ঢাকার ভারতীয় ভিসা আবেদন কেন্দ্রে শিশুদের জন্য একটি নতুন খেলার জায়গা বা প্লে-গ্রাউন্ড উদ্বোধন করা হয়েছে। গত রবিবার (৯ আগস্ট) ঢাকায় নিযুক্ত ভারতীয় হাইকমিশনার দীনেশ ত্রিবেদী আনুষ্ঠানিকভাবে এই প্লে-গ্রাউন্ডটির উদ্বোধন করেন।
ভারতীয় হাইকমিশনের তথ্য অনুযায়ী, ভিসা আবেদন করতে আসা বাবা-মায়েরা যেন তাদের সন্তানদের নিরাপদে সেখানে রাখতে পারেন, সেই লক্ষ্যেই এই বিশেষ জায়গাটি তৈরি করা হয়েছে। এই উদ্যোগের নেপথ্যে রয়েছে একজন ভিসা আবেদনকারী মায়ের সাধারণ একটি অনুরোধ। গত ২৫ জুন ঢাকার ভারতীয় ভিসা আবেদন কেন্দ্র পরিদর্শনের সময় ওই নারী হাইকমিশনার দীনেশ ত্রিবেদীর কাছে শিশুদের জন্য একটি নিরাপদ খেলার জায়গা তৈরির অনুরোধ জানিয়েছিলেন।
মাত্র কয়েক সপ্তাহের ব্যবধানে সেই অনুরোধ বাস্তবে রূপ নিয়েছে। উদ্বোধনের দিন ওই নারী তার সন্তানকে সঙ্গে নিয়ে ভিসা আবেদন কেন্দ্রে উপস্থিত ছিলেন এবং প্লে-গ্রাউন্ডটির উদ্বোধন করেন। হাইকমিশনের পক্ষ থেকে জানানো হয়েছে, এটি ছোট পরিসরের একটি উদ্যোগ হলেও এর মধ্য দিয়ে জনকেন্দ্রিক সেবার বৃহত্তর চেতনা ফুটে উঠেছে। মানুষের প্রয়োজন ও প্রত্যাশাকে গুরুত্ব দিয়ে নেওয়া এমন পদক্ষেপ ভারত-বাংলাদেশ সম্পর্ককে আরও প্রাণবন্ত করে তুলতে সহায়ক ভূমিকা পালন করে। হাইকমিশন আরও উল্লেখ করেছে যে, দুই দেশের জনগণই ভারত-বাংলাদেশ সম্পর্কের সবচেয়ে শক্তিশালী ভিত্তি।
রাজশাহীর ডিঙ্গাডোবায় মুদিদোকানি বারিউল ইসলাম হত্যা মামলায় পান দোকানি হানিফ আলী ও তার ভাইকে ফাঁসানোর…
বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা ফিফা ও ইউরোপিয়ান ফুটবল ফেডারেশন উয়েফার মধ্যকার দ্বন্দ্ব গড়িয়েছে আদালত পর্যন্ত।…
যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্যের সরকারি ছুটির তালিকায় অন্তর্ভুক্ত হয়েছে ঈদুল ফিতর ও ঈদুল আজহা। গভর্নর গ্যাভিন…
ভোলার মনপুরা উপজেলায় ১০০ ইয়াবা উদ্ধারসহ দুই যুবককে আটক করেছে পুলিশ। মঙ্গলবার ভোরে রামনেওয়াজ লঞ্চঘাট…
বলিউড তারকা রণবীর কাপুরের জন্মদিনে আলিয়া ভাট শেয়ার করলেন তাদের একান্ত ভালোবাসার মুহূর্তের ছবি, যা…
ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনে দাখিল করা মনোনয়নপত্র যাচাই-বাছাই শেষে ৬ জন প্রার্থীর মনোনয়নপত্র বৈধ ঘোষণা করেছেন…
This website uses cookies.