রাজধানীর ন্যাশনাল ইনস্টিটিউট অব নিউরোসায়েন্সেস ও হাসপাতালে ৫০০ শয্যার নতুন একটি ভবনের আনুষ্ঠানিক উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। শনিবার সকাল ১০টায় প্রধানমন্ত্রী নবনির্মিত এই ভবনটির উদ্বোধন করেন। উদ্বোধনের অংশ হিসেবে তিনি হাসপাতাল প্রাঙ্গণে একটি গাছের চারা রোপণ করেন এবং বেলুন ও পায়রা উড়িয়ে কার্যক্রমের সূচনা করেন। এরপর তিনি মোনাজাতে অংশ নেন।
অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর সহধর্মিণী ডা. জুবাইদা রহমান, স্বাস্থ্যমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন এবং সমাজকল্যাণ মন্ত্রী ডা. এ জেড এম জাহিদ হোসেনসহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
সংশ্লিষ্টদের দাবি অনুযায়ী, দক্ষিণ এশিয়ার কোনো দেশেই এর চেয়ে বড় নিউরোসায়েন্সেস হাসপাতাল নেই। নতুন এই ৫০০ শয্যা যুক্ত হওয়ার ফলে ন্যাশনাল ইনস্টিটিউট অব নিউরোসায়েন্সেস ও হাসপাতালের মোট শয্যাসংখ্যা এখন ১ হাজারে উন্নীত হলো।
প্রতিষ্ঠানটির সম্প্রসারণ প্রক্রিয়ার ইতিহাস পর্যালোচনা করলে দেখা যায়, ২০১২ সালে ১০ তলা ভবনে প্রথম ৩০০ শয্যা নিয়ে হাসপাতালটির যাত্রা শুরু হয়েছিল। পরবর্তীতে রোগীর ব্যাপক চাপের মুখে সুচিকিৎসা নিশ্চিত করতে আরো ২০০ শয্যা বাড়ানো হয়। সর্বশেষ নবনির্মিত ১৫ তলা ভবনে আরো ৫০০ শয্যা যুক্ত করা হলো, যা দেশে স্নায়ুরোগে আক্রান্ত রোগীদের চিকিৎসাসেবা আরও বিস্তৃত করবে।
রাজধানীতে ব্যাটারিচালিত অটোরিকশার অবাধ চলাচল নিয়ন্ত্রণে দ্রুত একটি নীতিমালা প্রণয়নের কাজ চলছে বলে জানিয়েছেন সড়ক…
ভারতের প্রধান নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবিতে দিল্লিতে বিরোধী জোটের বিক্ষোভের সময় নাটকীয়ভাবে পুলিশের…
শরীয়তপুরের জাজিরায় খেলনা বল মনে করে রাস্তার পাশে পড়ে থাকা ককটেল হাতে নেওয়ার পর বিস্ফোরণে…
হবিগঞ্জের আজমিরীগঞ্জে শয্যাশায়ী ও ক্যান্সার আক্রান্ত বাবা শাহাবুদ্দিন মিয়াকে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে তার মাদকাসক্ত…
পাকিস্তানের ডেরা ইসমাইল খান জেলায় পৃথক দুটি ঘটনায় ফেডারেল বোর্ড অব রেভিনিউয়ের চার কর্মকর্তা ও…
কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে শিক্ষা ছুটির মেয়াদ শেষ হওয়ার পরও কর্মস্থলে যোগদান না করায় ছয় শিক্ষকের মূল…
This website uses cookies.