Header Premium (728×90)

Categories: জাতীয়

বাংলাদেশ পুলিশের শীর্ষপদে ২৩ কর্মকর্তার বড় রদবদল

বাংলাদেশ পুলিশের কমিশনার, রেঞ্জ ডিআইজি, জেলা পুলিশ সুপার (এসপি) ও উপ-পুলিশ কমিশনার (ডিসি) পদে বড় ধরনের রদবদল করা হয়েছে। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পুলিশ-১ শাখা থেকে জারি করা পৃথক চারটি প্রজ্ঞাপনে বিসিএস (পুলিশ) ক্যাডারের ২৩ কর্মকর্তাকে বদলি ও নতুন কর্মস্থলে পদায়ন করা হয়েছে। বুধবার (১২ আগস্ট) রাষ্ট্রপতির আদেশক্রমে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের উপসচিব তৌছিফ আহমেদের সই করা এসব প্রজ্ঞাপন জারি করা হয়। জনস্বার্থে জারি করা আদেশগুলো অবিলম্বে কার্যকর করতে বলা হয়েছে।

রদবদলের অংশ হিসেবে রংপুর ও বরিশাল রেঞ্জে নতুন ডিআইজি নিয়োগ দেওয়া হয়েছে। রংপুর মেট্রোপলিটন পুলিশের কমিশনার (ডিআইজি) মোহাম্মদ আবদুল মাবুদকে রংপুর রেঞ্জের ডিআইজি এবং শিল্পাঞ্চল পুলিশের ডিআইজি মো. জুলফিকার আলী হায়দারকে বরিশাল রেঞ্জের ডিআইজি করা হয়েছে। আর হাইওয়ে পুলিশের অতিরিক্ত ডিআইজি ফরিদা ইয়াসমিনকে বরিশাল রেঞ্জ ডিআইজি কার্যালয়ে সংযুক্ত করা হয়েছে। এ ছাড়া র‍্যাবের অতিরিক্ত ডিআইজি মো. ছালেহ উদ্দিনকে হাইওয়ে পুলিশের অতিরিক্ত ডিআইজি এবং হাইওয়ে পুলিশের অতিরিক্ত ডিআইজি মীর মোদ্দাছের হোসেনকে রাজশাহীর সারদা বিপিএতে অতিরিক্ত ডিআইজি পদে বদলি করা হয়েছে।

জেলা পুলিশেও এসেছে বড় পরিবর্তন। কুষ্টিয়ার এসপি মোহাম্মদ জসীম উদ্দিনকে গাজীপুরের এসপি, সিলেট রেঞ্জ ডিআইজি কার্যালয়ের এসপি মো. আমিনুল ইসলামকে কুষ্টিয়ার এসপি এবং পুলিশ স্টাফ কলেজের এসপি সরকার ওমর ফারুককে খুলনার এসপি হিসেবে পদায়ন করা হয়েছে। খুলনার বর্তমান এসপি মোহাম্মদ তাজুল ইসলামকে এপিবিএনে বদলি করা হয়েছে। গাজীপুরের এসপি মো. শরিফ উদ্দিন, নারায়ণগঞ্জের এসপি মোহাম্মদ মিজানুর রহমান মুন্সী, পিবিআইয়ের এসপি মোহাম্মদ মাহবুবুর রহমান এবং এপিবিএনের এসপি দীপক জ্যোতি খীসাকে হাইওয়ে পুলিশের এসপি হিসেবে পদায়ন করা হয়েছে।

ঢাকা মহানগর পুলিশেও (ডিএমপি) চার কর্মকর্তাকে ডিসি পদে পদায়ন করা হয়েছে। তারা হলেন—বরিশাল মেট্রোপলিটন পুলিশের মো. শরফুদ্দীন, এপিবিএনের মুহম্মদ আবদুল ওয়াহাব, সিলেট মেট্রোপলিটন পুলিশের মো. আকতার হোসেন এবং সিআইডির বিশেষ পুলিশ সুপার মো. তৌহিদুল আরিফ। অন্যদিকে, বিশেষ শাখার (এসবি) সুপারনিউমারারি অতিরিক্ত ডিআইজি মোহাম্মদ শাহিনুর আলম খানকে এসবির পুলিশ সুপার পদে এবং অতিরিক্ত পুলিশ সুপার মো. জাহাঙ্গীর আলমকে নোয়াখালী পিটিসিতে বদলি করা হয়েছে।

মেট্রোরেল পুলিশের (এমআরটি) পুলিশ সুপার ডা. কানিজ হোসেন জাহানকে এপিবিএনে এবং হাইওয়ে পুলিশের এসপি মো. রেজাউল করিমকে এপিবিএনের এসপি হিসেবে পদায়ন করা হয়েছে। এ ছাড়া এসবির বিশেষ পুলিশ সুপার জেরিন আখতারকে টাঙ্গাইল পিটিসিতে এবং মোহাম্মদ এহসান সাত্তারকে খুলনা পিটিসির সুপারনিউমারারি অতিরিক্ত ডিআইজি পদে বদলি করা হয়েছে। স্বরাষ্ট্র মন্ত্রণালয় সূত্র জানিয়েছে, পুলিশ প্রশাসনে গতিশীলতা বাড়ানো এবং জনস্বার্থে এসব বদলি ও পদায়নের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

ছবি/কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Daily Adin

Recent Posts

হরমুজ প্রণালি নিয়ে ইরান ও যুক্তরাষ্ট্রের পাল্টাপাল্টি শর্তে বাড়ছে উদ্বেগ

হরমুজ প্রণালি পুনরায় খুলে দেওয়া নিয়ে ইরান ও যুক্তরাষ্ট্রের কঠোর অবস্থান ও নতুন শর্তের কারণে…

14 minutes ago

পল্লবীতে মাদক নিয়ে দ্বন্দ্ব: ল্যাংড়া রুবেলসহ গ্রেপ্তার ৫

রাজধানীর পল্লবীতে মাদক বিক্রির লেনদেন নিয়ে গোলাগুলির ঘটনায় মূল অভিযুক্ত ল্যাংড়া রুবেলসহ পাঁচজনকে গ্রেপ্তার করেছে…

23 minutes ago

ডেঙ্গুতে আক্রান্ত হয়ে আরও ২ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৭২৩

ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় আরও দুইজনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে…

30 minutes ago

বাংলাদেশে মানুষ ও হাতির প্রাণঘাতী দ্বন্দ্ব: কারণ ও ভয়াবহতা

বাংলাদেশে মানুষ ও হাতির মধ্যকার সংঘাত প্রকট আকার ধারণ করেছে। গত এক যুগে অন্তত ৩০টি…

30 minutes ago

ঢাকার ৫০ মোড়ে বসছে স্বয়ংক্রিয় ট্রাফিক সিগন্যাল, ব্যয় ১০০ কোটি টাকা

ঢাকার যানজট নিয়ন্ত্রণ ও সড়কে শৃঙ্খলা ফেরাতে রাজধানীর আরও ৫০টি স্থানে স্বয়ংক্রিয় ট্রাফিক সিগন্যাল বাতি…

37 minutes ago

কলম্বিয়ায় ভয়াবহ ভূমিকম্প: প্রাণহানি বেড়ে ২৫৪, নিখোঁজ ২৭০০

কলম্বিয়ায় আঘাত হানা ৭.৪ মাত্রার ভূমিকম্পে নিহতের সংখ্যা বেড়ে ২৫৪ জনে পৌঁছেছে। এখনো নিখোঁজ রয়েছেন…

44 minutes ago

This website uses cookies.