Header Premium (728×90)

Categories: জাতীয়

সংসদ ভবনে শুরু ২৩তম রাষ্ট্রপতি নির্বাচনের ভোটগ্রহণ

দেশের ২৩তম রাষ্ট্রপতি নির্বাচনের ভোটগ্রহণ আনুষ্ঠানিকভাবে শুরু হয়েছে। বৃহস্পতিবার (২০ আগস্ট) দুপুর ২টায় জাতীয় সংসদ ভবনের অধিবেশন কক্ষে এই ভোটগ্রহণ প্রক্রিয়া শুরু হয়, যা বিকেল ৫টা পর্যন্ত অব্যাহত থাকবে। নির্বাচনে মোট ৩৪৯ জন সংসদ সদস্য তাদের ভোটাধিকার প্রয়োগ করছেন।

নির্বাচনে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন নির্বাচনী কর্তা হিসেবে দায়িত্ব পালন করছেন। ভোটগ্রহণ শুরুর আগে তিনি সংসদ সদস্যদের ব্যালট ব্যবহারের নিয়ম ও ভোট দেওয়ার পদ্ধতি বিস্তারিত বুঝিয়ে দেন। এ সময় প্রধানমন্ত্রী তারেক রহমান, মন্ত্রিসভার সদস্যবৃন্দ এবং দুই রাষ্ট্রপতি প্রার্থী সংসদে উপস্থিত ছিলেন।

এবার রাষ্ট্রপতি পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন বিএনপির প্রার্থী মির্জা ফখরুল ইসলাম আলমগীর এবং জামায়াত নেতৃত্বাধীন ১১ দলীয় ঐক্যের প্রার্থী অলি আহমদ। তবে অলি আহমদ সংসদ সদস্য না হওয়ায় তার ভোট দেওয়ার সুযোগ নেই। এদিকে, প্রার্থী হওয়ায় মির্জা ফখরুল ইসলাম আলমগীর নিজেও ভোট দিয়েছেন। তবে রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব গ্রহণের দিন তার সংসদীয় আসনটি শূন্য হবে বলে জানা গেছে।

ভোট দিয়েছেন ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদ, ভারপ্রাপ্ত স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল, প্রধানমন্ত্রী তারেক রহমান এবং বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান। সংসদ সদস্যরা নিজ নিজ আসনে বসেই ভোট দিচ্ছেন। দায়িত্ব পালনরত স্পিকার ও ভারপ্রাপ্ত স্পিকারের জন্য সংসদ কক্ষে আলাদা আসনের ব্যবস্থা করা হয়েছে।

ভোটদান প্রক্রিয়া সম্পন্ন করার নিয়ম অনুযায়ী, সংসদ সদস্যরা ব্যালট পেপারের মুড়ি অংশে নাম লিখে স্বাক্ষর করার পর ব্যালট গ্রহণ করছেন। এরপর মূল ব্যালটে পছন্দের প্রার্থীর নামের পাশে নির্ধারিত স্থানে নাম ও স্বাক্ষর করে তা বাক্সে জমা দিচ্ছেন। ভোটগ্রহণ শেষে ব্যালট গণনা শুরু হবে এবং সর্বোচ্চ ভোট পাওয়া প্রার্থীকে বিজয়ী ঘোষণা করা হবে।

১৯৯১ সালে সংসদীয় সরকারব্যবস্থা পুনঃপ্রবর্তনের পর ওই বছরই প্রথমবার সংসদ সদস্যদের ভোটে রাষ্ট্রপতি নির্বাচন অনুষ্ঠিত হয়েছিল। গত তিন দশকে সাধারণত সংখ্যাগরিষ্ঠ দলের মনোনীত প্রার্থীরা বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়ে আসলেও, এবার জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন ১১ দলীয় জোট আলাদা প্রার্থী দেওয়ায় নির্বাচনের ধারায় পরিবর্তন এসেছে। ‘রাষ্ট্রপতি নির্বাচন আইন, ১৯৯১’ অনুযায়ী এবং সংবিধানের ৫০ অনুচ্ছেদ অনুযায়ী, নির্বাচিত রাষ্ট্রপতি পাঁচ বছরের জন্য দায়িত্ব পালন করবেন।

ছবি/কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Daily Adin

Recent Posts

সাবেক এসবি প্রধান মনিরুল ও পরিবারের ৮৩ ব্যাংক হিসাব অবরুদ্ধের আদেশ

সাবেক এসবি প্রধান মনিরুল ইসলামসহ তার পরিবারের সদস্যদের নামে থাকা ৮৩টি ব্যাংক হিসাব অবরুদ্ধের আদেশ…

1 hour ago

আইএমএফ ও বিশ্বব্যাংকের ২০২৭ সালের সভাপতি হচ্ছে পাকিস্তান

আন্তর্জাতিক মুদ্রা তহবিল (আইএমএফ) ও বিশ্বব্যাংক গ্রুপের পরিচালনা পর্ষদের ২০২৭ সালের সভাপতি হিসেবে পাকিস্তানের নাম…

2 hours ago

অস্তিত্বের সংকটে সিরাজগঞ্জের ঐতিহাসিক বারুহাস ইমামবাড়ি ও তিন গম্বুজ মসজিদ

সিরাজগঞ্জের চলনবিলের বুকজুড়ে ছড়িয়ে থাকা প্রায় দেড়শ বছরের পুরোনো চৌধুরীবাড়ি জামে মসজিদ এবং পাঁচশ বছরের…

2 hours ago

গুলশানে অবৈধ মদের কারবার, ২৪৪ লিটার মদ ও বিয়ারসহ আটক ১

রাজধানীর গুলশান-২ এলাকায় সেভেনটি এইট রেস্টহাউজ নামের একটি প্রতিষ্ঠানে অভিযান চালিয়ে ২৪৪ লিটার অবৈধ বিদেশি…

3 hours ago

কুমিল্লায় কিশোর গ্যাংবিরোধী যৌথ অভিযানে আটক ৫১৯

কুমিল্লার ১৮টি থানা ও গোয়েন্দা পুলিশের যৌথ অভিযানে রাতভর তল্লাশি চালিয়ে কিশোর গ্যাংয়ের ৫১৯ সদস্যকে…

3 hours ago

মাদারীপুরের শিবচরে মোটরসাইকেলের ধাক্কায় বিএনপি নেতা নিহত

মাদারীপুরের শিবচরে নামাজ শেষে বাজারে যাওয়ার পথে মোটরসাইকেলের ধাক্কায় শহিদুল ইসলাম (৬০) নামে উপজেলা বিএনপির…

4 hours ago

This website uses cookies.