Header Premium (728×90)

Categories: সারাদেশ

অস্ত্র নয়, জনগণই দেশের সবচেয়ে বড় শক্তি: মুফতি ফয়জুল করীম

ইসলামী আন্দোলন বাংলাদেশের সিনিয়র নায়েবে আমীর মুফতি সৈয়দ মুহাম্মদ ফয়জুল করীম বলেছেন, অস্ত্রের চেয়ে জনগণের শক্তি অনেক বেশি কার্যকর। সোমবার (২৮ সেপ্টেম্বর) বিকেলে ময়মনসিংহের ত্রিশাল নজরুল অডিটোরিয়াম হলরুমে আয়োজিত ইসলামী আন্দোলন বাংলাদেশ ত্রিশাল উপজেলা শাখার কর্মী সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন। তিনি বলেন, অতীতে ব্রিটিশদের হাতে অস্ত্র থাকলেও জনগণ ছিল না, তাই তারা ক্ষমতায় থাকতে পারেনি। একইভাবে পাকিস্তানের হাতেও অস্ত্র ছিল কিন্তু জনগণের সমর্থন না থাকায় তারা টিকে থাকতে ব্যর্থ হয়েছে। শেখ হাসিনার সরকারের ক্ষেত্রেও একই বাস্তবতা দেখা গেছে; তাদের হাতে অস্ত্র থাকলেও জনগণের সমর্থন না থাকায় তারা ক্ষমতা ধরে রাখতে পারেনি।

ফয়জুল করীম দলীয় নেতা-কর্মীদের উদ্দেশ্যে বলেন, সংগঠনকে শক্তিশালী করতে হলে তৃণমূল পর্যায়ে মানুষের দ্বারে দ্বারে গিয়ে দ্বীনের দাওয়াত পৌঁছে দিতে হবে। তিনি আরও বলেন, ইসলামী আন্দোলন বাংলাদেশ যেকোনো কার্যক্রম আল্লাহর সন্তুষ্টি অর্জনের লক্ষ্যেই পরিচালনা করে। গত নির্বাচনে দলটির পক্ষ থেকে 'ইসলামের পক্ষে একটি বাক্স' স্লোগান দেওয়া হয়েছিল এবং আল্লাহর জমিনে আল্লাহর হুকুমত কায়েমের লক্ষ্যেই তারা নির্বাচনে অংশ নিয়েছিল।

ইসলামের নাম ব্যবহার করে যারা অনৈসলামিক কর্মকাণ্ড পরিচালনা করছে, তাদের জনগণ অচিরেই প্রত্যাখ্যান করবে বলে মন্তব্য করেন তিনি। নেতা-কর্মীদের পরামর্শ দিয়ে তিনি বলেন, সাধারণ মানুষের সাথে সুসম্পর্ক গড়ে তুলে দ্বীনের দাওয়াত পৌঁছাতে হবে। এর মাধ্যমেই শরিয়াভিত্তিক রাষ্ট্রকাঠামো প্রতিষ্ঠার পথ প্রশস্ত হবে।

ত্রিশাল উপজেলা শাখার নবনির্বাচিত সভাপতি এস এম মাঈনুদ্দীন জাহাঙ্গীরের সভাপতিত্বে অনুষ্ঠিত এই কর্মী সম্মেলন সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক প্রভাষক মাহফুজুর রহমান। এতে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক (ময়মনসিংহ বিভাগ) প্রভাষক হাফেজ মাওলানা মো. আলমগীর হোসাইন তালুকদার এবং বিশেষ বক্তা ছিলেন ময়মনসিংহ জেলা দক্ষিণ শাখার সভাপতি মুফতি ইয়াকুব সাঈদ। এছাড়াও সম্মেলনে ময়মনসিংহ জেলা উত্তর শাখার সভাপতি মুফতি গোলাম মাওলা ভূঁইয়া, জামিয়া সাওতুল হেরা মাদরাসার প্রিন্সিপাল মুফতি জহিরুল ইসলাম, ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ ময়মনসিংহ দক্ষিণের সভাপতি এইচ এম হুজাইফা, দক্ষিণ জেলা ছাত্র আন্দোলনের সভাপতি আব্দুল্লাহ আল-মামুন, ইসলামী আন্দোলন বাংলাদেশ ময়মনসিংহ মহানগর শাখার সভাপতি আলহাজ্ব হাদিউল ইসলাম এবং ময়মনসিংহ জেলা দক্ষিণ শাখার সাধারণ সম্পাদক মাওলানা ফজলুল করিম রসুলপুরীসহ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতারা বক্তব্য রাখেন। অনুষ্ঠানের শেষ পর্যায়ে নবগঠিত কমিটির সদস্যদের শপথবাক্য পাঠ করান মুফতি সৈয়দ মুহাম্মদ ফয়জুল করীম।

ছবি/কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Daily Adin

Recent Posts

কাতারের মধ্যস্থতায় ইরান-যুক্তরাষ্ট্র আলোচনা, মঙ্গলবার জবাবের আশা আরাগচির

হরমুজ প্রণালির নিরাপত্তা ও আঞ্চলিক সংকট নিরসনে কাতারের মধ্যস্থতায় যুক্তরাষ্ট্রের সঙ্গে নতুন করে পরোক্ষ আলোচনা…

46 seconds ago

নলছিটিতে গাছ না লাগিয়েই ১৮ হাজার বৃক্ষরোপণের ভুয়া প্রতিবেদন

ঝালকাঠির নলছিটি উপজেলায় সরকারি বৃক্ষরোপণ কর্মসূচির আওতায় কোনো গাছ না লাগিয়েই সাড়ে ১৮ হাজারেরও বেশি…

4 minutes ago

সাইবার সুরক্ষা আইন নিপীড়নমূলক হবে না, আশ্বস্ত করলেন স্বরাষ্ট্রমন্ত্রী

সাইবার সুরক্ষা (সংশোধন) আইন, ২০২৬ যেন কোনোভাবেই নিপীড়নমূলক না হয় এবং এর মাধ্যমে কেউ যেন…

11 minutes ago

সিরাজগঞ্জের সীমান্ত বাজারে রিভলবার ও গুলিসহ যুবক গ্রেপ্তার

সিরাজগঞ্জের কাজীপুরে একটি রিভলবার ও ৩ রাউন্ড গুলিসহ নাসিম হোসেন নামের এক যুবককে গ্রেপ্তার করেছে…

14 minutes ago

‘অসমাপ্ত আত্মজীবনী’ বিক্রির অভিযোগে ইউপিএলের দোকানে তালা, ২ কর্মী মুক্ত

ঢাকার বাংলাবাজারে ইউপিএলের বিক্রয়কেন্দ্রে ‘অসমাপ্ত আত্মজীবনী’ বই বিক্রির অভিযোগে তালা দেওয়ার ঘটনা ঘটেছে। আটক দুই…

20 minutes ago

যুক্তরাষ্ট্র-ইরান নতুন আলোচনার পথে, মধ্যস্থতায় কাতার

কাতারের মধ্যস্থতায় ফের আলোচনার পথে যুক্তরাষ্ট্র ও ইরান। নিউইয়র্কে ইরানের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বৈঠকের উদ্যোগ নেওয়া…

22 minutes ago

This website uses cookies.