Header Premium (728×90)

Categories: জাতীয়

মাঠ পর্যায়েই এনআইডি জন্মতারিখ সংশোধনের আবেদন নিষ্পত্তির নতুন নির্দেশনা

জাতীয় পরিচয়পত্রের (এনআইডি) জন্মতারিখ সংশোধনের আবেদন এখন থেকে সরাসরি মাঠপর্যায়েই নিষ্পত্তি করার সিদ্ধান্ত নিয়েছে নির্বাচন কমিশন। বৃহস্পতিবার (১৩ আগস্ট) জাতীয় পরিচয় নিবন্ধন অনুবিভাগের পরিচালক (অপারেশন্স) মো. সাইফুল ইসলাম স্বাক্ষরিত এক পরিপত্রে এই নতুন নির্দেশনা দেওয়া হয়।

পরিপত্র অনুযায়ী, জেএসসি, মাধ্যমিক বা সমমানের শিক্ষা সনদের ভিত্তিতে যেসব আবেদন 'ক' ক্যাটাগরিভুক্ত, সেগুলো মাঠপর্যায়ের সংশ্লিষ্ট উপজেলা বা থানা নির্বাচন অফিসার, সিনিয়র জেলা বা জেলা নির্বাচন অফিসার এবং এনআইডি উইংয়ের সহকারী পরিচালক, উপপরিচালক ও পরিচালকরা নিষ্পত্তি করতে পারবেন। এ ক্ষেত্রে শিক্ষা সনদের পাশাপাশি অন্যান্য প্রয়োজনীয় দলিলাদি গ্রহণের ক্ষেত্রে বিদ্যমান স্ট্যান্ডার্ড অপারেটিং প্রসিডিউর (এসওপি) যথাযথভাবে অনুসরণ করতে হবে।

নতুন এই প্রক্রিয়ায় স্বচ্ছতা নিশ্চিত করতে ইলেকট্রনিক পদ্ধতিতে এনআইডি আবেদন অনুমোদন বা বাতিলের সময় সেন্ট্রাল ম্যানেজমেন্ট সিস্টেমে (সিএমএস) কারণ বা নোট উল্লেখ করা বাধ্যতামূলক করা হয়েছে। এছাড়া মাঠপর্যায়ের কর্মকর্তাদের কাজের ওপর নিয়মিত তদারকি নিশ্চিত করতে আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা ও অতিরিক্ত আঞ্চলিক নির্বাচন কর্মকর্তাদের বিশেষ নির্দেশনা দেওয়া হয়েছে। প্রতি মাসে প্রতিটি নিষ্পত্তিকারী কর্মকর্তার অন্তত তিনটি আবেদন দ্বৈবচয়ন পদ্ধতিতে যাচাই করে তার প্রতিবেদন নির্দিষ্ট ছকে পরিচালক (অপারেশন্স)-এর অভ্যন্তরীণ অ্যাকাউন্টে পাঠাতে হবে।

তবে সব ধরনের সংশোধন মাঠপর্যায়ে নিষ্পত্তি করা যাবে না। উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের সনদ অনুযায়ী জন্মতারিখ সংশোধন এবং জন্মতারিখের সঙ্গে নিজের নাম ও বাবা-মায়ের নাম সম্পূর্ণ পরিবর্তনের আবেদনগুলো কেবল মহাপরিচালক পর্যায়ে নিষ্পত্তি হবে। এছাড়া কোনো নাগরিকের জন্মতারিখ, নিজের নাম ও বাবা-মায়ের নাম সম্পূর্ণ পরিবর্তনের ক্ষেত্রে একই ফিল্ডে দ্বিতীয়বার আর কোনো সংশোধন করা যাবে না বলেও পরিপত্রে কঠোর নির্দেশনা দেওয়া হয়েছে।

ছবি/কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Daily Bangladesh

Recent Posts

মধ্যপ্রাচ্য থেকে যুক্তরাষ্ট্রকে সরে যাওয়ার কড়া হুঁশিয়ারি দিলেন মোজতবা খামেনি

ইরানের সর্বোচ্চ নেতা মোজতবা খামেনি এক বিবৃতিতে হুঁশিয়ারি দিয়ে বলেছেন, বেদনাদায়ক আঘাত ভোগ করার পর…

7 minutes ago

কাতারের মধ্যস্থতায় ইরান-যুক্তরাষ্ট্র আলোচনা, মঙ্গলবার জবাবের আশা আরাগচির

হরমুজ প্রণালির নিরাপত্তা ও আঞ্চলিক সংকট নিরসনে কাতারের মধ্যস্থতায় যুক্তরাষ্ট্রের সঙ্গে নতুন করে পরোক্ষ আলোচনা…

15 minutes ago

নলছিটিতে গাছ না লাগিয়েই ১৮ হাজার বৃক্ষরোপণের ভুয়া প্রতিবেদন

ঝালকাঠির নলছিটি উপজেলায় সরকারি বৃক্ষরোপণ কর্মসূচির আওতায় কোনো গাছ না লাগিয়েই সাড়ে ১৮ হাজারেরও বেশি…

18 minutes ago

সাইবার সুরক্ষা আইন নিপীড়নমূলক হবে না, আশ্বস্ত করলেন স্বরাষ্ট্রমন্ত্রী

সাইবার সুরক্ষা (সংশোধন) আইন, ২০২৬ যেন কোনোভাবেই নিপীড়নমূলক না হয় এবং এর মাধ্যমে কেউ যেন…

26 minutes ago

সিরাজগঞ্জের সীমান্ত বাজারে রিভলবার ও গুলিসহ যুবক গ্রেপ্তার

সিরাজগঞ্জের কাজীপুরে একটি রিভলবার ও ৩ রাউন্ড গুলিসহ নাসিম হোসেন নামের এক যুবককে গ্রেপ্তার করেছে…

29 minutes ago

‘অসমাপ্ত আত্মজীবনী’ বিক্রির অভিযোগে ইউপিএলের দোকানে তালা, ২ কর্মী মুক্ত

ঢাকার বাংলাবাজারে ইউপিএলের বিক্রয়কেন্দ্রে ‘অসমাপ্ত আত্মজীবনী’ বই বিক্রির অভিযোগে তালা দেওয়ার ঘটনা ঘটেছে। আটক দুই…

35 minutes ago

This website uses cookies.