সরকারি চাকরিজীবীদের জন্য অনুমোদিত নতুন বেতনকাঠামো চলতি বছরের ১ জুলাই থেকে ধাপে ধাপে কার্যকর করা হবে। আগামী ২০২৭ সাল পর্যন্ত মোট তিন ধাপে এই মূল বেতন বৃদ্ধির প্রক্রিয়া সম্পন্ন হবে এবং ২০২৮ সালের ১ জানুয়ারি থেকে সকল ভাতা একযোগে কার্যকর করা হবে। সোমবার সচিবালয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত মন্ত্রিসভার বৈঠকে এই বেতনকাঠামোর অনুমোদন দেওয়া হয়। বৈঠক শেষে তথ্য অধিদপ্তরে আয়োজিত সংবাদ সম্মেলনে বিস্তারিত তথ্য তুলে ধরেন মন্ত্রিপরিষদ সচিব নাসিমুল গনি।
মন্ত্রিপরিষদ বিভাগ ও অর্থ মন্ত্রণালয়ের সূত্র অনুযায়ী, নতুন এই কাঠামোয় স্বল্প আয়ের কর্মচারীদের বিষয়টি বিশেষ বিবেচনায় রাখা হয়েছে। এজন্য ১০ম থেকে ২০তম গ্রেডের কর্মচারীদের বেতন বৃদ্ধিতে অগ্রাধিকার দেওয়া হয়েছে। এই গ্রেডভুক্ত কর্মচারীদের জন্য প্রথম ধাপে এ বছরের জুলাই থেকে পরবর্তী ছয় মাসে ৫০ শতাংশ বর্ধিত মূল বেতন কার্যকর হবে। এরপর ২০২৭ সালের জানুয়ারি মাসে দ্বিতীয় ধাপে আরও ২৫ শতাংশ এবং একই বছরের জুলাই মাসে তৃতীয় ধাপে অবশিষ্ট ২৫ শতাংশ কার্যকর করা হবে। অর্থাৎ, শেষ ধাপে গিয়ে তারা বর্ধিত মূল বেতনের শতভাগ সুবিধা পাবেন।
অন্যদিকে, প্রথম থেকে নবম গ্রেডের চাকরিজীবীদের জন্য বেতন বৃদ্ধির হার ভিন্নভাবে নির্ধারণ করা হয়েছে। তাদের ক্ষেত্রে চলতি বছরের ১ জুলাই থেকে প্রথম ধাপে ৪০ শতাংশ বর্ধিত মূল বেতন কার্যকর হবে। এরপর ২০২৭ সালের ১ জানুয়ারি দ্বিতীয় ধাপে ৩০ শতাংশ এবং ২০২৭ সালের ১ জুলাই তৃতীয় ধাপে বাকি ৩০ শতাংশ বেতন বাস্তবায়িত হবে।
তিন ধাপে বেতন কার্যকর করার প্রক্রিয়া সম্পর্কে মন্ত্রিপরিষদ সচিব নাসিমুল গনি জানান, এই জুলাই থেকে কার্যকর হওয়া বেতনকাঠামোর প্রতিটি অংশ ছয় মাস অন্তর কার্যকর হবে। ২০২৭ সালের শেষ নাগাদ মূল বেতনের তিনটি ধাপ শেষ হবে এবং ২০২৮ সাল থেকে বেতন ও ভাতা একযোগে পাওয়া যাবে।
নিউইয়র্কে জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের সাইডলাইনে ক্রোয়েশিয়ার প্রধানমন্ত্রী আন্দ্রেই প্লেনকোভিচের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক করেছেন…
জাতিসংঘের ৮১তম অধিবেশনে যোগ দিতে নিউইয়র্ক সফররত প্রধানমন্ত্রী তারেক রহমান গেটস ফাউন্ডেশন, ভিসা ফাউন্ডেশনসহ বিভিন্ন…
ডেঙ্গু ও হামে মৃত্যুর ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করে জাতীয় পার্টির মহাসচিব এ বি এম…
নিউইয়র্কে আয়োজিত জাতিসংঘের এক বৈঠকে রোহিঙ্গা সংকট নিরসনে পাঁচটি জরুরি পদক্ষেপের প্রস্তাব দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক…
নাটোর সদর উপজেলার জংলি ফাজিল মাদ্রাসার প্রভাষক ও ছাত্রশিবিরের সাবেক ইউনিয়ন সভাপতি নূর হোসেন একটি…
রোহিঙ্গাদের দ্রুত ও টেকসই প্রত্যাবাসন নিশ্চিত করতে আন্তর্জাতিক সম্প্রদায়ের কাছে পাঁচ দফা প্রস্তাব পেশ করেছেন…
This website uses cookies.