Header Premium (728×90)

Categories: জাতীয়

দুই ধাপে বাস্তবায়ন হবে সরকারি চাকরিজীবীদের নতুন বেতন কাঠামো

সরকারি চাকরিজীবীদের বহুল প্রতীক্ষিত নবম জাতীয় বেতন স্কেল বা পে স্কেল এখন চূড়ান্ত পর্যায়ে রয়েছে। নতুন এই বেতন কাঠামো নির্ধারণের জন্য গঠিত সচিব কমিটি এবং বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিস পে-কমিশনের সুপারিশ প্রণয়ন কমিটি ইতোমধ্যে তাদের প্রতিবেদন জমা দিয়েছে। এখন শুধু মন্ত্রিসভার অনুমোদনের অপেক্ষায় রয়েছে নতুন এই কাঠামো।

অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী জানিয়েছেন, সরকারি চাকরিজীবীদের অপেক্ষার অবসান ঘটিয়ে চলতি বছরের মধ্যেই নতুন পে স্কেল কার্যকর করা হবে। তবে তিনি এও উল্লেখ করেছেন যে, চূড়ান্ত অনুমোদনের আগে বেতন কাঠামোর বিভিন্ন দিক নিয়ে আরও পর্যালোচনা ও আলোচনার প্রয়োজন রয়েছে।

প্রস্তাবিত নতুন কাঠামো অনুযায়ী, নিম্ন গ্রেডের কর্মচারীদের বেতন বৃদ্ধির হার তুলনামূলক বেশি রাখার সুপারিশ করা হয়েছে। বর্তমানে সর্বনিম্ন মূল বেতন আট হাজার ২৫০ টাকা থেকে বাড়িয়ে প্রায় ১৭ থেকে ২০ হাজার টাকার কাছাকাছি করার প্রস্তাব রয়েছে। অন্যদিকে, সর্বোচ্চ গ্রেডের কর্মকর্তাদের ক্ষেত্রে মূল বেতন ৭৮ হাজার টাকা থেকে বাড়িয়ে প্রায় এক লাখ ৬০ হাজার টাকা করার প্রস্তাব দেওয়া হয়েছে। তবে মন্ত্রিসভায় চূড়ান্ত অনুমোদনের সময় এসব অঙ্কে পরিবর্তন আসতে পারে বলে ধারণা করা হচ্ছে।

ছবি/কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Daily Amar Desh

Recent Posts

দিল্লির রাজপথে প্রতিবাদের ভূত যেভাবে মোদি সরকারকে তাড়া করছে

১০ অক্টোবরের দিল্লির রাজপথের দৃশ্য থেকে পরিষ্কার যে, বিজেপি সরকার জনগণের ভিন্নমতের প্রতি চরম আতঙ্কিত।…

10 minutes ago

দুর্গাপূজায় নৈরাজ্য সৃষ্টির অপচেষ্টা রুখতে সজাগ থাকার আহ্বান রিজভীর

আসন্ন দুর্গাপূজাকে কেন্দ্র করে পরাজিত শক্তির অপতৎপরতা ও নৈরাজ্য সৃষ্টির অপচেষ্টা প্রতিহত করতে সবাইকে সজাগ…

16 minutes ago

আয়াসসহ চারজনের বিরুদ্ধে যেসব ধারায় মামলা, রিমান্ডের আদেশ

রাজধানীর সেগুনবাগিচায় রবীন্দ্রনাথ ঠাকুরের গ্রাফিতিতে চুনকালি দেওয়ার অভিযোগে গ্রেপ্তার রাষ্ট্র সংলাপ ফোরামের সদস্যসচিব এ এন…

37 minutes ago

চাঁদপুরে জেলেদের ৫ টন চাল জব্দ, তদন্ত কমিটি গঠন

চাঁদপুরে মা ইলিশ রক্ষা অভিযানে নিবন্ধিত জেলেদের জন্য বরাদ্দ করা ৫ টন চাল বিক্রির সময়…

39 minutes ago

নতুন রেকর্ডের হাতছানি হানসি ফ্লিকের বার্সেলোনার সামনে

গেতাফেকে হারিয়ে লা লিগার প্রথম আট ম্যাচে জয়ের রেকর্ড গড়েছে বার্সেলোনা। এবার রিয়াল বেতিসের বিপক্ষে…

43 minutes ago

একই দিনে অপুর জন্মদিন ও শাকিবের ঢালিউড অ্যাওয়ার্ড জয়

১১ অক্টোবর একদিকে চিত্রনায়িকা অপু বিশ্বাসের জন্মদিন, অন্যদিকে একই দিনে যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে অনুষ্ঠিত ঢালিউড অ্যাওয়ার্ডস…

1 hour ago

This website uses cookies.