নাটোরে বিশ্বমানের পর্যটন ব্যবস্থা গড়ে তোলার উদ্যোগ নিয়েছে সরকার। বেসামরিক বিমান ও পর্যটনমন্ত্রী আফরোজা খানম জানিয়েছেন, বলনতা সেন, রানী ভবানী ও বিখ্যাত কাঁচাগোল্লার জন্য পরিচিত এই জেলাকে একটি আধুনিক টুরিস্ট হাবে রূপান্তর করা হবে।
শুক্রবার দুপুরের পর প্রত্নতাত্ত্বিক গুরুত্বসম্পন্ন উত্তরা গণভবন পরিদর্শন করেন মন্ত্রী। পরিদর্শন শেষে তিনি বলেন, নাটোরের উত্তরা গণভবন, রাজবাড়ী, হালতি বিল ও চলনবিলসহ পর্যটনের অপার সম্ভাবনা রয়েছে। তবে এখন পর্যন্ত এখানে পর্যটকদের জন্য পর্যাপ্ত আবাসন ও অবকাঠামোগত সুবিধা গড়ে ওঠেনি। অনেক মানুষই নাটোরের পর্যটন সম্ভাবনা সম্পর্কে অবগত নন। এই ঘাটতি পূরণে পর্যটকদের জন্য সকল সুযোগ-সুবিধা সম্বলিত অবকাঠামো এবং উন্নত যোগাযোগ ব্যবস্থা নিশ্চিত করা হবে।
একই দিন বিকেলে হালতি বিল পরিদর্শনের পর পাটুল ইউনিয়ন বিএনপি আয়োজিত এক জনসভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন মন্ত্রী। সভায় প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন হুইপ অ্যাডভোকেট এম রুহুল কুদ্দুস তালুকদার দুলু। তিনি বলেন, প্রতি বছর বিপুল সংখ্যক পর্যটক নাটোরে এলেও আবাসন ও খাবারের সুব্যবস্থা না থাকায় তারা নিরুৎসাহিত হন। এ সমস্যা সমাধানে পর্যটন অবকাঠামো ও যোগাযোগের উন্নয়নে কাজ করা হবে।
জনসভায় বিশেষ অতিথি হিসেবে নাটোর জেলা পরিষদের প্রশাসক ও জেলা বিএনপির আহ্বায়ক রহিম নেওয়াজ, দুলুর সহধর্মিণী ছাবিনা ইয়াসমিন ছবি, জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মোস্তাফিজুর রহমান শাহীন, সাইফুল ইসলাম আফতাব, নাটোর পৌরসভার সাবেক মেয়র কাজী শাহ আলম, এমদাদুল হক আল মামুন, নলডাঙ্গা উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান অ্যাডভোকেট সাখাওয়াত হোসেন ও শরিফুল ইসলাম বুলবুলসহ স্থানীয় নেতারা বক্তব্য রাখেন।
জামালপুরের মাদারগঞ্জ উপজেলার বালিজুড়ী বাজারে অনিয়মের অভিযোগে দুই ফার্মেসিকে ১৫ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ…
রাজধানীর মোহাম্মদপুরের ইকবাল রোডের একটি বাসা থেকে নেত্রকোনা-১ আসনের সাবেক সংসদ সদস্য মোশতাক আহমেদ রুহীকে…
যুক্তরাষ্ট্র সফরকালে নিউ ইয়র্কের জন এফ কেনেডি আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করছেন না ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন…
সার্বিক মূল্যস্ফীতি নিম্নমুখী প্রবণতায় থাকলেও তা চলতি অর্থবছরের লক্ষ্যমাত্রার বেশি হওয়ায় নীতি সুদহার অপরিবর্তিত রেখেছে…
আন্তর্জাতিক বাণিজ্য সহজ করতে বিদেশি ট্রেডিং পার্টনার ব্যাংকের নামে প্রারম্ভিক জমা ছাড়াই টাকা ভস্ট্র অ্যাকাউন্ট…
পাকিস্তান ও চীনের মধ্যে স্বাক্ষরিত নতুন সীমান্ত চুক্তিকে আইনি ভিত্তিহীন বলে প্রত্যাখ্যান করেছে ভারত। বিতর্কিত…
This website uses cookies.