ফরিদপুরের বোয়ালমারীতে একটি যাত্রীবাহী বাসের নিচ থেকে তিনদিন পর এক কলেজ শিক্ষার্থীর লাশ উদ্ধার করা হয়েছে। বুধবার সকালে উপজেলার পাইকহাটি এলাকার একটি খাদে লাশটি ভেসে উঠতে দেখেন স্থানীয় এক কৃষক।
পরে পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে লাশটি উদ্ধার করেন। স্বজনরা নিহত ব্যক্তিকে হাফিজুর রহমান (২৮) হিসেবে শনাক্ত করেছেন।
তিনি কাশিয়ানী উপজেলার পিংগুলিয়া গ্রামের মৃত কাওসার মোল্যার ছেলে এবং বোয়ালমারী ইনস্টিটিউট অব ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনোলজির সপ্তম সেমিস্টারের (ফাইনাল বর্ষ) শিক্ষার্থী ছিলেন। ঘটনার দিন তিনি ফাইনাল পরীক্ষা দিতে ফরিদপুর যাচ্ছিলেন বলে তার চাচা মোশারেফ মোল্যা জানিয়েছেন।
পুলিশ সূত্রে জানা যায়, গত সোমবার পাইকহাটি এলাকায় বিদ্যুতের সাব-স্টেশনের সামনে একটি যাত্রীবাহী বাস ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে পাশের খাদে পড়ে যায় এবং অন্তত ২০ জন যাত্রী আহত হন। দুর্ঘটনার পরদিন বাসটি ক্রেন দিয়ে উদ্ধার করে থানায় নিয়ে যাওয়া হলেও তখন তল্লাশিতে কোনো নিখোঁজ ব্যক্তির সন্ধান পাওয়া যায়নি।
হাফিজুর রহমান নিখোঁজ হওয়ার পর থানায় একটি সাধারণ ডায়েরিও (জিডি) করা হয়েছিল। বোয়ালমারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুস্তাফিজুর রহমান জানান, ধারণা করা হচ্ছে দুর্ঘটনার সময় হাফিজুর রহমান বাসের নিচে পানিতে চাপা পড়ে ছিলেন।
আবদুল গণি রোডের বর্তমান বাংলাদেশ সচিবালয় স্থানান্তরিত হতে যাচ্ছে শেরেবাংলা নগরে। ২০২৯ সাল থেকে নতুন…
সিলেটগামী জয়ন্তিকা এক্সপ্রেস ট্রেনের ইঞ্জিনে অগ্নিকাণ্ডের ঘটনায় হবিগঞ্জের শায়েস্তাগঞ্জ স্টেশনে দীর্ঘ সময় ট্রেন চলাচল ব্যাহত…
বাংলাদেশের বিপক্ষে টেস্ট সিরিজ খেলতে রোববার ঢাকায় পা রেখেছে ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট দল। এবারের সফরে…
ড. মুহাম্মদ ইউনূস প্রতিষ্ঠিত গ্রামীণ কল্যাণের কাছে পাঁচ করবর্ষের বকেয়া ৬৬৬ কোটি টাকার বেশি কর…
চাকরির বেতন, বাসা ভাড়া ও ল্যাপটপের দাম কমানোর মতো দরকষাকষির কাজ মানুষের হয়ে করার জন্য…
বরগুনা-২ আসনের সংসদ সদস্য ও জাতীয় সংসদের চিফ হুইপ নূরুল ইসলাম মনি বলেছেন, বেতাগীতে কোনো…
This website uses cookies.