জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার অভিযোগ করেছেন যে, বর্তমান সরকার ফ্যাসিজমের দিকে এগিয়ে যাচ্ছে। শুক্রবার কুমিল্লার চৌদ্দগ্রাম বাজারস্থ মহিলা মাদ্রাসা মাঠে আয়োজিত উপজেলা জামায়াতের ৬৫০ জন ইউনিট সভাপতির সম্মেলন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।
গোলাম পরওয়ার বলেন, জুলাই সনদ বাস্তবায়নের লক্ষ্যে বিএনপি ও জামায়াতসহ অনেক রাজনৈতিক দল স্বাক্ষর করেছিল। সেই সনদে উল্লেখ ছিল যে, নির্বাচিত সরকার ১৮০ দিনের মধ্যে এটি বাস্তবায়ন করবে। কিন্তু ক্ষমতায় আসার পর সরকার সেই প্রতিশ্রুতি থেকে সরে আসছে এবং তা অস্বীকার করার চেষ্টা করছে। তিনি আশা প্রকাশ করেন যে, সরকার দ্রুত জুলাই সনদ বাস্তবায়নের জন্য অধিবেশন ডাকবে। অন্যথায়, জনগণকে সঙ্গে নিয়ে এই সনদ বাস্তবায়নের জন্য আন্দোলনের সিদ্ধান্ত নেয়া হবে বলে তিনি হুঁশিয়ারি দেন।
সরকারের দলীয়করণের সমালোচনা করে জামায়াতের এই নেতা বলেন, সিটি কর্পোরেশন, জেলা পরিষদ ও পৌরসভার উন্নয়ন কর্মকাণ্ডে দলীয়করণ চলছে, যা অসাংবিধানিক। দেশে দলীয় সরকার থাকা সত্ত্বেও স্থানীয় পর্যায়ে প্রশাসক নিয়োগ দেয়া বৈধ নয় বলে তিনি দাবি করেন। তিনি বলেন, স্থানীয় সরকার নির্বাচনের মাধ্যমে জনপ্রতিনিধি নির্বাচন করলে জনগণের ভোগান্তি কমবে।
উন্নয়ন বৈষম্যের অভিযোগ তুলে গোলাম পরওয়ার বলেন, সরকার বিরোধী দলের সংসদ সদস্যদের আসনে সুষম বরাদ্দ দিচ্ছে না। তিনি আরও বলেন, বিরোধী দলীয় সংসদ সদস্যদের এলাকায় উন্নয়ন কাজ তদারকির দায়িত্ব সংরক্ষিত নারী সংসদ সদস্যদের দেয়া হয়েছে, যা বেমানান এবং এটি বিরোধী দলীয় সংসদ সদস্যদের খাটো করার শামিল। তিনি প্রস্তাব করেন যে, সরকার দলীয় সংসদ সদস্যদের এলাকায় বিরোধী দলের নারী সংসদ সদস্যদের তদারকির দায়িত্ব দেয়া হোক।
চৌদ্দগ্রাম উপজেলা জামায়াতের আমীর মাহফুজুর রহমানের সভাপতিত্বে এবং সেক্রেটারি বেলাল হোসাইনের পরিচালনায় অনুষ্ঠিত এই সম্মেলনে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুমিল্লা দক্ষিণ জেলা জামায়াতের আমীর এডভোকেট মুহাম্মদ শাহজাহান। এছাড়া জামায়াতের ঢাকা মহানগরী কর্মপরিষদ সদস্য ভিপি সাহাব উদ্দিন, পৌরসভা জামায়াতের আমীর মাওলানা ইব্রাহিম, উপজেলা জামায়াতের সহকারী সেক্রেটারি আবদুর রহিম, উপজেলা জামায়াতের যুব বিভাগের সভাপতি জয়নাল আবেদীন পাটোয়ারী, মজলিসে শূরা সদস্য ডা. মঞ্জুর আহমেদ সাকি, আবদুল কাদের, ইউসুফ মেম্বার, পৌরসভা জামায়াতের নায়েবে আমীর কাজী মো. ইয়াছিন, সেক্রেটারি মোশারফ হোসেন ওপেল এবং উপজেলা সদর শিবির সভাপতি নাসিম মিয়াজিসহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ সম্মেলনে উপস্থিত ছিলেন।
সরকারকে উদ্দেশ্য করে পরওয়ার আরও বলেন, বিরোধী দলের ১৩ জন সংরক্ষিত নারী সংসদ সদস্য রয়েছে। তাহলে সরকার দলীয় সংসদ সদস্যদের এলাকায় আমাদের নারী সংসদ সদস্যদেরকে তদারকির দায়িত্ব দেওয়া হোক।
কুমিল্লার বরুড়া উপজেলায় প্রায় ১৩ কোটি ৮৮ লাখ টাকা ব্যয়ে বিজরা বাজার-রহিমানগর সড়ক নির্মাণকাজে ব্যাপক…
দুর্গাপূজার আনন্দের মধ্যেই বিপাকে তারকা দম্পতি অজয় দেবগণ ও কাজল। নিয়ম না মেনে নির্মাণকাজ চালানোর…
কলকাতার তোরবাগান পূজামণ্ডপে হুড়োহুড়িতে পদপিষ্ট হয়ে ১৯ জনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন ২৫…
বাংলালিংকের নির্দিষ্ট ইন্টারনেট ও মিশ্র বান্ডেল প্যাকের সঙ্গে অতিরিক্ত খরচ ছাড়াই স্টারলিংক মোবাইল সুবিধা ব্যবহারের…
শারদীয় দুর্গাপূজা উপলক্ষে পাবনার ভাঙ্গুড়ায় বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করেছেন উপজেলা প্রশাসন ও পুলিশ কর্মকর্তারা। তারা…
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কেন্দ্রীয় কমিটিতে রদবদল আসছে। দলের তিন নেতা জানিয়েছেন, দু-একদিনের মধ্যেই আনুষ্ঠানিক…
This website uses cookies.