শেরপুর সদর উপজেলার পাকুরিয়া ইউনিয়নের ফরিপাড়া এলাকায় রাইস কুকারে ভাত রান্না করতে গিয়ে বুলি বেগম (৪২) নামের এক গৃহবধূর মৃত্যু হয়েছে। শনিবার রাতে এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। নিহত বুলি বেগম ওই এলাকার বাসিন্দা ফুরকান আলীর স্ত্রী।
স্থানীয় সূত্র ও পুলিশ জানায়, শনিবার রাতে পরিবারের সদস্যদের জন্য রাইস কুকারে ভাত রান্না করার সময় অসাবধানতাবশত বিদ্যুতায়িত তারের সংস্পর্শে আসেন বুলি বেগম। এতে তিনি গুরুতর আহত হয়ে অচেতন হয়ে পড়েন। পরে পরিবারের সদস্য ও স্থানীয়রা তাকে দ্রুত উদ্ধার করে শেরপুর জেলা সদর হাসপাতালে নিয়ে যান। সেখানে জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক বুলি বেগমকে মৃত ঘোষণা করেন।
শেরপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোহেল রানা বিদ্যুৎস্পৃষ্ট হয়ে গৃহবধূর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।
ভারতের বক্স অফিসে দুর্দান্ত সূচনা করেছে যশ অভিনীত নতুন সিনেমা ‘টক্সিক’। মুক্তির প্রথম দিনেই ১১৭…
কিংবদন্তি হলিউড অভিনেতা ও গায়ক টিম কারি আর নেই। লস অ্যাঞ্জেলেসের টোলুকা লেকে নিজ বাসভবনে…
২০১৪ থেকে ২০২৫ সাল পর্যন্ত দেশের বিশ্ববিদ্যালয় শিক্ষকদের ওপর হত্যা, গুম, গ্রেপ্তার ও চাকরিচ্যুতিসহ সাত…
ঘরের মাঠে অ্যাথলেটিক বিলবাওয়ের বিপক্ষে ২-০ গোলের জয়ে লা লিগায় টানা দ্বিতীয় জয় পেয়েছে হানসি…
স্বীকৃত টি-টোয়েন্টি ক্রিকেটে জশ বাটলারকে পেছনে ফেলে সর্বোচ্চ রানের মালিক এখন কাইরন পোলার্ড। বুধবারের ম্যাচে…
আগামী নভেম্বরে জাতিসংঘ বিশ্ব জলবায়ু সম্মেলনে (কপ-৩১) অংশ নিতে প্রধানমন্ত্রী তারেক রহমান তুরস্ক সফর করবেন…
This website uses cookies.