রাজশাহীর গোদাগাড়ী উপজেলার কাঁকনহাট পুলিশ ফাঁড়ি সংলগ্ন 'সেবা ক্লিনিক অ্যান্ড ডিজিটাল ডায়াগনস্টিক সেন্টারে' সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়েছে। বুধবার স্বাস্থ্য মন্ত্রণালয়ের নির্দেশনা এবং রাজশাহী জেলা প্রশাসনের উদ্যোগে পরিচালিত এই অভিযানে অনিয়মের সত্যতা পাওয়ায় ক্লিনিকটি সিলগালা করে বন্ধ ঘোষণা করা হয়।
অভিযানটি পরিচালনা করেন সিনিয়র সহকারী কমিশনার অভিজিৎ সরকার। অভিযানে রাজশাহী জেলার ডেপুটি সিভিল সার্জন ডা. মো. আনোয়ারুল ইসলাম এবং স্থানীয় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের প্রতিনিধি ডা. হাসানুল জাহিদসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা অংশগ্রহণ করেন।
জানা যায়, প্রাপ্ত অভিযোগের ভিত্তিতে ক্লিনিকটির সার্বিক কার্যক্রম পরিদর্শন ও প্রয়োজনীয় নথিপত্র যাচাই-বাছাই শেষে ভ্রাম্যমাণ আদালত প্রতিষ্ঠানটি বন্ধের সিদ্ধান্ত নেয়। পরে উপস্থিত কর্মকর্তাদের সামনে ক্লিনিকটির মূল ফটকে সিলগালা করে দেওয়া হয়।
অভিযান পরিচালনাকারী কর্মকর্তারা জানিয়েছেন, সাধারণ মানুষের সুরক্ষিত স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে এবং অবৈধ ও নিয়মবহির্ভূতভাবে পরিচালিত ক্লিনিকগুলোর বিরুদ্ধে প্রশাসনের এ ধরনের অভিযান আগামীতেও অব্যাহত থাকবে।
স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পৃথক চারটি প্রজ্ঞাপনে বাংলাদেশ পুলিশের ২৩ জন কর্মকর্তাকে বদলি ও নতুন কর্মস্থলে পদায়ন…
বৈষম্যবিরোধী আন্দোলন দমনে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরসহ সাত শীর্ষ…
রাজনৈতিক জীবনের কঠিন সময়ে স্ত্রী রাহাত আরা বেগমের ত্যাগ ও সাহসের কথা স্মরণ করে তাকেই…
দীর্ঘদিন কর্মস্থলে অনুপস্থিতি এবং পলায়নের অভিযোগে বাংলাদেশ পুলিশের ছয়জন ঊর্ধ্বতন কর্মকর্তাকে চাকরি থেকে চূড়ান্তভাবে বরখাস্ত…
দীর্ঘদিন সমুদ্রে মোতায়েন থাকায় অসন্তোষের জেরে মার্কিন রণতরি ইউএসএস আব্রাহাম লিংকনের ভেতরে নৌসদস্যদের সংঘর্ষে সাতজন…
বাবার প্রয়াণে মানসিকভাবে ভেঙে পড়েছেন লিওনেল মেসি। এই কঠিন সময়ে ফুটবল থেকে অনির্দিষ্টকালের জন্য ছুটি…
This website uses cookies.