চট্টগ্রাম নগরীর পাহাড়তলীতে মিজানুর রহমান নামের এক কলেজ শিক্ষককে অপহরণ করে নির্যাতনের অভিযোগ উঠেছে স্বেচ্ছাসেবক দলের বহিষ্কৃত নেতা ওয়াকিল হোসেন বগার বিরুদ্ধে। এই ঘটনার পর থেকে ভুক্তভোগী শিক্ষক চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। শনিবার পাহাড়তলী কলেজে এই ঘটনাটি ঘটলেও বিষয়টি রোববার বিকেলে প্রকাশ্যে আসে।
ভুক্তভোগী শিক্ষক মিজানুর রহমান জানান, শনিবার তিনি যখন পাহাড়তলী ডিগ্রি কলেজে ক্লাস নিচ্ছিলেন, তখন কয়েকজন যুবক তাকে জোরপূর্বক কলেজ থেকে তুলে নিয়ে যায়। তিনি জানতে পেরেছেন, ওই যুবকরা বহিষ্কৃত স্বেচ্ছাসেবক দল নেতা ওয়াকিল হোসেন বগার অনুসারী। তাকে অজ্ঞাত স্থানে নিয়ে যাওয়ার পর মারধর করার সময় তারা কলেজের অধ্যক্ষ শ্যামল কান্তি মজুমদার ও শিক্ষক মনির আহম্মদের সঙ্গে ভিডিও কলে কথা বলছিলেন এবং ভিডিওর অপর প্রান্তে থাকা ব্যক্তিদের দেখাচ্ছিলেন যে তারা তাকে পেটাচ্ছেন।
শিক্ষক মিজানুরের ভাষ্যমতে, কলেজের দুর্নীতি ও অনিয়ম নিয়ে গণমাধ্যমে কথা বলায় তিনি এই হামলার শিকার হয়েছেন। ইমন ও ফয়সালসহ কয়েকজন তাকে কক্ষ থেকে তুলে নিয়ে যাওয়ার পর মারধর করে এবং তাকে আর চাকরি করতে দেওয়া হবে না বলে হুমকি দেয়।
খুলশী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রহিম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, স্বেচ্ছাসেবক দলের সাবেক নেতা ওয়াকিল হোসেন বগার বিরুদ্ধে অভিযোগটি খতিয়ে দেখা হচ্ছে। তিনি আরও জানান, প্রাথমিক তথ্যানুযায়ী ওই শিক্ষকের সঙ্গে কলেজের অধ্যক্ষের বিরোধ চলছিল। পুলিশ ভুক্তভোগী শিক্ষকের সঙ্গে যোগাযোগের চেষ্টা করছে এবং হামলার কারণ ও জড়িতদের চিহ্নিত করার প্রক্রিয়া চলমান রয়েছে। অভিযোগ পাওয়ার পর আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে পুলিশ জানিয়েছে। অভিযুক্ত ওয়াকিল হোসেন বগার সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি ফোন রিসিভ করেননি।
ওমান উপকূলে এমভি কেপ দাও নামের একটি বাল্ক ক্যারিয়ার জাহাজে মিসাইল হামলার শিকার হয়েছে। হামলায়…
ইসলামী বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের ২০১৭-১৮ শিক্ষাবর্ষের তিন বন্ধু বাংলাদেশ জুডিসিয়াল সার্ভিস পরীক্ষায় উত্তীর্ণ হয়ে সিভিল…
জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনে ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান স্পষ্ট করেছেন যে, ইরান যুক্তরাষ্ট্রের চাপের…
নিউইয়র্কে অবস্থানরত প্রধানমন্ত্রীর সঙ্গে গেটস ফাউন্ডেশনের সিইও মার্ক সুজম্যান সৌজন্য সাক্ষাৎ করেছেন। বৈঠকে জনস্বাস্থ্য ও…
জামালপুরের মাদারগঞ্জ উপজেলার বালিজুড়ী বাজারে অনিয়মের অভিযোগে দুই ফার্মেসিকে ১৫ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ…
রাজধানীর মোহাম্মদপুরের ইকবাল রোডের একটি বাসা থেকে নেত্রকোনা-১ আসনের সাবেক সংসদ সদস্য মোশতাক আহমেদ রুহীকে…
This website uses cookies.