Header Premium (728×90)

Categories: জাতীয়

নিরাপত্তা আধুনিকায়নে ২৫টি উন্নয়ন প্রকল্প বাস্তবায়ন করছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়

দেশের অভ্যন্তরীণ নিরাপত্তা ব্যবস্থা আধুনিকায়ন, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সক্ষমতা বৃদ্ধি, সীমান্ত সুরক্ষা জোরদার এবং জরুরি সাড়াদান ব্যবস্থার উন্নতির লক্ষ্যে ২০২৬-২৭ অর্থবছরে ২৫টি উন্নয়ন প্রকল্প বাস্তবায়ন করছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। বাংলাদেশ পুলিশ, র‍্যাব, বিজিবি, কোস্ট গার্ড, ইমিগ্রেশন ও পাসপোর্ট অধিদপ্তর, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, কারা অধিদপ্তর এবং ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের মতো সংস্থাগুলো এসব প্রকল্প বাস্তবায়ন করছে। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পরিকল্পনা উইং-১-এর সংকলিত তথ্য অনুযায়ী, এসব উদ্যোগের আওতায় অবকাঠামো উন্নয়ন, সন্ত্রাসবাদ দমন, সাইবার অপরাধ তদন্ত, ই-পাসপোর্ট, সীমান্ত ব্যবস্থাপনা এবং অগ্নিনিরাপত্তা খাতে বড় ধরনের কার্যক্রম পরিচালিত হচ্ছে।

পুলিশ বাহিনীর অবকাঠামো উন্নয়নের অংশ হিসেবে দেশের বিভিন্ন স্থানে থানা ভবন ও ব্যারাক নির্মাণের একটি বড় প্রকল্পের ব্যয় ধরা হয়েছে ১৬ হাজার ২৪০ কোটি ৪৫ লাখ টাকা, যা ২০২৭ সালের জুনের মধ্যে শেষ করার লক্ষ্য রয়েছে। এছাড়া থানা, ফাঁড়ি, তদন্তকেন্দ্র, পুলিশ ক্যাম্প, নৌপুলিশ কেন্দ্র, রেলওয়ে পুলিশ স্থাপনা, পর্যটন পুলিশ কেন্দ্র এবং হাইওয়ে পুলিশ স্টেশন নির্মাণে আরও একটি প্রকল্পের ব্যয় ধরা হয়েছে প্রায় ৭ হাজার ৭৫ কোটি ৪৯ লাখ টাকা, যার মেয়াদ ২০২৮ সালের সেপ্টেম্বর পর্যন্ত। বিশেষায়িত সক্ষমতা বৃদ্ধিতে কাউন্টার টেররিজম অ্যান্ড ইন্টারন্যাশনাল ক্রাইম প্রিভেনশন সেন্টার নির্মাণের জন্য ৩ হাজার ৫৩৭ কোটি ৪৩ লাখ টাকা এবং সরঞ্জাম সংগ্রহের মাধ্যমে ঢাকা মহানগর পুলিশের সক্ষমতা বাড়াতে ১ হাজার ১৪৯ কোটি ৭০ লাখ টাকা বরাদ্দ রাখা হয়েছে। ডিজিটাল অপরাধ দমনে 'সেফার সাইবারস্পেস ফর ডিজিটাল বাংলাদেশ: এনহ্যান্সিং ন্যাশনাল অ্যান্ড রিজিওনাল ডিজিটাল ইনভেস্টিগেশন ক্যাপাসিটি অব বাংলাদেশ পুলিশ' প্রকল্পে ব্যয় ধরা হয়েছে ৫৯০ কোটি ৮৭ লাখ টাকা।

অন্যান্য বাহিনীর ক্ষেত্রেও বড় বিনিয়োগ রয়েছে। র‍্যাব সদর দপ্তর নির্মাণে ৫ হাজার ৪৫৬ কোটি ৫৪ লাখ টাকা ব্যয় হবে যা ২০২৮ সালের ডিসেম্বর পর্যন্ত চলবে। সীমান্ত নিরাপত্তায় ৭৩টি কম্পোজিট ও আধুনিক বর্ডার আউটপোস্ট নির্মাণে ২ হাজার ৩৬৫ কোটি ৫০ লাখ টাকা এবং গাজীপুরে নবগঠিত ৬৩ বিজিবি ব্যাটালিয়নের অবকাঠামো উন্নয়নে ২ হাজার ২৩০ কোটি ২৪ লাখ টাকা বরাদ্দ দেওয়া হয়েছে। বাংলাদেশ কোস্ট গার্ডের সক্ষমতা বাড়াতে লজিস্টিকস ও নৌযান রক্ষণাবেক্ষণ সুবিধা স্থাপন এবং প্রতিস্থাপনযোগ্য নৌযান সংগ্রহের দুটি প্রকল্পে যথাক্রমে ৭ হাজার ৫৭৬ কোটি ২২ লাখ টাকা এবং ২৩ হাজার ১৪৮ কোটি ২৯ লাখ টাকা ব্যয় ধরা হয়েছে।

