Header Premium (728×90)

Categories: জাতীয়

বিএনপিকে ধ্বংসের ষড়যন্ত্রকারীরাই শেষ পর্যন্ত ধ্বংস হয়েছে: হুইপ দুলু

বিএনপিকে নিশ্চিহ্ন ও ধ্বংস করতে অতীতে বহু ষড়যন্ত্র হয়েছে, তবে যারা এই অপচেষ্টা চালিয়েছিল তারাই শেষ পর্যন্ত ধ্বংস হয়ে গেছে বলে মন্তব্য করেছেন জাতীয় সংসদের হুইপ ও নাটোর-২ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট রুহুল কুদ্দুস তালুকদার দুলু। মঙ্গলবার (১ সেপ্টেম্বর) সকালে নাটোর শহরের আলাইপুর উপশহর মাঠে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে জেলা বিএনপি আয়োজিত এক পথসভা ও সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

জিয়াউর রহমানের হত্যাকাণ্ডের প্রসঙ্গ টেনে রুহুল কুদ্দুস তালুকদার দুলু বলেন, আন্তর্জাতিক ও দেশীয় ষড়যন্ত্রকারীরা ভেবেছিল জিয়াউর রহমানকে হত্যা করলেই বিএনপিকে নিশ্চিহ্ন করা যাবে। কিন্তু তাদের সেই ধারণা ভুল প্রমাণিত হয়েছে; বিএনপি ধ্বংস হওয়ার পরিবর্তে আরও সুসংগঠিত হয়েছে। তিনি ১৯৮২ সালের সামরিক শাসক এরশাদের ক্ষমতা গ্রহণের সময়কালের কথা স্মরণ করিয়ে দিয়ে বলেন, সে সময় নানা চাপ ও রাজনৈতিক সংকট সত্ত্বেও খালেদা জিয়া আন্দোলনের মাঠে নেমে দলকে ঐক্যবদ্ধ রেখেছিলেন।

ওয়ান-ইলেভেনের সংকটের কথা উল্লেখ করে হুইপ দুলু বলেন, ২০০৭ সালে খালেদা জিয়াকে কারাগারে পাঠিয়ে এবং তারেক রহমানকে মিথ্যা মামলায় দেশ ছাড়তে বাধ্য করে ষড়যন্ত্রকারীরা বিএনপিকে শেষ করে দেওয়ার নীল নকশা করেছিল। কিন্তু তাদের সেই চক্রান্ত সফল হয়নি। তিনি দৃঢ়তার সঙ্গে বলেন, যত বড় সংকটই আসুক না কেন, বিএনপিকে কেউ ধ্বংস করতে পারবে না। যারা জিয়াউর রহমানকে হত্যা, খালেদা জিয়াকে কারাবন্দি এবং তারেক রহমানকে নির্বাসনে পাঠিয়ে দলটিকে মুছে দিতে চেয়েছিল, আজ তারাই ইতিহাসের আস্তাকুঁড়ে নিক্ষিপ্ত হয়েছে।

এর আগে সকালে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নাটোরে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ, কোরআন খতম ও বৃক্ষরোপণ কর্মসূচি পালন করা হয়। পরে আলাইপুর উপশহর মাঠ থেকে রুহুল কুদ্দুস তালুকদার দুলুর নেতৃত্বে একটি বর্ণাঢ্য মিছিল বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। মিছিলটি পুনরায় উপশহরে এসে শেষ হওয়ার পর সেখানে সমাবেশ অনুষ্ঠিত হয়।

জেলা বিএনপির আহ্বায়ক ও জেলা পরিষদের প্রশাসক রহিম নেওয়াজের সভাপতিত্বে অনুষ্ঠিত এই সমাবেশে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সদস্য ও বিগত ২০০৮ ও ২০১৮ সালের সংসদ নির্বাচনে ধানের শীষের প্রার্থী সাবিনা ইয়াসমিন ছবি, জেলা বিএনপির সদস্যসচিব আসাদুজ্জামান আসাদ, যুগ্ম আহ্বায়ক সাইফুল ইসলাম আফতাব ও মোস্তাফিজুর রহমান শাহিন। এছাড়া জেলা বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা কর্মসূচিতে অংশ নেন।

ছবি/কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Daily Bangladesh

Recent Posts

১০৫ বছরের বৃদ্ধের বিরুদ্ধে নাৎসি শিবিরের হত্যাকাণ্ডে তদন্ত জার্মানিতে

দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় উত্তর-পশ্চিম জার্মানির একটি বন্দীশিবিরে একাধিক হত্যাকাণ্ডে সহযোগিতার অভিযোগে ১০৫ বছর বয়সী এক…

3 minutes ago

মঞ্চে আসছে লাকী ইনামের নতুন নাটক ‘দুই পাখি ও নন্দিনী’

রবীন্দ্রনাথ ঠাকুরের ‘দুই পাখি’ কবিতা ও ‘রক্তকরবী’ নাটকের ভাবনায় নাগরিক নাট্যাঙ্গনের নতুন প্রযোজনা ‘দুই পাখি…

21 minutes ago

জাতিসংঘে নেতানিয়াহুর ভাষণ ইসরাইলকে আরও একঘরে করেছে: মারওয়ান বিশারা

জাতিসংঘ সাধারণ পরিষদে ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর দেওয়া ভাষণ নিয়ে বিশ্লেষণ করেছেন আলজাজিরার জ্যেষ্ঠ রাজনৈতিক…

30 minutes ago

হ্যাকিং ও প্রতারণা থেকে বাঁচতে অনলাইনে মেনে চলুন ৬ নিয়ম

ইন্টারনেট ব্যবহারের ক্ষেত্রে সামান্য অসতর্কতা বড় ধরণের হ্যাকিং বা প্রতারণার ঝুঁকি তৈরি করতে পারে। প্রযুক্তিবিষয়ক…

54 minutes ago

তরুণরাই বাংলাদেশ: আগামীর নেতৃত্ব দেবে এই প্রজন্ম

‘ওরে নবীন ওরে আমার কাঁচাওরে সবুজ ওরে অবুঝআধ-মরাদের ঘা মেরে তুই বাঁচা।’— রবীন্দ্রনাথের এই আহ্বানকে…

1 hour ago

ভারতে ফুটবল সংস্কৃতি নেই, বিস্ফোরক মন্তব্য ব্রাজিল কোচ আনচেলত্তির

আগামী ৩ অক্টোবর ভারতের বিপক্ষে প্রীতি ম্যাচ খেলতে আসার আগে ভারতীয় ফুটবলের সংস্কৃতি ও তৃণমূল…

1 hour ago

This website uses cookies.