Header Premium (728×90)

মক্কা চুক্তির পর পাকিস্তান ও তুরস্ককে কঠিন শিক্ষার হুমকি হুতিদের

ʾমক্কা চুক্তিʼ নামের একটি ত্রিপক্ষীয় সামরিক জোট গঠনের পরপরই সৌদি আরবের রাষ্ট্রীয় তেল কোম্পানি আরামকোর একটি অবকাঠামোতে হামলা চালিয়েছে ইয়েমেনের হুতি বিদ্রোহীরা। এই হামলার পর পাকিস্তান ও তুরস্ককে কঠোর হুঁশিয়ারি দিয়ে বার্তা পাঠিয়েছে সশস্ত্র গোষ্ঠীটি। তারা সতর্ক করে বলেছে, ইয়েমেনের ভৌগোলিক অখণ্ডতা লঙ্ঘন কিংবা ইয়েমেনি জনগণের বিরুদ্ধে কোনো ধরনের সামরিক আগ্রাসনে জড়ানো হলে দেশ দুটিকে কঠিন জবাব দেওয়া হবে।

কাতারভিত্তিক সংবাদমাধ্যম আলজাজিরার প্রতিবেদন অনুযায়ী, হুতি কমান্ডারেরা পাকিস্তান ও তুরস্ককে উদ্দেশ্য করে বলেছেন, "যদি পাকিস্তান ও তুরস্ক ইয়েমেনের ভৌগলিক অখণ্ডতার লঙ্ঘনের পরিকল্পনা করে এবং ইয়েমেনি জনগণের বিরুদ্ধে সৌদির আগ্রাসনের সঙ্গে যুক্ত হয়, তাহলে তাদের কঠোর শিক্ষা দেওয়া হবে।" এই হুমকির মাধ্যমে হুতিরা মূলত সৌদির বিরুদ্ধে সামরিক উত্তেজনা আরও বাড়ানোর এবং দেশটির সবচেয়ে মূল্যবান সম্পদ আরামকোর তেল উৎপাদন ও পরিবহন অবকাঠামোতে হামলা অব্যাহত রাখার স্পষ্ট বার্তা দিয়েছে।

হুতিদের এই হামলার মাত্র একদিন আগে তুরস্ক ও পাকিস্তানের সঙ্গে ‘মক্কা চুক্তি’ নামের একটি সামরিক জোট গঠন করে সৌদি আরব। এই চুক্তির প্রধান শর্ত হলো, তিন দেশের যেকোনো একটির ওপর অন্য কেউ হামলা চালালে তা সবার ওপর হামলা হিসেবে বিবেচনা করা হবে। এই চুক্তির ফলে রিয়াদের সহায়তায় পাকিস্তান ও তুরস্ক এগিয়ে আসতে পারে—এমন আশঙ্কা থেকেই হুতিদের পক্ষ থেকে এই কড়া হুমকি দেওয়া হয়েছে।

সৌদি আরবের মূল ভূখণ্ডে সরাসরি আঘাত হানার পাশাপাশি ইয়েমেনের ভেতরে থাকা সৌদি সমর্থিত সরকারি বাহিনীর ওপরও হুতিরা তাদের আক্রমণ জোরদার করেছে। দুই দিন আগে দেশটির মারিব ও হারদামাউ অঞ্চলে টানা কয়েক ঘণ্টা ধরে ব্যাপক হামলা চালায় বিদ্রোহীরা। বর্তমানে মারিব এবং তাইয়িবে নতুন করে দুই পক্ষের মধ্যে তীব্র লড়াই চলছে বলে সংশ্লিষ্ট সূত্রগুলো নিশ্চিত করেছে।

ছবি/কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Daily Bangladesh

Recent Posts

সাতক্ষীরায় কল রেকর্ড নিয়ে বিরোধ: ছাত্রলীগের হামলায় ছাত্রদল নেতাসহ আহত ১০

সাতক্ষীরায় একটি কল রেকর্ড নিয়ে বিরোধের জেরে ছাত্রলীগের হামলায় জেলা ছাত্রদলের সহ-সভাপতি মনজুরুল আলম বাপ্পীসহ…

2 minutes ago

আলোচনায় বসলে অনেক সমস্যার সমাধান হয়ে যায়: দীনেশ ত্রিবেদী

ঢাকার ভারতীয় হাইকমিশনার দীনেশ ত্রিবেদী বলেছেন, দুই দেশের শীর্ষ নেতৃত্ব আলোচনায় বসলে অনেক সমস্যারই সমাধান…

19 minutes ago

উপকূলে কল-কারখানা স্থাপন করে বেকারত্ব দূর করা হবে: প্রধানমন্ত্রী

চট্টগ্রামের বাঁশখালীতে বন্যায় ক্ষতিগ্রস্তদের সহায়তা প্রদান অনুষ্ঠানে প্রধানমন্ত্রী তারেক রহমান উপকূলীয় এলাকায় কল-কারখানা স্থাপনের মাধ্যমে…

22 minutes ago

টাঙ্গাইলে স্ত্রী হত্যার দায়ে স্বামীর মৃত্যুদণ্ড, ধর্ষণের মামলায় ৩ জনের যাবজ্জীবন

টাঙ্গাইলে স্ত্রীকে পিটিয়ে হত্যার দায়ে স্বামীকে মৃত্যুদণ্ড এবং এক নারীকে অপহরণের পর দলবদ্ধ ধর্ষণের মামলায়…

23 minutes ago

জনগণের জীবনমান উন্নত করাই সরকারের মূল লক্ষ্য: প্রধানমন্ত্রী

চট্টগ্রামের বাঁশখালীতে বন্যায় ক্ষতিগ্রস্তদের মাঝে ত্রাণ বিতরণ ও নতুন ঘরের চাবি হস্তান্তর করলেন প্রধানমন্ত্রী। দেশের…

38 minutes ago

চট্টগ্রামের উন্নয়নে কেউ বাধা হতে পারবে না: প্রধানমন্ত্রী

চট্টগ্রামের বাঁশখালীতে বন্যায় ক্ষতিগ্রস্তদের মাঝে ত্রাণ বিতরণ অনুষ্ঠানে প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, গুরুত্বপূর্ণ মন্ত্রণালয়ের দায়িত্বে…

41 minutes ago

This website uses cookies.