Header Premium (728×90)

মাগুরার শিশু আছিয়া হত্যা: প্রধান আসামি হিটু শেখের মৃত্যুদণ্ড বহাল

মাগুরার আট বছর বয়সী শিশু আছিয়াকে ধর্ষণ ও হত্যার দায়ে প্রধান আসামি হিটু শেখের মৃত্যুদণ্ডের রায় বহাল রেখেছেন হাইকোর্ট। সোমবার (৩১ আগস্ট) বিচারপতি ভীষ্মদেব চক্রবর্তী ও বিচারপতি কে এম রাশেদুজ্জামান রাজার হাইকোর্ট বেঞ্চ এ রায় ঘোষণা করেন। এর আগে, গত ২৪ আগস্ট শুনানি শেষে রায়ের জন্য ২৫ আগস্ট দিন ধার্য করা হলেও সেদিন রায় না দিয়ে তা আজকের জন্য পুনর্নির্ধারণ করা হয়েছিল।

মামলার শুনানিতে আসামিপক্ষে রাষ্ট্রনিযুক্ত আইনজীবী হাফিজুর রহমান খান এবং রাষ্ট্রপক্ষে ডেপুটি অ্যাটর্নি জেনারেল ইমাম হোসেন তারেক অংশ নেন। প্রসঙ্গত, গত বছরের ৫ মার্চ রাতে মাগুরা শহরের নিজনান্দুয়ালী এলাকায় বোনের বাড়িতে বেড়াতে গিয়ে ধর্ষণের শিকার হয় শিশু আছিয়া। অভিযোগ রয়েছে, বোনের শ্বশুর হিটু শেখ শিশুটিকে ধর্ষণের পর হত্যার চেষ্টা করেন। ঘটনার পর শিশুটির মরদেহ দাফনের জন্য ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতাল থেকে সামরিক হেলিকপ্টারে করে সরাসরি মাগুরায় নেওয়া হয় এবং সেখানে জানাজা শেষে দাফন করা হয়।

ঘটনার পর ৮ মার্চ শিশুটির মা বাদী হয়ে নারী ও শিশু নির্যাতন দমন আইনে মাগুরা সদর থানায় ধর্ষণ ও হত্যাচেষ্টার মামলা দায়ের করেন। পুলিশ ঘটনার পরপরই হিটু শেখ, তার বোনের স্বামী, শাশুড়ি ও ভাশুরকে হেফাজতে নেয় এবং গ্রেফতার দেখায়। পরে আদালতে তোলার পর তাদের রিমান্ডেও নেওয়া হয়। তদন্ত শেষে ১৩ এপ্রিল মাগুরার মুখ্য বিচারিক হাকিম আদালতে অভিযোগপত্র জমা দেওয়া হয়। এতে হিটু শেখ ও জাহেদা বেগমের দুই ছেলে সজীব শেখ ও রাতুল শেখের বিরুদ্ধে দণ্ডবিধি আইনের ৫০৪ ধারায় অভিযোগ আনা হয়। এছাড়া জাহেদা বেগমের বিরুদ্ধে আলামত নষ্ট, সত্য গোপন ও অপরাধীকে বাঁচানোর অভিযোগ আনা হয়।

২৩ এপ্রিল অভিযোগ গঠনের মাধ্যমে মামলার বিচার কার্যক্রম আনুষ্ঠানিকভাবে শুরু হয়। ২৭ এপ্রিল থেকে সাক্ষ্যগ্রহণ শুরু হয়ে ৭ মে অষ্টম কার্যদিবসের মধ্যে সাক্ষ্য পর্ব শেষ হয়। মাত্র ১৩ কার্যদিবসে বিচারিক কার্যক্রম শেষ করে ১৭ মে রায়ের দিন ধার্য করা হয়েছিল।

ছবি/কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Alokito Bangladesh

Recent Posts

ডিজিটাল ব্যাংকের নীতিগত অনুমোদন পেল বিকাশসহ চার প্রতিষ্ঠান

বিকাশ ডিজিটাল ব্যাংকসহ চারটি প্রতিষ্ঠানকে ডিজিটাল ব্যাংকের নীতিগত অনুমোদন দিয়েছে বাংলাদেশ ব্যাংক। নতুন নিয়মে পরিশোধিত…

3 minutes ago

রাষ্ট্রদ্রোহ মামলায় সাবেক ওসি রাকিবুলের ৫ দিনের রিমান্ড

রাষ্ট্রদ্রোহ মামলায় ঢাকা ক্যান্টনমেন্ট থানার সাবেক ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রাকিবুল হাসানকে পাঁচ দিনের রিমান্ডে…

6 minutes ago

ক্লপ ও জাভির নতুন শুরুর ম্যাচে ড্র জার্মানি-নেদারল্যান্ডসের

উয়েফা নেশনস লিগের নতুন আসরে নিজেদের প্রথম ম্যাচেই মুখোমুখি হয়েছিলেন দুই নতুন কোচ ইয়ুর্গেন ক্লপ…

23 minutes ago

ছাতকে ক্যাম্পাসে হামলা ও ভাঙচুরের প্রতিবাদে ছাত্রশিবিরের বিক্ষোভ

সুনামগঞ্জের ছাতক উপজেলার গোবিন্দগঞ্জে ক্যাম্পাসে হামলা ও ভাঙচুরের প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে বাংলাদেশ…

33 minutes ago

ট্রাম্প-শি বৈঠক: বিশ্বমঞ্চে দুই পরাশক্তির নতুন সমীকরণ

যুক্তরাষ্ট্রে চীনা প্রেসিডেন্ট শি জিনপিংয়ের রাষ্ট্রীয় সফর এবং মার্কিন প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্পের সঙ্গে তার বৈঠক…

36 minutes ago

ন্যাটো দেশে রাশিয়ার ‘সীমিত’ হামলার সতর্কতা ডেনমার্কের

আগামী কয়েক মাসের মধ্যে ন্যাটোর এক বা একাধিক সদস্যদেশে রাশিয়া ‘সীমিত’ হামলা চালাতে পারে বলে…

1 hour ago

This website uses cookies.