Header Premium (728×90)

Categories: জাতীয়

জন্মাষ্টমী উপলক্ষে রাজধানীতে নিশ্ছিদ্র নিরাপত্তা নিশ্চিত করতে ডিএমপির প্রস্তুতি

আগামী ৪ সেপ্টেম্বর সনাতন ধর্মাবলম্বীদের জন্মাষ্টমী উৎসব। এই উৎসবকে কেন্দ্র করে রাজধানী ঢাকার নিরাপত্তা, আইনশৃঙ্খলা পরিস্থিতি ও ট্রাফিক ব্যবস্থাপনা নিয়ে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) একটি সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার বেলা ১১টায় ডিএমপি সদর দপ্তরের সম্মেলনকক্ষে আয়োজিত এই সভায় সভাপতিত্ব করেন ডিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার (ডিবি) মো. শফিকুল ইসলাম।

সভায় জানানো হয়, জন্মাষ্টমী উৎসব সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন করতে ডিএমপির পক্ষ থেকে নিশ্ছিদ্র নিরাপত্তাব্যবস্থা নেওয়া হবে। উৎসবের দিন পর্যাপ্তসংখ্যক পুলিশ সদস্য মোতায়েন থাকবে। এর মধ্যে থাকবে পিকেট পার্টি, টহল পার্টি, সিসিটিভি ক্যামেরা, ফুট প্যাট্রোল, রুফটপ পার্টি, মোটরসাইকেল মোবাইল, ডিবি টিম, সাদাপোশাকে গোয়েন্দা দল, সোয়াট দল এবং বোমা উদ্ধার ও নিষ্ক্রিয়করণ দল। ট্রাফিক পুলিশও তাদের দায়িত্ব পালন করবে। এছাড়া প্রতিটি বিভাগের উপকমিশনার (ডিসি) স্থানীয় জন্মাষ্টমী উদ্‌যাপন কমিটির সঙ্গে সমন্বয় বজায় রাখবেন।

অনুষ্ঠানে অংশগ্রহণকারীদের জন্য বেশ কিছু নির্দেশনা দেওয়া হয়েছে। এর মধ্যে রয়েছে নির্ধারিত রুটে ও নির্দিষ্ট সময়ের মধ্যে অনুষ্ঠান শেষ করা, নিজস্ব স্বেচ্ছাসেবক নিয়োগ এবং কোনো ব্যাগ বা পোটলা নিয়ে শোভাযাত্রায় অংশ না নেওয়া। নামাজ ও আজানের সময় মাইক বা লাউড স্পিকার ব্যবহার না করার আহ্বান জানানো হয়েছে। পাশাপাশি বৈদ্যুতিক লাইনের বিষয়ে সতর্ক থাকতে এবং কোনো সন্দেহজনক ব্যক্তি বা বস্তুর উপস্থিতি দেখলে তাৎক্ষণিক পুলিশকে অবহিত করার অনুরোধ করা হয়েছে। স্বেচ্ছাসেবকদের দায়িত্ব পালনের সময় নির্ধারিত ভেস্ট পরতে হবে।

ডিএমপির যুগ্ম পুলিশ কমিশনার (অপারেশনস) মোহাম্মদ শহীদুল্লাহ সভায় একটি পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশনের মাধ্যমে নিরাপত্তা পরিকল্পনা তুলে ধরেন। সভায় ডিএমপির ঊর্ধ্বতন কর্মকর্তা, বিভিন্ন সংস্থার প্রতিনিধি এবং বাংলাদেশ পূজা উদ্‌যাপন পরিষদ, ঢাকা মহানগর সার্বজনীন পূজা কমিটি, রামকৃষ্ণ মঠ ও মিশন এবং ইসকন বাংলাদেশের নেতারা উপস্থিত ছিলেন।

ছবি/কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Prothom Alo

Recent Posts

ইরান সফরে রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী ল্যাভরভ, গুরুত্ব পাচ্ছে আঞ্চলিক নিরাপত্তা

ফেব্রুয়ারিতে যুদ্ধ শুরুর পর প্রথমবারের মতো তেহরান সফরে গিয়েছেন রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ। তিনি ইরানের…

30 minutes ago

দুর্গাপূজার নিরাপত্তা নিশ্চিতে নিরলস কাজ করছে পুলিশ: আইজিপি

দুর্গাপূজার সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে পুলিশসহ আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা নিরলস কাজ করছেন বলে জানিয়েছেন আইজিপি…

32 minutes ago

কক্সবাজারে সড়কে মুখোশধারী ডাকাতদের কবলে ৫০-৬০টি যানবাহন

কক্সবাজারের ঈদগাঁও-ঈদগড়-বাইশারী সড়কে দিনের বেলায় অস্ত্রের মুখে যাত্রীদের জিম্মি করে অন্তত ৫০ থেকে ৬০টি যানবাহন…

51 minutes ago

রাষ্ট্রায়ত্ত তিন ব্যাংকের এমডিদের চুক্তি বাতিল করলো সরকার

সরকার সোনালী, জনতা ও রূপালী ব্যাংকের তিন ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ও প্রধান নির্বাহী কর্মকর্তার চুক্তিভিত্তিক…

2 hours ago

গণতান্ত্রিক ব্যবস্থার মূল স্তম্ভ গণমাধ্যম: প্রেসিডেন্ট মির্জা ফখরুল

ঢাকা রিপোর্টার্স ইউনিটির (ডিআরইউ) কার্যনির্বাহী কমিটির সঙ্গে সাক্ষাৎকালে প্রেসিডেন্ট মির্জা ফখরুল ইসলাম আলমগীর গণমাধ্যমকে গণতান্ত্রিক…

4 hours ago

আলবেনিয়ায় সরকারবিরোধী বিক্ষোভে পুলিশ স্টেশনে আগুন ও সহিংসতা

আলবেনিয়ায় কয়েক দিন ধরে চলা সরকারবিরোধী বিক্ষোভে সহিংসতা ছড়িয়ে পড়েছে। রোববার বিক্ষোভকারীরা একটি পুলিশ স্টেশনে…

4 hours ago

This website uses cookies.