দেশে গত ২৪ ঘণ্টায় হাম ও হামের উপসর্গ নিয়ে নতুন করে আরও পাঁচ শিশুর মৃত্যু হয়েছে। বুধবার স্বাস্থ্য অধিদপ্তরের হাম-বিষয়ক নিয়মিত প্রতিবেদনে এই তথ্য জানানো হয়। প্রতিবেদন অনুযায়ী, মঙ্গলবার সকাল ৮টা থেকে বুধবার সকাল ৮টা পর্যন্ত সময়ের মধ্যে এই মৃত্যুর ঘটনাগুলো ঘটেছে।
একই সময়ে দেশে নতুন করে ৯৪১ জন সন্দেহজনক হামরোগী এবং ৮৪ জন নিশ্চিত হামরোগী শনাক্ত হয়েছে। স্বাস্থ্য অধিদপ্তরের তথ্যমতে, গত ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত হামের উপসর্গ নিয়ে ৭৮৬ শিশুর মৃত্যু হয়েছে। এছাড়া নিশ্চিত হামে আক্রান্ত হয়ে মারা গেছেন আরও ৯৯ জন। সব মিলিয়ে এ পর্যন্ত মোট ৮৮৫ জনের মৃত্যু হয়েছে।
চলতি বছরের ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত দেশে মোট ১ লাখ ৩৯ হাজার ১২৫ জন সন্দেহজনক হামরোগী শনাক্ত হয়েছেন। এর মধ্যে ১৭ হাজার ৪৬৯ জনের শরীরে নিশ্চিত হামের সংক্রমণ পাওয়া গেছে। এ পর্যন্ত মোট ১ লাখ ৪ হাজার ৭১৭ জন হাম রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন এবং সুস্থ হয়ে ছাড়পত্র পেয়েছেন ১ লাখ ১ হাজার ৫৬ জন।
সুন্দরবনে বিষ প্রয়োগ করে মাছ শিকারের অভিযোগে আটক চার জেলেকে আদালতের নির্দেশে কারাগারে পাঠানো হয়েছে।…
চিত্রনায়িকা অপু বিশ্বাস ও চিত্রনায়ক শাকিব খানের একমাত্র সন্তান আব্রাম খান জয়ের ১০ বছরে পদার্পণ…
ঠাকুরগাঁও-১ আসনের আসন্ন উপনির্বাচনকে সামনে রেখে সদর উপজেলার ২৯ মাইল বাজারে ৩ নং জগন্নাথপুর ইউনিয়নের…
পাকিস্তানের আকাশসীমা ব্যবহারের অনুমতি না পাওয়ায় রাশিয়া থেকে রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের ইউরেনিয়ামের নির্ধারিত চালান সময়মতো…
ইরানের জাতীয় নিরাপত্তা ও পররাষ্ট্রনীতি কমিটির সদস্য ইব্রাহিম রেজায়ি বলেছেন, এ মুহূর্তে যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনায়…
সিরাজগঞ্জ জেলা বিএনপির সাংগঠনিক অচলাবস্থা ও অভ্যন্তরীণ বিশৃঙ্খলা দূর করতে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের…
This website uses cookies.