সুন্দরবনের মারকি খাল এলাকায় বিষ প্রয়োগ করে মাছ শিকারের অভিযোগে আটক চার জেলেকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালত। সোমবার (২৮ সেপ্টেম্বর) কয়রা সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক এই আদেশ দেন।
এর আগে, সোমবার সকালে খুলনা রেঞ্জের নলিয়ান স্টেশনের আওতাধীন মারকি খাল এলাকায় বিশেষ অভিযান চালায় বন বিভাগ। সেখান থেকে বিষ দিয়ে অবৈধভাবে মাছ শিকারের সময় হাতেনাতে ওই চার জেলেকে আটক করেন বন কর্মীরা। আটক ব্যক্তিরা হলেন—রফিকুল ইসলাম (৫২), আয়ুব আলী গাজী (৫৫), দিদারুল গাজী (৩০) ও হামিদ গাজী।
নলিয়ান ফরেস্ট স্টেশন কর্মকর্তা আল আমিন হোসেন জানান, অভিযানের সময় আটককৃতদের কাছ থেকে দুটি নৌকা, অবৈধ ভেশাল জাল, নিষিদ্ধ কীটনাশক এবং বিষ প্রয়োগ করে ধরা বিপুল পরিমাণ চিংড়ি মাছ উদ্ধার করা হয়। পরবর্তীতে আটক চারজনের বিরুদ্ধে বন আইনে মামলা দায়ের করা হয়। মামলার পর তাদের কয়রা আদালতে হাজির করা হলে বিচারক তাদের কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
সুন্দরবন পশ্চিম বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা (ডিএফও) এজেডএম হাছানুর রহমান জানান, সুন্দরবনের প্রাকৃতিক পরিবেশ ও মৎস্যসম্পদ রক্ষায় বিষ প্রয়োগসহ এ ধরনের যেকোনো অপরাধের বিরুদ্ধে বন বিভাগের কঠোর অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
ময়মনসিংহের ত্রিশালে ইসলামী আন্দোলন বাংলাদেশের কর্মী সম্মেলনে দলের সিনিয়র নায়েবে আমীর মুফতি সৈয়দ মুহাম্মদ ফয়জুল…
অভিনয়ে অনিয়মিত সাদিয়া জাহান প্রভা সম্প্রতি বধূ বেশে ধরা দিয়েছেন। লাল শাড়ি, মুকুট ও গয়নায়…
নরসিংদীর বেলাবোতে নিলক্ষিয়া পূর্ব সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোটকেন্দ্রটি পুনর্বহালের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ করেছেন…
বড় পর্দায় নিজের অবস্থান শক্ত করতে চান অভিনেত্রী সাবিলা নূর। কাজের সংখ্যার চেয়ে গল্পের মান…
সাতক্ষীরার আশাশুনি উপজেলার প্রতাপনগর ইউনিয়নের কুড়িকাহুনিয়া এলাকায় পাউবোর ওয়াপদা বেড়িবাঁধ ধসে গেছে। এতে ১০ থেকে…
পশ্চিম তীরের রামাল্লায় অবস্থিত নেদারল্যান্ডসের মিশনের কর্মীদের কূটনৈতিক মর্যাদা বাতিলের প্রতিবাদে ইসরাইলের রাষ্ট্রদূত জভি আভিনের…
This website uses cookies.