দেশের বিদ্যুৎ উৎপাদন খাতে নবায়নযোগ্য জ্বালানির ব্যবহার বাড়াতে বিশেষ পরিকল্পনা গ্রহণ করেছে সরকার। ২০৩০ সালের মধ্যে মোট বিদ্যুৎ উৎপাদনের ২০ শতাংশ নবায়নযোগ্য উৎস থেকে নিশ্চিত করার লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের বিদ্যুৎ বিভাগ জানিয়েছে, এই লক্ষ্য বাস্তবায়নের অংশ হিসেবে দেশব্যাপী রুফটপ সোলার বা ছাদের ওপর সৌরবিদ্যুৎ প্রকল্পের সম্প্রসারণ এবং স্থানীয় পর্যায়ে নতুন উদ্যোক্তা তৈরির উদ্যোগ নেওয়া হয়েছে।
এই উদ্যোগের আওতায় জেলা ও ভৌগোলিক এলাকাভিত্তিক যোগ্য সার্ভিস প্রোভাইডারদের তালিকাভুক্ত করা হবে। এই তালিকাভুক্ত প্রতিষ্ঠানগুলো স্থানীয় পর্যায়ে নবায়নযোগ্য জ্বালানি প্রযুক্তি স্থাপনে কারিগরি সহায়তা, বিনিয়োগ প্যাকেজ, গ্রাহকসেবা এবং রক্ষণাবেক্ষণের দায়িত্ব পালন করবে। এ লক্ষ্যে বিদ্যুৎ বিতরণ সংস্থাসমূহ আজ সারা দেশে একযোগে বিজ্ঞপ্তি প্রকাশ করেছে।
সরকার রুফটপ সোলারে বিনিয়োগ উৎসাহিত করার জন্য বিশেষ প্রণোদনা, কর ও শুল্ক সুবিধা, সহজ শর্তে অর্থায়ন এবং নতুন ও উদ্ভাবনী উদ্যোক্তাদের জন্য স্টার্টআপ ফান্ডের ব্যবস্থা করছে। বিশেষ করে গ্রামীণ ও দুর্গম এলাকার গ্রাহকদের এই প্রক্রিয়ায় সম্পৃক্ত করার ওপর জোর দেওয়া হচ্ছে।
বিদ্যুৎ বিভাগ জানিয়েছে, এই নতুন কাঠামোর মাধ্যমে তরুণ, নারী উদ্যোক্তা, ক্ষুদ্র ও মাঝারি ব্যবসায়ী এবং প্রযুক্তিভিত্তিক প্রতিষ্ঠানগুলো নবায়নযোগ্য জ্বালানি খাতে অংশগ্রহণের সুযোগ পাবে। এছাড়া, স্থানীয় প্রতিষ্ঠানগুলো বড় কোম্পানি ও বিনিয়োগকারীদের সঙ্গে অংশীদারিত্বের মাধ্যমে নিজেদের সক্ষমতা বাড়াতে পারবে। স্বচ্ছ প্রতিযোগিতার মাধ্যমে সার্ভিস প্রোভাইডার নির্বাচন করা হবে এবং একক প্রতিষ্ঠানের পাশাপাশি যৌথ উদ্যোগেও আবেদনের সুযোগ থাকবে।
জাতীয় নবায়নযোগ্য জ্বালানি উন্নয়ন কৌশলপত্র ২০২৬-২০৩০ অনুযায়ী, ২০৩০ সালের মধ্যে রুফটপ সোলার থেকে ৫,৫০০ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদনের পরিকল্পনা রয়েছে। এই কৌশলপত্রের মূল লক্ষ্য হলো নিরাপদ, সাশ্রয়ী ও নিম্ন-কার্বন জ্বালানি ব্যবস্থা নিশ্চিত করা। পঞ্চগড় থেকে পটুয়াখালী এবং কুড়িগ্রাম থেকে কক্সবাজার পর্যন্ত দেশের প্রতিটি অঞ্চলে এই সেবা ছড়িয়ে দেওয়ার মাধ্যমে কর্মসংস্থান সৃষ্টি ও স্থানীয় বিনিয়োগ বাড়ানোর প্রত্যাশা করছে সরকার।
বাংলাদেশের জন্য প্রস্তাবিত ৪৫০ থেকে ৫০০ কোটি ডলারের নতুন ঋণ কর্মসূচি নিয়ে আলোচনায় রাজস্ব আহরণ…
প্রতিপক্ষের খেলোয়াড়ের চুল টানা এবং ম্যাচ কর্মকর্তাদের সিদ্ধান্তের প্রতিবাদ জানানোর অপরাধে চার ম্যাচের নিষেধাজ্ঞা পেয়েছেন…
শারদীয় দুর্গাপূজা ও অন্যান্য ধর্মীয় উৎসব উপলক্ষে দেশের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে ১০ দিনের ছুটি শুরু হয়েছে।…
বাংলাদেশ ও শ্রীলঙ্কার মধ্যকার অনূর্ধ্ব-১৯ নারী ত্রিদেশীয় সিরিজের ফাইনাল ম্যাচটি আজ বেলা ১১টায় সরাসরি সম্প্রচার…
যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সামরিক অভিযান শুরুর সাত মাস পর উপসাগরীয় অঞ্চলের জ্বালানি, বিদ্যুৎ, পানি ও…
রাজধানীর বাংলামটরে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কেন্দ্রীয় কার্যালয়ের সামনে দুর্বৃত্তরা তিনটি ককটেল ছুড়েছে। এর মধ্যে…
This website uses cookies.