বর্তমান সরকার ক্ষমতায় আসার পর মাত্র ছয় মাসের ব্যবধানে ৬২ হাজার মানুষ তাদের কর্মসংস্থান হারিয়েছেন বলে জাতীয় সংসদে জানিয়েছেন স্বতন্ত্র সংসদ সদস্য রুমিন ফারহানা। বৃহস্পতিবার জাতীয় সংসদে ৭১ বিধিতে দেওয়া বক্তব্যে তিনি এ তথ্য তুলে ধরেন।
রুমিন ফারহানা বলেন, নির্বাচনের সময় ১ কোটি নতুন কর্মসংস্থান সৃষ্টির প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল। অথচ বর্তমান সরকার ক্ষমতায় আসার ছয় মাসের মধ্যেই ৬২ হাজার মানুষ চাকরি হারিয়েছেন এবং নয় শয়ের বেশি কলকারখানা বন্ধ হয়ে গেছে। যারা বর্তমানে কর্মরত আছেন, তাদের চাকরির নিশ্চয়তা নিয়েও তিনি সংশয় প্রকাশ করেন।
জ্বালানি সংকট ও দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি নিয়ে সমালোচনা করে রুমিন ফারহানা বলেন, বাজারে ৮০ টাকার নিচে কোনো সবজি পাওয়া যাচ্ছে না। ডিম ও চালের দাম অস্বাভাবিকভাবে বেড়েছে। টিসিবির দীর্ঘ লাইনই মানুষের কষ্টের চিত্র তুলে ধরছে। তিনি গ্যাস ও বিদ্যুতের সংকট নিয়ে বলেন, দুষ্টু লোকে বলে, ভালো লোকে বলে না— টুকু আসে, টুকু যায়। এ আসে, এই যায়। কতক্ষণ থাকে তারা নাকি বুঝতে পারে না।
আইন-শৃঙ্খলা পরিস্থিতির বিষয়ে রুমিন ফারহানা বলেন, সরকারের অগ্রাধিকার তালিকার মধ্যে আইন-শৃঙ্খলার উন্নয়ন অন্যতম। কিন্তু এ বিষয়ে স্বরাষ্ট্রমন্ত্রীর ভূমিকা নিয়ে তিনি অসন্তোষ প্রকাশ করেন। তিনি মন্তব্য করেন, পররাষ্ট্র মন্ত্রণালয়ে যেমন তিনজন মন্ত্রী আছেন, তেমনি ৬৪ জেলায় ৬৪ জন স্বরাষ্ট্রমন্ত্রী থাকলে হয়তো আইন-শৃঙ্খলা পরিস্থিতির উন্নতি হতো।
রিয়াদ বিমানবন্দরে সাম্প্রতিক প্রাণঘাতী সামরিক হামলার আগে জনসাধারণকে আগাম সতর্কবার্তা দেওয়া বন্ধ রেখেছিল সৌদি আরব।…
ইয়েমেনের রাজধানী সানায় সৌদি নেতৃত্বাধীন জোটের বিমান হামলার কয়েক ঘণ্টার মধ্যে সৌদি আরবের আরামকো তেল…
পাবনার ঈশ্বরদীতে রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের প্রথম ও দ্বিতীয় ইউনিটে অটোমেটেড প্রসেস কন্ট্রোল সিস্টেম স্থাপনের কাজ…
প্রাকৃতিক দুর্যোগের সময় বিচলিত না হয়ে ধৈর্য ধারণ করা মুমিনের পরিচয়। দুর্যোগের মুহূর্তে তওবা, জিকির…
ভারতীয় চলচ্চিত্রের প্রথম সুপারস্টার হিসেবে খ্যাত অশোক কুমারের আজ জন্মবার্ষিকী। সাদাকালো যুগের এই কিংবদন্তি অভিনেতার…
সরকারি কর্মচারী না হয়েও ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া উপজেলা প্রশাসনের গুরুত্বপূর্ণ দাপ্তরিক কাজ ও মোবাইল কোর্টের পেশকার…
This website uses cookies.