Header Premium (728×90)

Categories: জাতীয়

মোংলা বন্দরকে ঘিরে দক্ষিণাঞ্চলে অর্থনৈতিক হাব গড়ার পরিকল্পনা সরকারের

সড়ক পরিবহন ও সেতু, রেলপথ এবং নৌপরিবহন মন্ত্রণালয়ের মন্ত্রী শেখ রবিউল আলম জানিয়েছেন, মোংলা বন্দরকে কেন্দ্র করে দক্ষিণাঞ্চলে একটি শক্তিশালী অর্থনৈতিক ও বাণিজ্যিক হাব গড়ে তোলার পরিকল্পনা গ্রহণ করেছে সরকার। সোমবার (১৭ আগস্ট) সন্ধ্যায় খুলনার হোটেল সিটি ইনে মোংলা বন্দর কর্তৃপক্ষ আয়োজিত অংশীজন সম্মেলন-২০২৬-এ তিনি এ কথা বলেন।

মন্ত্রী জানান, বন্দরের নাব্যতা নিশ্চিত করা, ড্রেজিং কার্যক্রমে স্বচ্ছতা আনা, জেটি ও কনটেইনার হ্যান্ডলিং সক্ষমতা বাড়ানো এবং শিল্প ও সেবা খাতে বিনিয়োগ আকর্ষণে সরকার কাজ করছে। একই সঙ্গে মোংলায় ভাসমান এলএনজি টার্মিনাল (এফএসআরইউ) স্থাপনের সম্ভাবনা যাচাই করা হচ্ছে। এ প্রকল্পের জন্য মোংলার আকরাম পয়েন্ট পরিদর্শন করা হয়েছে এবং প্রাথমিক পর্যবেক্ষণে সেখানে সম্ভাবনা দেখা গেছে। তবে চূড়ান্ত সিদ্ধান্তের আগে পূর্ণাঙ্গ সম্ভাব্যতা যাচাই ও হাইড্রোমরফোলজি সমীক্ষা সম্পন্ন করতে হবে।

খুলনা-মোংলা যোগাযোগব্যবস্থার উন্নয়নের বিষয়ে মন্ত্রী বলেন, এর পরবর্তী পর্যায়ের প্রকল্পের জমি অধিগ্রহণ সম্পন্ন হয়েছে। প্রকল্পটি বাস্তবায়নে বড় অঙ্কের বিনিয়োগ প্রয়োজন হওয়ায় এর সুফল ও বন্দরের রাজস্ব সক্ষমতা বিবেচনা করা হচ্ছে। অগ্রাধিকার ভিত্তিতে পর্যায়ক্রমে এটি বাস্তবায়ন করা হবে।

নাব্যতা বজায় রাখার ওপর গুরুত্ব দিয়ে তিনি বলেন, জাহাজ চলাচলের জন্য নিরবচ্ছিন্ন নাব্যতা নিশ্চিত করা জরুরি। ১০ মিটার ড্রাফট নিশ্চিত করা গেলে বড় জাহাজ মোংলা বন্দরে আসতে পারবে। এ লক্ষ্যে ক্যাপিটাল ড্রেজিং ও রক্ষণাবেক্ষণ কার্যক্রম নিয়মিত মনিটরিং করা হবে। ড্রেজিং কার্যক্রমে অনিয়ম বন্ধ করে স্বচ্ছতা আনার ওপরও জোর দেন মন্ত্রী। এছাড়া বন্দরের নৌপথে পড়ে থাকা পরিত্যক্ত জাহাজ বা রেক দ্রুত অপসারণের আশ্বাসও দিয়েছেন তিনি।

মোংলা অর্থনৈতিক অঞ্চলের সম্ভাবনার কথা তুলে ধরে মন্ত্রী জানান, প্রথম ধাপের কাজ আগামী ১৮ মাসের মধ্যে শুরু হতে পারে, যেখানে শিল্প ও সেবা খাতে প্রায় ২৫ হাজার মানুষের কর্মসংস্থান হবে। পরবর্তী তিন বছরের মধ্যে দ্বিতীয় ধাপের কাজ শেষ করার পরিকল্পনা রয়েছে, যা আরও ৬০ হাজার মানুষের কর্মসংস্থান তৈরি করবে। এই উদ্যোগের আওতায় মোংলায় দুটি বা তিনটি জেটি স্থাপনের পরিকল্পনাও রয়েছে।

সম্মেলনে খুলনা-২ আসনের এমপি জাহাঙ্গীর হোসাইন হেলাল, খুলনা উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান শফিকুল আলম মনা, খুলনা জেলা পরিষদের প্রশাসক মনিরুল হাসান বাপ্পি, মোংলা বন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যান রিয়ার অ্যাডমিরাল আরিফ আহমেদ মোস্তফা, খুলনা জেলা প্রশাসক মিজ হুরে জান্নাত, খুলনা রেল ডিআইজি মোস্তাফিজুর রহমান এবং কেএমপি কমিশনার মোহাম্মদ সাজ্জাদুর রহমানসহ সংশ্লিষ্ট দপ্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

ছবি/কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Daily Bangladesh

Recent Posts

মতলব উত্তরে মাদকবিরোধী অভিযানে ১২ জন গ্রেপ্তার

চাঁদপুরের মতলব উত্তর উপজেলায় বিশেষ অভিযানে ১২ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এর মধ্যে সাতজনকে ভ্রাম্যমাণ…

15 minutes ago

সীমান্তে পালানোর পথে খুলনায় ‘বি’ কোম্পানির সন্ত্রাসী মিঠু গ্রেপ্তার

খুলনা মেট্রোপলিটন পুলিশের (কেএমপি) তালিকাভুক্ত শীর্ষ সন্ত্রাসী গ্রুপ ‘বি’ কোম্পানির সক্রিয় সদস্য আসাদুজ্জামান মিঠুকে গ্রেপ্তার…

18 minutes ago

ওসমানীনগরে প্রাইভেটকার ও এম্বুলেন্সের মুখোমুখি সংঘর্ষে আহত ৫

সিলেটের ওসমানীনগরে ঢাকা-সিলেট মহাসড়কে একটি প্রাইভেটকার ও এম্বুলেন্সের মুখোমুখি সংঘর্ষে নারী ও শিশুসহ ৫ জন…

18 minutes ago

জ্বালানি সংকট নিয়ে জরুরি সংবাদ সম্মেলন ডেকেছে জামায়াতে ইসলামী

দেশের চলমান জ্বালানি সংকট ও উদ্ভূত পরিস্থিতি নিয়ে জরুরি সংবাদ সম্মেলন ডেকেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী।…

21 minutes ago

তালেবানের পাঁচ বছর: অর্জন, ব্যর্থতা ও ভবিষ্যতের চ্যালেঞ্জ

ক্ষমতায় ফেরার পাঁচ বছর পর তালেবান আফগানিস্তানে নিরাপত্তা ও স্থিতিশীলতা আনলেও নারী অধিকার, সামাজিক নীতি…

24 minutes ago

সিঙ্গাপুর থেকে দুই কার্গো এলএনজি আমদানির অনুমোদন দিল সরকার

সরকারি ক্রয়সংক্রান্ত মন্ত্রিসভা কমিটি সিঙ্গাপুরভিত্তিক বিপি সিঙ্গাপুর প্রাইভেট লিমিটেড থেকে দুই কার্গো এলএনজি আমদানির প্রস্তাব…

27 minutes ago

This website uses cookies.