Header Premium (728×90)

Categories: জাতীয়

ফেসবুকে হুমকি দিয়ে পলাতক সন্ত্রাসী রায়হানের বার্তা ‘ওয়েট অ্যান্ড সি’

পুলিশের তালিকাভুক্ত শীর্ষ সন্ত্রাসী মো. রায়হান গ্রেপ্তার এড়িয়ে পালিয়ে থাকার তিন সপ্তাহ পার করলেও সামাজিক যোগাযোগমাধ্যমে সরব রয়েছেন। সম্প্রতি নিজের ফেসবুক অ্যাকাউন্ট থেকে এক দীর্ঘ স্ট্যাটাসে তিনি লিখেছেন, ‘…ভাবে আমার লোকজন জেলহাজতে বন্দী, আমি একা হয়ে গেছি।’ সেই স্ট্যাটাসের শেষে তিনি হুমকি দিয়ে লিখেছেন, ‘ওয়েট অ্যান্ড সি’।

পুলিশের তথ্য অনুযায়ী, ৩৫ বছর বয়সী রায়হান বিদেশে পলাতক সন্ত্রাসী সাজ্জাদ আলী ওরফে বড় সাজ্জাদের নেটওয়ার্কের অন্যতম সদস্য। একসময় সিএনজিচালিত অটোরিকশা চালানো রায়হানের বিরুদ্ধে ব্যবসায়ীদের কাছে চাঁদা দাবি ও চাঁদা না পেয়ে গুলিবর্ষণের একাধিক অভিযোগ রয়েছে। পুলিশ জানায়, তৃতীয় শ্রেণি পর্যন্ত পড়াশোনা করা রায়হান ছদ্মবেশে চোলাই মদ বিক্রি করতেন। হত্যাচেষ্টার এক মামলায় কারাগারে থাকাকালীন তার পরিচয় হয় সন্ত্রাসী সাজ্জাদ হোসেন ওরফে ছোট সাজ্জাদের সাথে। ২০২৪ সালের ৫ আগস্টের পর জামিনে বের হয়ে রায়হান বেপরোয়া হয়ে ওঠেন। বর্তমানে বড় সাজ্জাদ কারাগারে থাকলেও তার অস্ত্রভান্ডারের দেখভাল রায়হানই করছেন বলে অভিযোগ রয়েছে।

গত ২৯ জুলাই রাতে পুলিশ অভিযান চালিয়ে বড় সাজ্জাদের দলের সদস্য মোবারক হোসেন ইমন ওরফে ডেভিড ইমনকে যশোর থেকে গ্রেপ্তার করে। একই রাতে নোয়াখালীতে রায়হানকে ধরতে অভিযান চালালেও তিনি পালিয়ে যেতে সক্ষম হন। পলাতক থাকা অবস্থায় গতকাল বৃহস্পতিবার তিনি ফেসবুকে নতুন হুমকি দেন। পুলিশ নিশ্চিত করেছে, যে ফেসবুক অ্যাকাউন্ট থেকে পোস্ট দেওয়া হয়েছে, সেটি রায়হান দীর্ঘদিন ধরে ব্যবহার করছেন।

ফেসবুক পোস্টে রায়হান হুঁশিয়ারি দিয়ে লেখেন, ‘আমি রায়হান, মাথার খুলি উড়ায় ফেলব।’ তিনি আরও দাবি করেন, দলের লোকজন জেলে থাকলেও বড় সাজ্জাদের নির্দেশে নতুন সহযোগীরা আগের চেয়েও ভয়ংকর হয়ে উঠবে। তিনি লেখেন, ‘আমার মতো শত শত স্টোরে রায়হান পড়ে আছে। নতুনরা পুরোনোদের চেয়েও ভয়ংকর হয়ে উঠবে। খেলার মাঠে আগেই পরিচয় পেয়েছ, আপডেট পাবে ইনশা আল্লাহ।’

রায়হানের ফেসবুক পোস্টের বিষয়ে জানতে চাইলে চট্টগ্রাম জেলা পুলিশ সুপার মো. মাসুদ আলম গতকাল সন্ধ্যায় বলেন, ‘পলাতক সন্ত্রাসী কত কথা বলবে। তাকে ধরতে পুলিশের অভিযান অব্যাহত আছে। রায়হানের পোস্টে আতঙ্কিত হওয়ার কিছু নেই।’ এর আগে ৩০ জুলাই ইমনকে গ্রেপ্তারের পর পুলিশ সুপার জানিয়েছিলেন, রায়হানকে প্রায় ধরে ফেলার কাছাকাছি পৌঁছেছিলেন তারা, কিন্তু ছাদ থেকে লাফ দিয়ে সে পালিয়ে যায়। ৩ আগস্ট রায়হান সেই ঘটনার উল্লেখ করে ফেসবুকে মাসুদ স্যারকে উদ্দেশ্য করে ব্যঙ্গাত্মক পোস্ট দিয়েছিলেন।

ছবি/কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Prothom Alo

Recent Posts

বরুড়ায় বিজরা-রহিমানগর সড়ক নির্মাণে দরপত্র অবহেলা ও অনিয়মের অভিযোগ

কুমিল্লার বরুড়া উপজেলায় প্রায় ১৩ কোটি ৮৮ লাখ টাকা ব্যয়ে বিজরা বাজার-রহিমানগর সড়ক নির্মাণকাজে ব্যাপক…

6 minutes ago

মুম্বাইয়ে অজয় দেবগণের বাংলোর অবৈধ অংশ ভাঙল পৌরসভা

দুর্গাপূজার আনন্দের মধ্যেই বিপাকে তারকা দম্পতি অজয় দেবগণ ও কাজল। নিয়ম না মেনে নির্মাণকাজ চালানোর…

27 minutes ago

কলকাতার পূজামণ্ডপে পদপিষ্ট হয়ে নিহতের সংখ্যা বেড়ে ১৯

কলকাতার তোরবাগান পূজামণ্ডপে হুড়োহুড়িতে পদপিষ্ট হয়ে ১৯ জনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন ২৫…

46 minutes ago

বাংলালিংক গ্রাহকরা পাবেন স্টারলিংক মোবাইল সুবিধা

বাংলালিংকের নির্দিষ্ট ইন্টারনেট ও মিশ্র বান্ডেল প্যাকের সঙ্গে অতিরিক্ত খরচ ছাড়াই স্টারলিংক মোবাইল সুবিধা ব্যবহারের…

1 hour ago

ভাঙ্গুড়ায় দুর্গাপূজার নিরাপত্তা ও প্রস্তুতি পর্যবেক্ষণ করল উপজেলা প্রশাসন

শারদীয় দুর্গাপূজা উপলক্ষে পাবনার ভাঙ্গুড়ায় বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করেছেন উপজেলা প্রশাসন ও পুলিশ কর্মকর্তারা। তারা…

2 hours ago

এনসিপির কেন্দ্রীয় কমিটিতে আসছে বড় ধরনের রদবদল

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কেন্দ্রীয় কমিটিতে রদবদল আসছে। দলের তিন নেতা জানিয়েছেন, দু-একদিনের মধ্যেই আনুষ্ঠানিক…

3 hours ago

This website uses cookies.