Header Premium (728×90)

Categories: জাতীয়

মুক্তিযুদ্ধ ও জুলাই গণঅভ্যুত্থানের মধ্যে কোনো বিরোধ নেই: আসিফ নজরুল

সাবেক আইন উপদেষ্টা ড. আসিফ নজরুল বলেছেন, মুক্তিযুদ্ধ আমাদের জীবনের শ্রেষ্ঠতম অর্জন। আর স্বাধীন বাংলাদেশে জুলাই গণঅভ্যুত্থান সবচেয়ে গৌরবোজ্জ্বল বীরগাথা। এই দুই-এর মধ্যে কোনো বিরোধ নেই। শনিবার রাতে নিজের ফেসবুক পোস্টে তিনি এ কথা বলেন।

পোস্টে আসিফ নজরুল হুমায়ূন আহমেদের একটি লেখার উল্লেখ করেন। তিনি জানান, ১৯৭১ সালের ১৭ ডিসেম্বর হুমায়ূন আহমেদ ঢাকা শহরের সায়েন্স ল্যাবরেটরি মোড়ে এক বিহারি কিশোরীকে ধর্ষণ ও হত্যার নারকীয় দৃশ্য দেখেছিলেন। পরদিন ১৮ ডিসেম্বর ঢাকা স্টেডিয়ামে বেয়নেট দিয়ে খুঁচিয়ে কয়েকজন কথিত রাজাকারকে হত্যার ঘটনার প্রত্যক্ষদর্শী ছিলেন ইতালীয় সাংবাদিক ওরিয়ানা ফাল্লাচি। তিনি প্রশ্ন রাখেন, এসবের পরেও ১৯৭২-৭৫ সালে আওয়ামী লীগ ও মুক্তিযোদ্ধা নামধারী কিছু মানুষের অপকর্মের জন্য কি আমরা মুক্তিযুদ্ধ শেষ হয়ে গেছে বলেছিলাম? তিনি বলেন, ৮ আগস্ট একজন পতিত প্রধানমন্ত্রীর অন্তর্বাস প্রদর্শন খুবই অনাকাঙ্ক্ষিত ও গর্হিত কাজ। জুলাই যোদ্ধাদের নামেও পরবর্তী সময়ে অনেক জঘন্য কাজ হয়েছে, কিন্তু তার মানে এই নয় যে জুলাইয়ের চেতনা শেষ হয়ে গেছে।

তিনি আরও বলেন, কথায় কথায় জুলাইকে প্রশ্নবিদ্ধ করার মরিয়া প্রচেষ্টা এখন দেখা যাচ্ছে। মুক্তিযুদ্ধ আর জুলাইকে মুখোমুখি করার হীন চেষ্টা খুবই অন্যায়। তার ভাষায়, জুলাই গণঅভ্যুত্থান বরং মুক্তিযুদ্ধের প্রকৃত প্রত্যাশা পূরণের অসামান্য আত্মত্যাগী লড়াই। মুক্তিযুদ্ধ আসলে কী, তা বুঝতে পারলে জুলাইয়ের বিরোধিতা করা সম্ভব নয়।

ড. আসিফ নজরুল বলেন, যদি কেউ মনে করেন মুক্তিযুদ্ধ মানে শেখ পরিবার আর আওয়ামী লীগের স্বেচ্ছাচারিতার স্বাধীনতা, তবে তিনি মুক্তিযুদ্ধ ও জুলাই—উভয়েরই বিরোধী। আবার কেউ যদি মুক্তিযুদ্ধকে খাটো করার জন্য জুলাইকে ব্যবহার করেন, তবে তিনি ধান্ধাবাজ বা মূর্খ ছাড়া অন্য কিছু নন।

ছবি/কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Daily Amar Desh

Recent Posts

পাকিস্তান–চীন নতুন সীমান্ত চুক্তি নিয়ে ভারতের তীব্র প্রতিক্রিয়া

পাকিস্তান ও চীনের মধ্যে স্বাক্ষরিত নতুন সীমান্ত চুক্তিকে আইনি ভিত্তিহীন বলে প্রত্যাখ্যান করেছে ভারত। বিতর্কিত…

4 minutes ago

গুলশানে ককটেল বিস্ফোরণ মামলায় ১৫ আসামির ৩ দিনের রিমান্ড

রাজধানীর গুলশানে ককটেল বিস্ফোরণ ও নাশকতার অভিযোগে করা সন্ত্রাসবিরোধী আইনের মামলায় গ্রেপ্তার ১৫ আসামিকে তিন…

10 minutes ago

ক্ষমতার পাঁচ মাসে কেন হতাশ পশ্চিমবঙ্গের মানুষ, কী বলছে পরিস্থিতি

পশ্চিমবঙ্গে নতুন বিজেপি সরকারের পাঁচ মাস অতিক্রান্ত। প্রশাসনিক নীতি নির্ধারণ, শিল্প ও জমি নীতি নিয়ে…

39 minutes ago

মাদরাসা প্রধানদের ইআইআইএনভিত্তিক সিম কার্ড সচল রাখার নির্দেশ

বাংলাদেশ মাদরাসা শিক্ষা বোর্ডের আওতাধীন সব শিক্ষাপ্রতিষ্ঠানকে ইআইআইএন নম্বরের বিপরীতে নিবন্ধিত সিম কার্ড সচল ও…

40 minutes ago

পাংশায় প্রবাসীর স্ত্রী রুনা হত্যায় প্রধান আসামির যাবজ্জীবন কারাদণ্ড

রাজবাড়ীর পাংশায় কাতারপ্রবাসী আনিছুর রহমানের স্ত্রী রুনা খাতুন হত্যা মামলায় মিলন শেখ নামে এক যুবককে…

41 minutes ago

ইসলামী ব্যাংকের পরিচালনা পর্ষদের সভা অনুষ্ঠিত

ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি’র পরিচালনা পর্ষদের এক সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় ব্যাংকের সাম্প্রতিক ব্যবসায়িক কার্যক্রম…

52 minutes ago

This website uses cookies.