Header Premium (728×90)

Categories: জাতীয়

সিলেটের বিভিন্ন সরকারি প্রতিষ্ঠানে বিএনপির পাঁচ নেতার নিয়োগ

বিএনপি সরকার গঠনের পর দীর্ঘদিনের আন্দোলন-সংগ্রামে সক্রিয় থাকা এবং নানা কারণে দলীয় মনোনয়নবঞ্চিত নেতাদের মূল্যায়নের উদ্যোগ নিয়েছে দলটি। এই প্রক্রিয়ার অংশ হিসেবে সিলেটের পাঁচজন নেতাকে স্থানীয় সরকারসহ বিভিন্ন সরকারি প্রতিষ্ঠানের গুরুত্বপূর্ণ দায়িত্ব দেওয়া হয়েছে।

দায়িত্ব পাওয়া নেতারা হলেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক মিফতাহ্ সিদ্দিকী, সিলেট জেলা বিএনপির সভাপতি আব্দুল কাইয়ুম চৌধুরী, জেলা বিএনপির সাবেক সভাপতি ও কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য আবুল কাহের চৌধুরী শামীম, মহানগর বিএনপির সাবেক ভারপ্রাপ্ত সভাপতি রেজাউল হাসান কয়েস লোদী এবং মহানগর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক বদরুজ্জামান সেলিম।

নিয়োগের ধারাবাহিকতায় গত ২২ ফেব্রুয়ারি সিলেট জেলা বিএনপির সভাপতি আব্দুল কাইয়ুম চৌধুরীকে সিলেট সিটি করপোরেশনের (সিসিক) প্রশাসক হিসেবে নিয়োগ দেওয়া হয়। তিনি সর্বশেষ জাতীয় নির্বাচনে সিলেট-৩ আসন থেকে মনোনয়নপ্রত্যাশী ছিলেন এবং নির্বাচনের সময় সিলেটের ছয়টি আসনে সমন্বয়কের দায়িত্ব পালন করেন। এরপর ১৫ মার্চ সিলেট জেলা পরিষদের প্রশাসক হিসেবে নিয়োগ পান কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও জেলা বিএনপির সাবেক সভাপতি আবুল কাহের চৌধুরী শামীম, যিনি সিলেট-৬ (গোলাপগঞ্জ-বিয়ানীবাজার) আসনে বিএনপির মনোনয়নপ্রত্যাশী ছিলেন।

সিলেট উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান পদে গত ১১ জুন নিয়োগ পান মহানগর বিএনপির তৎকালীন ভারপ্রাপ্ত সভাপতি রেজাউল হাসান কয়েস লোদী। জনপ্রশাসন মন্ত্রণালয়ের চুক্তি ও বৈদেশিক নিয়োগ শাখা থেকে এ-সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়। তিনি সর্বশেষ জাতীয় নির্বাচনে সিলেট-১ আসনে বিএনপির প্রার্থী খন্দকার আব্দুল মুক্তাদিরের প্রধান নির্বাচনি এজেন্ট হিসেবে দায়িত্ব পালন করেন এবং সিলেট সিটি করপোরেশনের মেয়র পদেও মনোনয়নপ্রত্যাশী ছিলেন।

গত ৯ আগস্ট স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের স্থানীয় সরকার বিভাগের পানি সরবরাহ-২ শাখা থেকে প্রজ্ঞাপন জারির মাধ্যমে বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক মিফতাহ্ সিদ্দিকীকে সিলেট ওয়াসার চেয়ারম্যান হিসেবে নিয়োগ দেওয়া হয়। তিনি সর্বশেষ জাতীয় নির্বাচনে সিলেট-৪ আসন থেকে বিএনপির মনোনয়নপ্রত্যাশী ছিলেন। সর্বশেষ গত সোমবার বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ মন্ত্রণালয় থেকে জালালাবাদ গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন সিস্টেম লিমিটেডের পরিচালক পদে নিয়োগ দেওয়া হয়েছে সিলেট মহানগর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক বদরুজ্জামান সেলিমকে। তিনিও সর্বশেষ জাতীয় সংসদ নির্বাচনে সিলেট-৪ আসন থেকে বিএনপির মনোনয়নপ্রত্যাশী ছিলেন।

ছবি/কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Daily Amar Desh

Recent Posts

আওয়ামী লীগের সাথে রিকনসিলিয়েশনের সুযোগ নেই: ডা. জাহেদ উর রহমান

দেশের ভেতর সন্ত্রাস ও সহিংসতা উসকে দেওয়ার চেষ্টার কারণে বর্তমান সরকারের পক্ষে আওয়ামী লীগের সাথে…

12 minutes ago

এলপিজি সিলিন্ডারের তীব্র সংকট, নির্ধারিত দামের চেয়ে বেশি রাখছেন বিক্রেতারা

রাজধানীর বিভিন্ন এলাকায় এলপিজি সিলিন্ডারের তীব্র সংকট দেখা দিয়েছে। চাহিদা অনুযায়ী সরবরাহ না থাকায় নির্ধারিত…

21 minutes ago

প্রবাসীদের সেবায় বিশেষ সুবিধা নিশ্চিত করতে আসছে ‘প্রবাসী কার্ড’

প্রবাসীদের বিভিন্ন সেবা সহজ করা এবং তাঁদের জন্য বিশেষ সুযোগ-সুবিধা নিশ্চিত করতে ‘প্রবাসী কার্ড’ চালুর…

29 minutes ago

কুমিল্লার দাউদকান্দিতে অজ্ঞাত গাড়ির চাপায় স্বামী-স্ত্রীর মৃত্যু

কুমিল্লার দাউদকান্দিতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে অজ্ঞাত গাড়ির চাপায় নজরুল ইসলাম ও তার স্ত্রী ঝরনা বেগম নিহত…

31 minutes ago

রিয়াদে হুতিদের টানা তৃতীয় দিনের ক্ষেপণাস্ত্র হামলা

টানা তৃতীয় দিনের মতো সৌদি আরবের রাজধানী রিয়াদ লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইয়েমেনের ইরান-সমর্থিত…

53 minutes ago

নিষেধাজ্ঞা অমান্য করে যন্তর মন্তরে সিজেপির বিক্ষোভ ও আটক

ভারতের দিল্লির ঐতিহ্যবাহী যন্তর মন্তরকে বিক্ষোভস্থলের তালিকা থেকে বাদ দেওয়ার এক দিন পরই সেখানে আকস্মিক…

1 hour ago

This website uses cookies.