চট্টগ্রাম নগরের ডবলমুরিং এলাকায় নিজের মাথায় পিস্তল ঠেকিয়ে গুলি চালানো আল-আরাফাহ্ ইসলামী ব্যাংকের সাবেক কর্মকর্তা শাহিদ হোসেন (৪৫) চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। শনিবার সকালে চমেক হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
পারিবারিক ও স্থানীয় সূত্রে জানা গেছে, শনিবার সকাল পৌনে ৮টার দিকে ডবলমুরিং থানার হাজী পাড়ার ইমাম হোসেনের বাড়িতে এই ঘটনা ঘটে। নিহত শাহিদ হোসেন ওই এলাকার মৃত ইকবাল হোসেনের ছেলে। সকালে নিজের বাসভবনের ড্রয়িংরুমে তিনি পিস্তল দিয়ে নিজের মাথায় গুলি করেন। গুলির বিকট শব্দ শুনে পরিবারের সদস্যরা দ্রুত ড্রয়িংরুমে ছুটে গিয়ে তাকে রক্তাক্ত অবস্থায় পড়ে থাকতে দেখেন।
রক্তাক্ত অবস্থায় তাকে উদ্ধার করে দ্রুত চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে তার শারীরিক অবস্থার অবনতি ঘটলে চিকিৎসকরা তাকে ২৮ নম্বর ওয়ার্ডে ভর্তি করেন। পরে সকাল ৯টার দিকে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। চমেক পুলিশ ফাঁড়ির ইনচার্জ নুরুল আলম আশেক এবং নিহতের স্ত্রী শারমিন আক্তার ব্যাংকারের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।
নিহতের স্ত্রী শারমিন আক্তার জানান, তার স্বামী বেশ কিছুদিন ধরে তীব্র মানসিক ও পারিবারিক অস্থিরতার মধ্য দিয়ে যাচ্ছিলেন। কয়েক মাস আগে ব্যাংক কর্তৃপক্ষ তাকে কক্সবাজার থেকে অন্য জায়গায় বদলি করার পর তিনি চাকরি ছেড়ে দেন। মূলত চাকরি ছাড়ার পর থেকেই তাদের পরিবারে অশান্তির সৃষ্টি হয়েছিল।
চমেক পুলিশ ফাঁড়ির ইনচার্জ নুরুল আলম আশেক জানান, গুরুতর আহত অবস্থায় শাহিদ হোসেনকে হাসপাতালে আনা হলে দ্রুত জরুরি চিকিৎসা সেবা শুরু করা হয়। তার অবস্থা অত্যন্ত আশঙ্কাজনক ছিল এবং চিকিৎসাধীন অবস্থায় সকাল ৯টার দিকে তিনি মারা যান। এদিকে, ঘটনার বিস্তারিত কারণ এবং ব্যবহৃত অস্ত্রের উৎসের বিষয়ে জানতে ডবলমুরিং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার (ওসি) সাথে যোগাযোগের চেষ্টা করা হলেও তার কোনো বক্তব্য পাওয়া যায়নি।
নিহত অঙ্কিতা ভাণ্ডারীর বাবা-মা দিল্লির ইন্ডিয়া গেটের সামনে অবস্থান ধর্মঘট শুরু করলে বৃহস্পতিবার ভোরে তাদের…
বান্দরবান জেলার লামা উপজেলার তিন স্কুলছাত্রী নিখোঁজের ৫ দিন পর চট্টগ্রাম থেকে উদ্ধার হয়েছে। পুলিশ…
চলতি ২০২৬-২৭ অর্থবছরের প্রথম তিন মাসে ব্যাংক খাত থেকে ২৪ হাজার ২৪৫ কোটি টাকা নিট…
রাজধানীর গণপরিবহনে শৃঙ্খলা ফেরাতে ৯৮টি বাস রুট কমিয়ে ৩২টি করার পরিকল্পনা নিয়েছে সরকার। প্রতিটি রুটে…
যুক্তরাষ্ট্রের ইলিনয় অঙ্গরাজ্যের অরোরা এলাকায় হিন্দু মন্দিরে হামলার পরিকল্পনার অভিযোগে ১৯ বছর বয়সি আলেক্সান্দ্রোস পাপোরাকিসকে…
দেশের বস্ত্রশিল্পের ক্রমবর্ধমান চাহিদা মেটাতে ২০৫০ সালের মধ্যে ১৯ লাখ বেল তুলা উৎপাদনের লক্ষ্যমাত্রা নির্ধারণ…
This website uses cookies.