Header Premium (728×90)

Categories: জাতীয়

বোয়ালমারীতে বাস-ট্রাক সংঘর্ষে আহত ২০

ফরিদপুরের বোয়ালমারীতে একটি যাত্রীবাহী বাস ও ইটবোঝাই ট্রাকের মুখোমুখি সংঘর্ষে অন্তত ২০ জন আহত হয়েছেন। সোমবার বেলা সাড়ে ১১টার দিকে মাঝকান্দি-ভাটিয়াপাড়া আঞ্চলিক মহাসড়কের উপজেলার সাতৈর ইউনিয়নের পাইকহারি এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা যায়, ফরিদপুরগামী একটি লোকাল বাসের সঙ্গে বিপরীত দিক থেকে আসা ইটবোঝাই ট্রাকটির মুখোমুখি সংঘর্ষ হয়। দুর্ঘটনার ফলে বাসটি সড়কের পাশের খাদে উল্টে পড়ে এবং ট্রাকটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে থাকা বিদ্যুৎ সাবস্টেশনের গেটসংলগ্ন খুঁটিতে ধাক্কা খেয়ে আটকে যায়। স্থানীয়রা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আহতদের উদ্ধার করে বোয়ালমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসার জন্য পাঠান। এখন পর্যন্ত কোনো প্রাণহানির খবর পাওয়া যায়নি।

স্থানীয়দের ভাষ্যমতে, ট্রাকটি দ্রুতগতিতে আসছিল। সংঘর্ষের পর ট্রাকটি রাস্তার পাশে চলে গিয়ে বিদ্যুতের খুঁটিতে ধাক্কা দিলে সড়কের দুই পাশের তিনটি বিদ্যুতের খুঁটি ক্ষতিগ্রস্ত হয়। এর ফলে এলাকাটিতে সাময়িকভাবে বিদ্যুৎ সংযোগ বন্ধ রাখা হয়। বোয়ালমারী পল্লী বিদ্যুৎ জোনাল অফিসের ডিজিএম উৎপল মণ্ডল ঘটনাস্থল পরিদর্শন করে খুঁটি ক্ষতিগ্রস্ত হওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন।

বোয়ালমারী থানার উপপরিদর্শক কোবায়েদ হোসেন জানান, দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। পরে স্থানীয়দের সহযোগিতায় সড়ক পরিষ্কার করে যান চলাচল স্বাভাবিক করা হয়। তিনি আরও জানান, উভয় যানবাহনের চালক ও হেলপার আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। দুর্ঘটনাকবলিত বাস ও ট্রাক থানায় নেওয়ার প্রক্রিয়া চলছে এবং এ ঘটনায় আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

প্রকাশ : ১৭ আগস্ট ২০২৬, ১৪: ৫২আপডেট : ১৭ আগস্ট ২০২৬, ১৪: ৫৫

ছবি/কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Daily Amar Desh

Recent Posts

ভোলার বোরহানউদ্দিনে নিষিদ্ধ ছাত্রলীগের ২ নেতা গ্রেপ্তার

ভোলার বোরহানউদ্দিন উপজেলায় পৃথক অভিযান চালিয়ে নিষিদ্ধ ঘোষিত সংগঠন বাংলাদেশ ছাত্রলীগের সাবেক দুই নেতাকে গ্রেপ্তার…

14 seconds ago

দুই মাসের মধ্যে ১ হাজার খেলার মাঠ তৈরির নির্দেশ প্রধানমন্ত্রীর

দেশে ক্রীড়াবান্ধব পরিবেশ গড়ে তুলতে প্রতি ইউনিয়নে খেলার মাঠ তৈরির নির্দেশনা দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।…

4 minutes ago

জ্ঞানেশের পদত্যাগের দাবিতে রাজঘাটে রাহুলরা, সিজেপির সমাবেশে ধ্রুব রাঠী

ভারতে নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবিতে আন্দোলন তীব্রতর হচ্ছে। একদিকে দিল্লির রাজঘাটে মহাত্মা গান্ধীর…

7 minutes ago

আলমডাঙ্গায় কফি শপে জুয়ার আসর, ৩ যুবক গ্রেপ্তার

চুয়াডাঙ্গার আলমডাঙ্গায় কফি শপে জুয়া খেলার অভিযোগে তিন যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। তাদের কাছ থেকে…

11 minutes ago

ঢাবিতে নিকাব নিয়ে মন্তব্যের জেরে শিক্ষককে ক্লাস থেকে বিরত রাখার সিদ্ধান্ত

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের এক ছাত্রীর নিকাব পরা নিয়ে মন্তব্যের জেরে সহযোগী অধ্যাপক তাসনিম সিরাজ…

13 minutes ago

হুতিদের হামলায় রিয়াদ ও আবহা বিমানবন্দরে বিমান চলাচল ব্যাহত

ইয়েমেনের হুতি বিদ্রোহীদের হামলার কারণে সৌদি আরবের রিয়াদ ও আবহা বিমানবন্দরে বড় ধরনের বিপর্যয় দেখা…

15 minutes ago

This website uses cookies.