধরনের নিষেধাজ্ঞা…

25 minutes ago

যুক্তরাষ্ট্র-ইরান সংঘাত নিরসনে নতুন আশাবাদ, নিউইয়র্কে উচ্চপর্যায়ের বৈঠক

জাতিসংঘ সাধারণ অধিবেশনের ফাঁকে যুক্তরাষ্ট্র ও ইরানের কর্মকর্তাদের মধ্যে উচ্চপর্যায়ের বৈঠক হয়েছে। এই আলোচনার পর…

28 minutes ago

ক্রোয়েশিয়ার প্রধানমন্ত্রীর সঙ্গে তারেক রহমানের দ্বিপক্ষীয় বৈঠক

নিউইয়র্কে জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের সাইডলাইনে ক্রোয়েশিয়ার প্রধানমন্ত্রী আন্দ্রেই প্লেনকোভিচের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক করেছেন…

54 minutes ago

নিউইয়র্কে মানবিক সহায়তা সংস্থার প্রতিনিধিদের সঙ্গে প্রধানমন্ত্রীর প্রাতরাশ বৈঠক

জাতিসংঘের ৮১তম অধিবেশনে যোগ দিতে নিউইয়র্ক সফররত প্রধানমন্ত্রী তারেক রহমান গেটস ফাউন্ডেশন, ভিসা ফাউন্ডেশনসহ বিভিন্ন…

1 hour ago

ডেঙ্গু ও হাম প্রতিরোধে ব্যর্থতার সুযোগ নেই: রুহুল আমিন হাওলাদার

ডেঙ্গু ও হামে মৃত্যুর ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করে জাতীয় পার্টির মহাসচিব এ বি এম…

1 hour ago

This website uses cookies.