Header Premium (728×90)

Categories: জাতীয়

শিক্ষা খাতে সবচেয়ে বড় বাজেট বিএনপি সরকারই বাস্তবায়ন করেছে: আমির খসরু

দেশের ইতিহাসে শিক্ষা খাতে সবচেয়ে বড় বাজেট বিএনপি সরকারই বাস্তবায়ন করেছে বলে মন্তব্য করেছেন অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। শুক্রবার দুপুরে সাভারের বিরুলিয়ার খাগান এলাকায় ব্র্যাক সিডিএমে আয়োজিত এক সংলাপে তিনি এ কথা বলেন। বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) উদ্যোগে দেশের বিশ্ববিদ্যালয়গুলোর উপাচার্যদের নিয়ে দুই দিনব্যাপী এই জাতীয় পর্যায়ের নীতিনির্ধারণী সংলাপের আয়োজন করা হয়।

সংলাপে প্রধান অতিথির বক্তব্যে আমির খসরু মাহমুদ চৌধুরী বিশ্ববিদ্যালয়গুলোকে আরও উদ্ভাবনী, সুশাসিত ও জবাবদিহিমূলক প্রতিষ্ঠান হিসেবে গড়ে তোলার ওপর জোর দেন। তিনি বলেন, পরিবর্তিত বিশ্বের চ্যালেঞ্জ মোকাবিলায় শিক্ষার্থীদের দক্ষ গ্র্যাজুয়েট হিসেবে গড়ে তুলতে হবে। ক্ষমতা গ্রহণের পর বর্তমান সরকার দ্রুততম সময়ের মধ্যে ভঙ্গুর অর্থনীতিকে স্থিতিশীল করার উদ্যোগ নিয়েছে উল্লেখ করে তিনি বলেন, চলমান অর্থনৈতিক সংকটের মধ্যেও শিক্ষা খাতকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে বাজেটে বরাদ্দ উল্লেখযোগ্য হারে বাড়ানো হয়েছে।

অর্থ ও পরিকল্পনামন্ত্রী আরও জানান, আগামী বছরগুলোতে শিক্ষা খাতের বাজেট বরাদ্দ পর্যায়ক্রমে মোট দেশজ উৎপাদনের (জিডিপি) ৫ শতাংশে উন্নীত করার লক্ষ্য নিয়ে সরকার কাজ করছে। তবে কেবল বরাদ্দ বাড়ানোই যথেষ্ট নয় মন্তব্য করে তিনি বলেন, এই বরাদ্দের কার্যকর ও স্বচ্ছ ব্যবহার নিশ্চিত করা জরুরি। শিক্ষা ও গবেষণার মানোন্নয়ন এবং শিক্ষার্থীদের দক্ষতা বৃদ্ধিতে যে বিনিয়োগ করা হচ্ছে, তার প্রত্যাশিত ফল নিশ্চিত করতে হবে।

বর্তমান বাজারমুখী অর্থনীতিতে শিক্ষার অর্থনৈতিক মূল্যের কথা স্মরণ করিয়ে দিয়ে মন্ত্রী বলেন, বিশ্ববিদ্যালয়গুলোকে তাদের নিজস্ব গবেষণা সক্ষমতা ও নতুন নতুন উদ্ভাবন সম্পর্কে দেশের শিল্প ও বাণিজ্য প্রতিষ্ঠানগুলোকে জানাতে হবে। বিশ্ববিদ্যালয় ও শিল্প খাতের মধ্যে কার্যকর অংশীদারত্ব বা সহযোগিতা গড়ে না উঠলে দেশের গবেষণা ও উদ্ভাবন ব্যবস্থা টেকসই রূপ পাবে না। তিনি বেসরকারি খাতকে বিশ্ববিদ্যালয়ের গবেষণায় অর্থায়ন এবং গবেষণালব্ধ ফল বাণিজ্যিকভাবে ব্যবহারে এগিয়ে আসার আহ্বান জানান। তিনি জোর দিয়ে বলেন, গবেষণা যেন কেবল প্রকাশনার মধ্যে সীমাবদ্ধ না থেকে জাতীয় উন্নয়ন ও মানুষের কল্যাণে কাজে লাগে।

ইউজিসি কর্তৃক বাস্তবায়নাধীন 'হায়ার এডুকেশন এক্সিলারেশন অ্যান্ড ট্রান্সফরমেশন' (হিট) প্রকল্পের আওতায় এই সংলাপ অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রীর শিক্ষা বিষয়ক উপদেষ্টা ড. মাহ্দী আমিন এবং ইউজিসি চেয়ারম্যান প্রফেসর ড. মামুন আহমেদ। দুই দিনব্যাপী এই সংলাপে দেশের সরকারি ও বেসরকারি বিশ্ববিদ্যালয়ের ৬০ জন উপাচার্য ছাড়াও নীতিনির্ধারক, সরকারের জ্যেষ্ঠ কর্মকর্তা, দেশি-বিদেশি শিক্ষাবিদ, বিশেষজ্ঞ এবং ইউজিসি ও হিট প্রকল্পের প্রতিনিধিরা অংশ নেন।

ছবি/কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Jugantor

Recent Posts

জীবিত থাকতেই নিজের চল্লিশার আয়োজন, দাওয়াত ৬ হাজার মানুষকে

কিশোরগঞ্জের হোসেনপুরে জীবিত থাকতেই নিজের চল্লিশার আয়োজন করেছেন রফিকুল ইসলাম নামের এক ব্যক্তি। প্রায় ৬…

12 minutes ago

নেপালে আকস্মিক বন্যায় ৩২০ ভারতীয় নাগরিক নিখোঁজ

ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, নেপালে আকস্মিক বন্যায় ৩২০ জন ভারতীয় নাগরিক নিখোঁজ রয়েছেন। পাশাপাশি উদ্ধার…

15 minutes ago

আবাসন সংকটে ২০তম এশিয়ান গেমস, বিপাকে আয়োজক জাপান

অংশগ্রহণকারীর সংখ্যা ১৭ হাজারে পৌঁছানোয় ২০তম এশিয়ান গেমসের আবাসন নিয়ে চরম সংকটে পড়েছে আয়োজক দেশ…

17 minutes ago

নারীদের স্বাবলম্বী করতে পারলে বাংলাদেশের ভবিষ্যৎ বদলাবে: সমাজকল্যাণমন্ত্রী

দিনাজপুরের ঘোড়াঘাটে দুঃস্থ ও মেধাবীদের মাঝে অনুদানের চেক ও সাইকেল বিতরণ অনুষ্ঠানে সমাজকল্যাণমন্ত্রী ডা. এ…

25 minutes ago

কুষ্টিয়ায় পদ্মা নদীতে ফুটবল খেলতে গিয়ে মাদ্রাসাছাত্র নিখোঁজ

কুষ্টিয়ার দৌলতপুরে পদ্মা নদীতে ফুটবল খেলতে নেমে মোস্তাকিম হোসেন নামে এক মাদ্রাসাছাত্র নিখোঁজ হয়েছে। এ…

25 minutes ago

বীরগঞ্জে বিপুল সার জব্দ, ম্যানেজারকে ৩ মাসের কারাদণ্ড

দিনাজপুরের বীরগঞ্জে অবৈধভাবে সার মজুতের দায়ে বিপুল পরিমাণ সার জব্দ করেছে প্রশাসন। অভিযানে জনতা অটো…

26 minutes ago

This website uses cookies.