Header Premium (728×90)

Categories: সারাদেশ

জমি নিয়ে বিরোধ: ২০ ঘণ্টা বারান্দায় পড়ে রইল বৃদ্ধার মরদেহ

গাজীপুরের শ্রীপুরের আক্তাপাড়া গ্রামে এক হৃদয়বিদারক ঘটনার সাক্ষী হলো স্থানীয়রা। জমি সংক্রান্ত বিরোধের জেরে মৃত্যুর ২০ ঘণ্টা পর পর্যন্ত শেষ আশ্রয়টুকু মেলেনি মান্দাই সম্প্রদায়ের বৃদ্ধা মেনোকা রানীর। মঙ্গলবার বিকেলে বার্ধক্যজনিত কারণে ৬০ বছর বয়সী মেনোকা রানী মারা যান। তিনি গ্রামের গোপালের স্ত্রী ছিলেন। মৃত্যুর দীর্ঘ সময় পার হলেও পারিবারিক জমি নিয়ে প্রতিবেশীর বাধার কারণে তার শেষকৃত্য সম্পন্ন করা সম্ভব হয়নি।

পরিবারের সদস্যদের দাবি, তারা দীর্ঘদিন ধরে এক শতাংশ জমিতে বসবাস করে আসছেন। মৃত্যুর পর যেন শেষকৃত্যের জায়গা নিশ্চিত থাকে, সেজন্য কয়েক বছর আগে প্রতিবেশীর কাছ থেকে অতিরিক্ত জমি কেনা হয়েছিল। নামজারি জটিলতার কারণে রেজিস্ট্রি সম্পন্ন না হলেও নন-জুডিশিয়াল স্ট্যাম্পের মাধ্যমে তারা পুরো অর্থ পরিশোধ করেছিলেন বলে জানিয়েছেন স্বজনেরা। কিন্তু মেনোকা রানীর মৃত্যুর পর ওই জমিতে কবর খনন করতে গেলে প্রতিবেশী ছফর উদ্দিন ও তার পরিবারের সদস্যরা বাধা দেন।

এ নিয়ে দুপুর থেকে গভীর রাত পর্যন্ত স্থানীয় জনপ্রতিনিধি ও গণ্যমান্য ব্যক্তিদের উপস্থিতিতে দফায় দফায় সালিস বৈঠক অনুষ্ঠিত হয়। শ্রীপুর থানার পুলিশও ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি সমাধানের চেষ্টা করে। তবে কোনো পক্ষকেই সমঝোতায় আনা সম্ভব হয়নি। শেষ পর্যন্ত কোনো উপায় না দেখে বাড়ির পাশের ধানক্ষেতের কাদামাটিতেই মেনোকা রানীর শেষকৃত্য সম্পন্ন করতে বাধ্য হন তার স্বজনেরা।

মৃতের ছেলে শুবিন্দ জানান, মায়ের মরদেহ নিয়ে সারারাত তারা অপেক্ষা করেছেন, কিন্তু কোথাও কোনো সমাধান পাননি। অভিযোগ অস্বীকার করে প্রতিবেশী ছফর উদ্দিন দাবি করেন, তিনি কোনো জমি বিক্রি করেননি, তাই তার জমিতে দাফনের কোনো প্রশ্নই ওঠে না। মাওনা ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ও বীর মুক্তিযোদ্ধা ফজলুল হক জানান, উভয় পক্ষকে অনেক বোঝানোর চেষ্টা করা হয়েছে, তবে সমাধান মেলেনি। শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ শাহীনুর আলম জানান, জমি সংক্রান্ত বিরোধের কারণে পুলিশ চেষ্টা করেও পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে পারেনি এবং পরিবারকে আইনি পদক্ষেপ নেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে।

ছবি/কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Daily Bangladesh

Recent Posts

অস্ত্র নয়, জনগণই দেশের সবচেয়ে বড় শক্তি: মুফতি ফয়জুল করীম

ময়মনসিংহের ত্রিশালে ইসলামী আন্দোলন বাংলাদেশের কর্মী সম্মেলনে দলের সিনিয়র নায়েবে আমীর মুফতি সৈয়দ মুহাম্মদ ফয়জুল…

12 minutes ago

বধূ সাজে সোশ্যাল মিডিয়ায় প্রভা, জানালেন কারণ

অভিনয়ে অনিয়মিত সাদিয়া জাহান প্রভা সম্প্রতি বধূ বেশে ধরা দিয়েছেন। লাল শাড়ি, মুকুট ও গয়নায়…

20 minutes ago

বেলাবোতে ভোটকেন্দ্র পুনর্বহালের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ

নরসিংদীর বেলাবোতে নিলক্ষিয়া পূর্ব সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোটকেন্দ্রটি পুনর্বহালের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ করেছেন…

28 minutes ago

নতুন সিনেমা ‘কানাভুলা প্যারাডক্স’ নিয়ে বড় পর্দায় সাবিলা নূর

বড় পর্দায় নিজের অবস্থান শক্ত করতে চান অভিনেত্রী সাবিলা নূর। কাজের সংখ্যার চেয়ে গল্পের মান…

30 minutes ago

আশাশুনিতে কুড়িকাহুনিয়া বেড়িবাঁধ ধসে ১০-১২ গ্রাম প্লাবনের আশঙ্কা

সাতক্ষীরার আশাশুনি উপজেলার প্রতাপনগর ইউনিয়নের কুড়িকাহুনিয়া এলাকায় পাউবোর ওয়াপদা বেড়িবাঁধ ধসে গেছে। এতে ১০ থেকে…

40 minutes ago

নেদারল্যান্ডসের কর্মীদের কূটনৈতিক মর্যাদা বাতিল, ইসরাইলি রাষ্ট্রদূতকে তলব

পশ্চিম তীরের রামাল্লায় অবস্থিত নেদারল্যান্ডসের মিশনের কর্মীদের কূটনৈতিক মর্যাদা বাতিলের প্রতিবাদে ইসরাইলের রাষ্ট্রদূত জভি আভিনের…

42 minutes ago

This website uses cookies.