Header Premium (728×90)

Categories: সারাদেশ

কিশোরগঞ্জে এআই প্রযুক্তি ব্যবহার করে ভুয়া ভিডিও ছড়িয়ে মানহানির অভিযোগ

কিশোরগঞ্জের কটিয়াদীতে কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই প্রযুক্তি ব্যবহার করে একটি ভুয়া ও আপত্তিকর ভিডিও তৈরি করে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেওয়ার অভিযোগ উঠেছে। ভুক্তভোগী মো. সোহেল মিয়ার দাবি, একটি ভুয়া ফেসবুক অ্যাকাউন্ট থেকে ভিডিওটি প্রচার করা হয়েছে, যার ফলে তিনি সামাজিকভাবে হেয়প্রতিপন্ন হচ্ছেন এবং তাঁর পারিবারিক ও সামাজিক মর্যাদা ক্ষুণ্ন হচ্ছে।

মঙ্গলবার (১ সেপ্টেম্বর) সন্ধ্যায় কটিয়াদী উপজেলার পশ্চিম গচিহাটা এলাকায় নিজ বাড়িতে আয়োজিত এক সংবাদ সম্মেলনে সোহেল মিয়া এসব অভিযোগ করেন। তিনি এ ঘটনায় জড়িত ব্যক্তিদের দ্রুত শনাক্ত করে আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন। সংবাদ সম্মেলনে সোহেল মিয়া বলেন, ভিডিওটির বিষয়বস্তু বিভ্রান্তিকর এবং এটি সত্যতা যাচাই না করেই অনেক ব্যবহারকারী সামাজিক যোগাযোগমাধ্যমে শেয়ার করছেন।

স্থানীয় বাসিন্দাদের সূত্রে জানা গেছে, সোহেল মিয়া এলাকায় বিভিন্ন সামাজিক সমস্যা সমাধানে মধ্যস্থতাকারী হিসেবে কাজ করেন। এ কারণে স্থানীয় কিছু ব্যক্তির সঙ্গে তাঁর বিরোধ রয়েছে। এছাড়া, স্থানীয়দের দাবি অনুযায়ী, সোহেল মিয়া জামায়াতে ইসলামীর সমর্থক হওয়ায় রাজনৈতিকভাবেও তাঁর বিরোধী পক্ষ রয়েছে। অনেকের ধারণা, ব্যক্তিগত ও রাজনৈতিক বিরোধের জের ধরে তাঁকে হেয় করার উদ্দেশ্যে এ ধরনের প্রযুক্তিগত অপপ্রচার চালানো হয়ে থাকতে পারে। সোহেল মিয়ার পরিবারের সদস্যদের দাবি, রাজনৈতিক বিরোধের জেরে একটি পক্ষ দীর্ঘদিন ধরে তাঁর বিরুদ্ধে অপপ্রচার চালিয়ে আসছে এবং এরই ধারাবাহিকতায় এআই প্রযুক্তি ব্যবহার করে এই ভুয়া ও আপত্তিকর ভিডিও তৈরি ও প্রচার করা হয়েছে।

এদিকে, ফেসবুকে ভিডিওটি পোস্ট করা মেহেদি হাসান মাক্কা বলেন, ‘ভিডিওটির সত্যতা কতটুকু, তা আমার জানা নেই। আমি একটি ফেসবুক গ্রুপে ভিডিওটি পেয়েছি। সেখান থেকে নিয়ে আমার ফেসবুক আইডিতে পোস্ট করেছি।’

এ বিষয়ে কটিয়াদী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রফিকুল ইসলাম বলেন, ‘এ বিষয়ে এখন পর্যন্ত থানায় কোনো অভিযোগ পাইনি। অভিযোগ পেলে বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’

ছবি/কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Daily Bangladesh

Recent Posts

শিবগঞ্জে বাল্যবিয়ে থেকে বাঁচলেন ষষ্ঠ শ্রেণির ছাত্রী, পাশে ইউএনও

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলায় নিজের বাল্যবিয়ে ঠেকাতে উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কার্যালয়ে উপস্থিত হয়ে সহায়তা চেয়েছেন…

31 minutes ago

‘শেখ হাসিনা ডিসেম্বরে ফিরলে কিছু হবে না’ মন্তব্য করা ওসি রাকিবুল গ্রেপ্তার

রাজধানীর ক্যান্টনমেন্ট থানার সাবেক অফিসার ইনচার্জ (ওসি) মো. রাকিবুল হাসানকে রাষ্ট্রদ্রোহ মামলায় গ্রেপ্তার করা হয়েছে।…

59 minutes ago

অস্ট্রেলিয়ার স্বাস্থ্য পোর্টালে এআই এজেন্টের অননুমোদিত প্রবেশ, তীব্র উদ্বেগ

গত জুনে ওপেনএআইয়ের একটি এআই এজেন্ট অস্ট্রেলিয়ার সরকারি একটি স্বাস্থ্য ডেটা পোর্টালে অননুমোদিতভাবে প্রবেশ করে…

1 hour ago

২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ৮ মৃত্যু, হাসপাতালে ১৭৮২ নতুন রোগী

গত ২৪ ঘণ্টায় সারাদেশে ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে আটজনের মৃত্যু হয়েছে। একই সময়ে দেশের বিভিন্ন…

2 hours ago

এশিয়ান গেমসের সেমিফাইনালে বাংলাদেশের দ্রুততম মানব ইমরানুর

এশিয়ান গেমসে পুরুষদের ১০০ মিটার স্প্রিন্টের সেমিফাইনালে জায়গা করে নিয়েছেন বাংলাদেশের দ্রুততম মানব ইমরানুর রহমান।…

2 hours ago

ক্রিকেটার রবিন দাসের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ, আদালতে হাজিরা ৯ অক্টোবর

বাংলাদেশি বংশোদ্ভূত ইংলিশ ক্রিকেটার রবিন দাসের বিরুদ্ধে ধর্ষণের দুটি অভিযোগ আনা হয়েছে। আগামী ৯ অক্টোবর…

3 hours ago

This website uses cookies.