ই-পাসপোর্ট ও অটোমেটেড বর্ডার কন্ট্রোল ম্যানেজমেন্ট প্রকল্পের প্রথম সংশোধিত ব্যয় ধরা হয়েছে ৯ হাজার ৩৮ কোটি ৩৬ লাখ টাকা, যা ২০২৮ সালের জুন নাগাদ বাস্তবায়নের পরিকল্পনা রয়েছে। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের আওতায় ঢাকা কেন্দ্রীয় মাদকাসক্তি নিরাময় কেন্দ্রের সম্প্রসারণ, সাতটি বিভাগীয় শহরে নিরাময় ও পুনর্বাসন কেন্দ্র নির্মাণ এবং জেলা কার্যালয় স্থাপনের কাজ চলছে। সাত বিভাগীয় শহরে মাদকাসক্তি নিরাময় ও পুনর্বাসন কেন্দ্র নির্মাণ প্রকল্পে প্রাক্কলিত ব্যয় ১ হাজার ৪১৩ কোটি ১৫ লাখ টাকা, যা ২০২৮ সালের জুনের মধ্যে শেষ হওয়ার কথা। কারা অধিদপ্তরের অধীনে ময়মনসিংহ কেন্দ্রীয় কারাগারের সম্প্রসারণ, জামালপুর ও কুমিল্লা কেন্দ্রীয় কারাগারের পুনর্নির্মাণ, নরসিংদী জেলা কারাগার নির্মাণ এবং পুরান ঢাকা কেন্দ্রীয় কারাগার কমপ্লেক্স সংরক্ষণ ও পার্শ্ববর্তী এলাকার উন্নয়নের কাজও চলমান রয়েছে।

ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের জরুরি সাড়াদান সক্ষমতা বাড়াতে একাধিক প্রকল্প নেওয়া হয়েছে। এর আওতায় অ্যাম্বুলেন্সসেবা সম্প্রসারণ, নতুন ফায়ার স্টেশন নির্মাণ, পুরোনো স্থাপনা পুনর্নির্মাণ এবং কর্মকর্তা-কর্মচারীদের আবাসন সুবিধা বাড়ানো হবে। ২০টি ফায়ার স্টেশন নির্মাণের একটি বড় প্রকল্পে ব্যয় ধরা হয়েছে ৬৫০ কোটি ৯৬ লাখ টাকা, যার মধ্যে ১২টি নতুন ফায়ার স্টেশন নির্মাণ এবং আটটি পুরোনো স্থাপনা পুনর্নির্মাণ অন্তর্ভুক্ত। এছাড়া কর্মকর্তা-কর্মচারীদের আবাসনের জন্য দুটি বহুতল ভবন নির্মাণে ৬৫ কোটি ১২ লাখ টাকা ব্যয় করা হবে। এসব উদ্যোগের মাধ্যমে দেশের নিরাপত্তা সংস্থাগুলোর পরিচালন সক্ষমতা বৃদ্ধির পাশাপাশি জননিরাপত্তাসংক্রান্ত সেবা আরও কার্যকর হবে বলে সরকার আশা করছে।

ছবি/কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Daily Bangladesh

Recent Posts

জাতিসংঘ মহাসচিব গুতেরেসের সঙ্গে বৈঠক করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘের ৮১তম সাধারণ অধিবেশনে যোগদানের পাশাপাশি সংস্থাটির মহাসচিব আন্তোনিও গুতেরেসের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক করেছেন বাংলাদেশের…

14 minutes ago

১০৫ বছরের বৃদ্ধের বিরুদ্ধে নাৎসি শিবিরের হত্যাকাণ্ডে তদন্ত জার্মানিতে

দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় উত্তর-পশ্চিম জার্মানির একটি বন্দীশিবিরে একাধিক হত্যাকাণ্ডে সহযোগিতার অভিযোগে ১০৫ বছর বয়সী এক…

18 minutes ago

মঞ্চে আসছে লাকী ইনামের নতুন নাটক ‘দুই পাখি ও নন্দিনী’

রবীন্দ্রনাথ ঠাকুরের ‘দুই পাখি’ কবিতা ও ‘রক্তকরবী’ নাটকের ভাবনায় নাগরিক নাট্যাঙ্গনের নতুন প্রযোজনা ‘দুই পাখি…

36 minutes ago

জাতিসংঘে নেতানিয়াহুর ভাষণ ইসরাইলকে আরও একঘরে করেছে: মারওয়ান বিশারা

জাতিসংঘ সাধারণ পরিষদে ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর দেওয়া ভাষণ নিয়ে বিশ্লেষণ করেছেন আলজাজিরার জ্যেষ্ঠ রাজনৈতিক…

44 minutes ago

হ্যাকিং ও প্রতারণা থেকে বাঁচতে অনলাইনে মেনে চলুন ৬ নিয়ম

ইন্টারনেট ব্যবহারের ক্ষেত্রে সামান্য অসতর্কতা বড় ধরণের হ্যাকিং বা প্রতারণার ঝুঁকি তৈরি করতে পারে। প্রযুক্তিবিষয়ক…

1 hour ago

তরুণরাই বাংলাদেশ: আগামীর নেতৃত্ব দেবে এই প্রজন্ম

‘ওরে নবীন ওরে আমার কাঁচাওরে সবুজ ওরে অবুঝআধ-মরাদের ঘা মেরে তুই বাঁচা।’— রবীন্দ্রনাথের এই আহ্বানকে…

1 hour ago

This website uses cookies.