Header Premium (728×90)

Categories: জাতীয়

কুড়িগ্রামের ফুলবাড়ীতে পৃথক দুর্ঘটনায় বৃদ্ধ ও শিশুর মৃত্যু

কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলায় মাত্র আট ঘণ্টার ব্যবধানে পৃথক দুটি দুর্ঘটনায় এক বৃদ্ধ ও এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার সকালে ও বিকেলে উপজেলার ভিন্ন ভিন্ন স্থানে এ দুর্ঘটনা দুটি ঘটে। নিহতদের মধ্যে একজন বৈদ্যুতিক তারে জড়িয়ে এবং অপরজন পুকুরের পানিতে ডুবে প্রাণ হারিয়েছেন।

ফুলবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগে কর্তব্যরত মেডিকেল অফিসার ডা. আনিসুর রহমান পৃথক এই দুটি দুর্ঘটনায় দুইজনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।

স্থানীয় সূত্রে জানা গেছে, প্রথম দুর্ঘটনাটি ঘটে বৃহস্পতিবার সকাল ৯টার দিকে উপজেলার কাশিপুর ইউনিয়নের মধ্য কাশিপুর গ্রামে। সেখানে বাড়ির পাশের একটি খাল থেকে মাছ ধরার জন্য বিদ্যুৎচালিত সেচ পাম্প দিয়ে পানি সেচার চেষ্টা করছিলেন ৭০ বছর বয়সী বৃদ্ধ ইউনুছ আলী। অসাবধানতাবশত তিনি সেচ পাম্পের বৈদ্যুতিক তারে জড়িয়ে বিদ্যুৎস্পৃষ্ট হন। গুরুতর আহত অবস্থায় পরিবারের সদস্যরা তাকে উদ্ধার করে দ্রুত ফুলবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। নিহত ইউনুছ আলী মধ্য কাশিপুর গ্রামের বাসিন্দা এবং তিনি তিন ছেলের জনক ছিলেন। তাঁর এই আকস্মিক মৃত্যুতে পরিবার ও এলাকাজুড়ে শোকের ছায়া নেমে এসেছে।

এদিকে, একই দিন বিকেল ৫টার দিকে উপজেলা সদরের ফুলসাগর আবাসন এলাকায় ঘটে অন্য দুর্ঘটনাটি। সেখানে পুকুরের পানিতে ডুবে জোবায়ের নামের দেড় বছর বয়সী এক শিশুর মৃত্যু হয়। সে ওই আবাসন এলাকার বাসিন্দা আরমান হোসেনের একমাত্র ছেলে।

পারিবারিক সূত্রে জানা গেছে, বিকেলে ঘরের ভেতর শিশুটিকে দেখতে না পেয়ে পরিবারের লোকজন তাকে বিভিন্ন স্থানে খুঁজতে শুরু করেন। একপর্যায়ে বাড়ির পাশের ফুলসাগর আবাসন এলাকার একটি পুকুরে শিশুটিকে ভাসমান অবস্থায় দেখতে পান তারা। পরে তাকে মুমূর্ষু অবস্থায় উদ্ধার করে ফুলবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হলে কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে মৃত ঘোষণা করেন।

ছবি/কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Daily Amar Desh

Recent Posts

ভাঙ্গুড়ায় ট্রেনের ধাক্কায় স্কুলছাত্র নিহত, রক্ষা পেল বড় ভাই

পাবনার ভাঙ্গুড়ায় বড়াল রেলব্রিজ পার হওয়ার সময় ট্রেনের ধাক্কায় সামিউল ইসলাম নামে ১০ বছর বয়সী…

6 minutes ago

প্রথমবার ভারত সফরে যাচ্ছে চট্টগ্রামের সনাতনী ব্যান্ড ‘টিম বৃষ্টি’

দুর্গাপূজা উপলক্ষে প্রথমবার ভারত সফরে যাচ্ছে চট্টগ্রামের সনাতনী ব্যান্ড ‘টিম বৃষ্টি’। মাধবপুর নবদুর্গা পূজা কমিটির…

44 minutes ago

ওসমানীনগরে বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করলেন তাহসিনা রুশদীর লুনা

শারদীয় দুর্গাপূজা উপলক্ষে সিলেটের ওসমানীনগর উপজেলার বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করে সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময়…

1 hour ago

সৌদিতে প্রবাসী সুইটির মৃত্যুদণ্ড কার্যকর, টাঙ্গাইলে স্বজনদের বিলাপ

সৌদি আরবে বাংলাদেশি নারী পরিচ্ছন্নতাকর্মী সুইটি আক্তারের মৃত্যুদণ্ড কার্যকর করা হয়েছে। পরিবারের সঙ্গে শেষবার ফোনে…

1 hour ago

নাটোরে বাস-ট্রাক সংঘর্ষে ১২ জনের প্রাণহানি, আহত ৩২

নাটোরের বড়াইগ্রামে ট্রাক ও বাসের মুখোমুখি সংঘর্ষে ১২ জন নিহত হয়েছেন। পূজার ছুটিতে স্বজনদের কাছে…

2 hours ago

ভারতের চেয়ে বাংলাদেশে পূজার পরিবেশ ভালো: রুহুল কবির রিজভী

চট্টগ্রামের জেমসেন হলে দুর্গাপূজার অনুষ্ঠানে বিএনপি নেতা রুহুল কবির রিজভী বলেছেন, ভারতের চেয়ে বাংলাদেশে পূজার…

2 hours ago

This website uses cookies.